বিয়ে ও পরিবার: প্রশ্ন ও উত্তর
বিয়ে, মোহর, তালাক, স্বামী-স্ত্রীর হক ও পারিবারিক সম্পর্ক।
-
বিয়ে ঠিক হলে বিয়ের আগে হবু স্ত্রীর সাথে কথা বলা যাবে কি?
বিয়ে ঠিক হয়ে থাকলেও বিয়ে চূড়ান্ত হওয়া এবং আকদ হয়ে যাওয়ার আগে পর্যন্ত অপ্রয়োজনে যোগাযোগ করা বা কথা বলা নাজায়েজ ও অনুচিত।
-
বিয়ে হচ্ছে না, কেউ পছন্দ করছে না, কী করব?
আল্লাহর ফায়সালা হওয়া পর্যন্ত সবর করতে হবে, বেসবর হলে চলবে না, আর যথাযথ চেষ্টা চালিয়ে যেতে হবে। বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা একজন…
-
স্বামী তালাক না দিয়ে চলে গেলে স্ত্রী কি অন্যত্র বিয়ে করতে পারে?
স্ত্রী যেহেতু তালাক পাননি, তাঁর জন্য ইদ্দত প্রযোজ্য হবে না। তবে স্বামী কত বছর আগে গেছেন, তাঁর কোনো খোঁজখবর আছে কি না, এসব বিবেচ্য, তাই কোনো ফতোয়া…
-
স্বামী-স্ত্রীর প্রতিদিন ঝগড়া হলে মুক্তির উপায় কী?
অনেক সময় দাম্পত্য ঝামেলা হাসাদ, বদনজর বা ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়। এ থেকে বাঁচতে বিষয়গুলো প্রকাশ করে না বেড়ানো, সকাল-সন্ধ্যার আমল নিয়মিত করা,…
-
বাবা পরিবারকে কষ্ট দিলে সন্তানের করণীয় কী?
বাবার জুলুম দুর্ভাগ্যজনক। সন্তান কাজ বা টিউশনি করে হলেও মায়ের ভরণপোষণের চেষ্টা করবে এবং নিজে অথবা মসজিদের ইমাম, প্রভাবশালী মানুষ ও আলেমদের দিয়ে…
-
স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেলে স্বামীকে কি মোহর দিতে হবে?
স্ত্রী তালাক ছাড়া অন্য ছেলের সাথে চলে গেলে নিঃসন্দেহে গুনাহে লিপ্ত হবে। কিন্তু বিয়ে হয়ে সংসার করা হলে মোহর আবশ্যক হয়ে যায়, তাই এ কারণে তাকে…
-
শ্বশুরবাড়ি খুশি হয়ে খাট আসবাব দিলে সেটা কি যৌতুক?
বিনয়ের সাথে বুঝিয়ে জিনিসগুলো ফেরত দেওয়ার চেষ্টা করুন। কোনোভাবে বোঝানো না গেলে এবং তাঁরা কষ্ট পাবেন মনে হলে, নিলেও অন্যভাবে এর মূল্য ফিরিয়ে…
-
মোবাইলে কবুল বললে কি বিয়ে হয়ে যায়?
না, মোবাইলে এভাবে বিয়ে হয় না। শুধু একজন কবুল বললেও বিয়ে হয় না। বিয়ের জন্য প্রস্তাব, সম্মতি ও সাক্ষী নিয়মতান্ত্রিকভাবে এবং সরাসরি লাগে। মোবাইলে…
-
ডিভোর্সের পর স্বামীর দেওয়া জিনিস ফেরত দিতে হবে কি?
স্বামী যদি জিনিসের মালিকানা নিজের হাতে রেখে ব্যবহার করতে দিয়ে থাকেন, তাহলে ডিভোর্সের পর তা ফেরত দিতে হবে। আর যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন, ফেরত…
-
তাড়াতাড়ি বিয়ে করার ফজিলত কী?
নবী (সা.) অভিভাবকদের বলেছেন, সন্তান বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করতে। মোহর জোগাড় করা ও স্ত্রীর ন্যূনতম ভরণপোষণের সামর্থ্য আল্লাহ দিলে তখনই বিয়ে…
-
স্বামী-স্ত্রীর ঝগড়া মেটানোর ইসলামী পদ্ধতি কী?
ডিভোর্স বাড়ার অন্যতম কারণ হলো আমরা ইসলামী পারিবারিক ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছি। দাম্পত্য কলহ নিরসনে ইসলাম নির্দেশনা দিয়েছে: আগে নসিহত ও…
-
স্ত্রী কথায় কথায় তালাক চাইলে স্বামীর করণীয় কী?
স্ত্রী যৌক্তিক কারণ ছাড়া তুচ্ছ অজুহাতে তালাক চাইলে সেটা তাঁর জন্য গ্রহণযোগ্য কাজ নয়। কথায় কথায় তালাক চাওয়া বা দেওয়া স্বামী-স্ত্রী উভয়ের জন্যই…
-
মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কি?
মায়ের ফুফাতো ভাই মাহরাম নন। একজন নারী হিসেবে তাঁর সাথে দেখা দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, তাঁকে বিয়ে করা…
-
ভিডিও কলে অনলাইনে বিয়ে করা জায়েজ কি?
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি বিয়ে জায়েজ নয়। বিয়ে হতে হবে তাওকিলের মাধ্যমে, অর্থাৎ উকিল বা প্রতিনিধি নিযুক্ত করে। বর বা কনে দূরে থাকলে একজনকে…
-
স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে স্বামী কী করবে?
স্ত্রী স্বামীর গায়ে হাত তোলা বা উচ্চ গলায় কথা বলা জঘন্য অপরাধ। আগে শরিয়ত সংশোধনের যে ধাপগুলো বলেছে সবগুলো অবলম্বন করতে হবে। কোনোটাতেই কাজ না হলে…
-
স্ত্রীকে 'আমি তোমার বাবা' বললে কি কাফফারা দিতে হয়?
স্বামী স্ত্রীকে 'আমি তোমার বাবা' বললে কী উদ্দেশ্যে বলেছে সেটা দেখতে হবে। এমন কথা বলা জেহারের অন্তর্ভুক্ত। জেহারের অন্তর্ভুক্ত হলে কাফফারা প্রযোজ্য…
-
দেনমোহরের বদলে বাড়ি লিখে দিলে কি দেনমোহর আদায় হবে?
না, পরে নিয়ত করে সেটাকে মোহর ধরলে মোহর আদায় হবে না, যদি বাড়ির দখল স্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু যদি শুধু মুখে বলা হয়ে থাকে এবং…
-
প্রাপ্তবয়স্ক সন্তানকে বাবা-মা মারধর করে শাসন করা কি জায়েজ?
বাবা-মা সন্তানকে শাসন করতে পারেন, কিন্তু শাসনের জন্য অপমানজনক পন্থা নেওয়া অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। আবার সন্তানের দিক থেকেও বাবা-মায়ের…
-
বিয়ের আগে হবু স্বামীর সাথে কথা বলা কি জায়েজ?
বিয়ের আগে হবু স্বামীর সাথে একান্ত প্রয়োজনের আলাপ বলা যাবে। কিন্তু অপ্রয়োজনীয় আলাপ বা শুধু বোঝাপড়ার জন্য কথা বলা জায়েজ নয়, কারণ বিয়ে পূর্ণ না…
-
শাওয়াল মাসে বিয়ে করার কি বিশেষ ফজিলত আছে?
অনেক আলেমের কাছে শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব। ইমাম নববী (রহ.) সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে এটা বলেছেন এবং আয়েশা (রা.)-এর বিয়ের হাদিস দিয়ে…
-
ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের পিতৃত্ব নির্ণয় করা কি জায়েজ?
হ্যাঁ, জায়েজ। ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় সন্তানের বাবা কে, তাই পিতৃত্ব নির্ণয়ে ডিএনএ টেস্ট করা জায়েজ।
-
স্বামীর সন্তান হবে না জানার পর স্ত্রীর কী করা উচিত?
স্বামীর সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর স্ত্রী ও তাঁর পরিবার ডিভোর্স চাইলে সেটা করতে পারেন। তবে ছাড় দিয়ে সবর করলে সেটাই সর্বোত্তম, কারণ আল্লাহ…
-
স্বামী বাবা-মায়ের সেবার জন্য স্ত্রীকে দূরে রাখতে পারে কি?
নিরুপায় হয়ে প্রয়োজনের কারণে স্বামী স্ত্রীকে দূরে রাখলে সেটা নাজায়েজ নয়। কিন্তু ৪৫ বছরের কম বয়সী সুস্থ-সবল বাবা-মায়ের সেবার নামে স্ত্রীকে ফেলে…
-
স্বামী বাচ্চা নিতে না দিলে ও তালাকের হুমকি দিলে করণীয় কী?
স্বামী বাচ্চা নিতে না দিলে এবং তালাকের হুমকি দিলে স্ত্রী তাঁর আনুগত্য করলে স্ত্রীর গুনাহ হবে না। তবে স্বামী যা করছেন, বিশেষ করে ওষুধ খাইয়ে ভ্রূণ…
-
বিয়ে কখন ফরজ হয়?
বিয়ে করা তখনই আবশ্যক হয়, যখন বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে এবং বিয়ে করার সামর্থ্য থাকে। এমন জোরালো আশঙ্কা না থাকলে স্বাভাবিক…
-
মোবাইল ফোনে বিয়ে হলে দেশে এসে কি আবার বিয়ে পড়াতে হবে?
মোবাইল ফোনে বিয়ের যথাযথ পদ্ধতিতে বিয়ে হয়ে থাকলে দেশে আসার পর নতুন করে বিয়ে পড়ানোর দরকার নেই। কিন্তু মোবাইলে শুধু প্রস্তাব ও কবুল বললে বিয়ে…
-
বিয়ের পর দেরি করে সন্তান নেওয়া কি জায়েজ?
নতুন বিয়ের পর যৌক্তিক কোনো কারণে সাময়িক সময়ের জন্য সন্তান দেরি করে নেওয়া অর্থাৎ জন্মবিরতি জায়েজ। কিন্তু সন্তানকে কী খাওয়াব, এখন তো উপার্জন…
-
আইবুড়ো ভাত খাওয়া কি ইসলামে জায়েজ?
আইবুড়ো ভাত আমাদের সামাজিক কালচার। এর আয়োজনে যদি শরীয়ত বিরোধী কিছু না থাকে, তাহলে খাওয়া মৌলিকভাবে জায়েজ ও মোবাহ। কারণ শরীয়ত কোনো অঞ্চলের…
-
বিয়ের দিন স্বামী-স্ত্রীর দুই রাকাত নামাজ কি বাধ্যতামূলক?
না, বাধ্যতামূলক নয়। বাসর রাতে স্বামী-স্ত্রী মিলে দুই রাকাত নামাজ পড়া সাহাবীদের আমল থেকে পাওয়া যায় এবং আলেমগণ এটাকে মুস্তাহাব বলেছেন। না পড়লে…
-
মেয়ের হবু স্বামীকে শাশুড়ি বিয়ে করতে পারবে কি?
মেয়ের সাথে শুধু বিয়ে পাকা হয়ে থাকলে এবং আকদ না হয়ে থাকলে মেয়ের মা (ইদ্দত পার হয়ে থাকলে) ছেলেকে বিয়ে করতে পারেন, কারণ তিনি এখনো শাশুড়ি…