লেনদেন ও ব্যবসা: প্রশ্ন ও উত্তর
ব্যবসা, চাকরি, ব্যাংক, ঋণ, সুদ ও লেনদেনের বিধান।
-
সুদি ব্যাংকে টাকা রেখে সুদ দান করলে কি গুনাহ হবে?
ইসলামী ব্যাংকিংয়ে গিয়ে প্রফিট পেলে এবং সন্দেহের অংশ দান করলে ঠিক আছে। কিন্তু বিশেষ বাধ্যবাধকতা ছাড়া ইচ্ছা করে সুদি ব্যাংকে টাকা রাখা ও লেনদেন করা…
-
পুরাতন মোবাইল কেনাবেচা করা কি হালাল?
হ্যাঁ, পুরাতন ফোন ক্রয়-বিক্রয় করা হালাল। নতুন জিনিস যেভাবে বিক্রি করা যায়, পুরাতন জিনিসও সেভাবে কেনাবেচা করা যায়। পুরাতন হলে কেনাবেচা করা যাবে…
-
মূর্তির ডিজাইনের চাকরির উপার্জন কি হালাল?
মূর্তির ডিজাইন করতে হয় এমন চাকরি করা জায়েজ নয়, কারণ মূর্তি তৈরি করা হারাম। তবে মূর্তির বাইরে যেসব হালাল জিনিস বানানো হয়, সেই অংশের উপার্জন…
-
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের ক্যাশব্যাক নেওয়া কি জায়েজ?
মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো সার্ভিস বেশি ব্যবহারের জন্য নানা প্রণোদনা দেয়, ক্যাশব্যাক তারই একটি। তাই এই ক্যাশব্যাক হালাল ও সম্পূর্ণ জায়েজ। এটা…
-
রোগী পাঠিয়ে ডাক্তারের কাছ থেকে কমিশন নেওয়া কি হালাল?
পল্লী চিকিৎসক বা অন্য কেউ রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে পাঠিয়ে কমিশন নিলে সেটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। শুধু কোথাও লোক পাঠানো বা সুপারিশ…
-
আইনজীবী পেশা কি ইসলামে জায়েজ?
আইনজীবী পেশা জায়েজ, যদি মিথ্যার আশ্রয় নেওয়া না হয় এবং শরীয়ত-বিরোধী কোনো আইনের আলোকে মক্কেলের পক্ষে লড়াই না করা হয়। অর্থাৎ শরীয়ত লঙ্ঘন না করে…
-
মেহেদি আর্টিস্টের পেশা কি হালাল?
মেহেদি আর্টিস্টের পেশা হারাম নয়। মেয়েরা মেয়েদেরকে শরীরের যেকোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে, এতে কোনো সীমা নেই। তবে মেয়েরা ছেলেদেরকে বা…
-
ক্লায়েন্টের ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড চালিয়ে দেওয়া কি জায়েজ?
ক্রেডিট কার্ডে কেনাকাটা করে সময়মতো মূল্য পরিশোধ না করলে সুদসহ দিতে হয়, তাই সেটা নাজায়েজ। ক্লায়েন্ট যদি সময়মতো বিল পরিশোধ করে সুদ থেকে বেঁচে…
-
মসজিদের ওয়াকফ জায়গায় ঈদগাহ বানানো কি জায়েজ?
ওয়াকফকারী যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্যেই জায়গাটি ব্যবহার করতে হবে। তাই মসজিদের জায়গায় ঈদগাহ বানানো জায়েজ নয়, আর জনসাধারণের চলাচলের…
-
পড়াশোনার জন্য সুদের হিসাব বা অংক শেখা কি গুনাহ?
কেউ যদি সুদের অংক শুধু এই নিয়তে কষেন যে এভাবে হিসাব করা হয় তা জানলাম, কাজে প্রয়োগ করব না, তা থেকে বেনিফিট নেব না এবং অন্যকেও শেখাব না, তাহলে…
-
মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করা কি জায়েজ? দাড়ি টুপি নিয়ে ট্রল করা যাবে কি?
দাম বাড়ার আশায় মাল সরিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করা নাজায়েজ ও গুনাহ। বাজারে স্বাভাবিক আচরণ করতে হবে, যা আছে তা বিক্রি করতে হবে। যারা দাড়ি-টুপি…
-
অনলাইনে আম বিক্রি করলে পথে নষ্ট হলে ক্ষতিপূরণ কে দেবে?
ডেলিভারি যদি বিক্রেতার দায়িত্বে থাকে, অর্থাৎ বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার শর্তে আম কেনা হয়, তাহলে পথে আম নষ্ট হলে দায় বিক্রেতার। আর কাস্টমার নিজে…
-
জিপিএফের টাকা সুদি কারবারে খাটালে চাকরিজীবীর গুনাহ হবে কি?
জিপিএফের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং তা আমাদের হাতেও নয়। কর্তৃপক্ষ বেতন থেকে কাটা টাকা শরিয়তসম্মত নয় এমন কাজে ব্যয় করলে তার…
-
চিনিগুঁড়া চালে অন্য চাল মিশিয়ে বিক্রি করা যাবে কি?
না, এটা প্রতারণা এবং হারাম, জায়েজ হবে না। বাজারের সবাই করলেও আপনি মানুষকে প্রতারণা করতে পারবেন না। খোলাখুলি বলে খাঁটি চাল বেশি দামে বিক্রি করুন।…
-
মা ব্যাংক থেকে সুদে টাকা নিলে সেই টাকা খরচ করা যাবে কি?
নিজেরা উপার্জন করতে হবে, প্রয়োজনে টিউশনি করে হালালের পথ বের করতে হবে। যতদিন তা করতে পারছেন না, ততদিন সীমিত সময়ের জন্য নির্বাহী হিসেবে এই টাকা…
-
ফি নিয়ে ইসলামিক কুইজ করে পুরস্কার দেওয়া কি জায়েজ?
না, রেজিস্ট্রেশন ফি নিয়ে ইসলামিক কুইজ করে সীমিত কয়েকজনকে পুরস্কার দেওয়া জায়েজ নয়। কারণ সবার কাছ থেকে ফি নিয়ে অল্প কিছু মানুষকে পুরস্কার দেওয়া…
-
ঋণের বিনিময়ে ফলের গাছ ভোগ করা কি জায়েজ?
না, এটা সম্পূর্ণ নাজায়েজ। ঋণ দিয়ে তার বিপরীতে কোনো সুবিধা ভোগ করলে তা সুদ হিসেবে গণ্য হয়। টাকা পরিশোধ করার আগ পর্যন্ত ঋণগ্রহীতার গাছের ফল ভোগ করা…
-
ব্যাংকের চলতি হিসাবে যুক্ত হওয়া অতিরিক্ত টাকা কী করব?
সুদি ব্যাংকের হিসাবে অনিচ্ছায় যে অতিরিক্ত টাকা যুক্ত হয়, তা সওয়াবের নিয়ত না করে গরিব মানুষদের দান করে দিতে হবে। সম্ভব হলে ইসলামী ব্যাংকিংয়ের…
-
ডিজিটাল মার্কেটিং করা কি জায়েজ?
ডিজিটাল মার্কেটিং জায়েজ হবে কি না তা নির্ভর করে দুটি বিষয়ের ওপর, আপনি কিসের মার্কেটিং করছেন এবং কোন পদ্ধতিতে করছেন। জিনিসটি হারাম না হলে এবং…
-
কৃত্রিম প্রজনন করে টাকা নেওয়া কি হালাল?
হ্যাঁ, কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে আয় করা যাবে। পশুর প্রজননের বিনিময় নেওয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, কিন্তু এখানে সিমেনের খরচ, সংরক্ষণের…
-
বাকিতে বেশি দামে বিক্রি করলে কি সুদ হবে?
না, এর কারণে সুদ হবে না। নগদে এক দামে আর বাকিতে বা কিস্তিতে আরেক দামে বিক্রি করলে সেটা সুদের আওতায় পড়বে না।
-
বন্ধক রাখা ও নেওয়া কি বৈধ?
বন্ধক রাখা ও নেওয়া দুটোই জায়েজ, কারণ কোরআনে এর কথা স্পষ্ট আছে। কিন্তু ঋণদাতা বন্ধকের জিনিস ভোগ করতে পারবেন না। তিনি শুধু ঋণের গ্যারান্টি হিসেবে…
-
মিষ্টির দোকানে কার্টুনসহ ওজন করা কি জায়েজ?
কার্টুনের ওজন যদি মিষ্টি সংরক্ষণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হয়, এর নিচে আর সম্ভব না হয় এবং কাস্টমারও জানেন ও মেনে নিয়ে কেনেন, তাহলে অসুবিধা…
-
সুদি ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ করা যাবে কি?
ঋণ পরিশোধের জন্য সুদভিত্তিক ঋণ নেওয়া উচিত নয়। সাধ্য অনুযায়ী একটু একটু করে, প্রয়োজনে স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ শোধের চেষ্টা করতে…
-
মেহেদি ডিজাইনের ব্যবসায় বেপর্দার গুনাহ ডিজাইনারের হবে কি?
শায়খ আহমাদুল্লাহর মতে সাধারণত ডিজাইনারকে গুনাহর ভাগী হতে হবে না, কারণ মেহেদি ডিজাইন ঘরোয়াভাবেও ব্যবহার হতে পারে এবং তা ব্যক্তির ওপর নির্ভর করে।…
-
পুরোনো মসজিদের টিন কিনে বাড়িঘর বানানো যাবে কি?
হ্যাঁ, করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। শায়খ আহমাদুল্লাহ বলেন, মসজিদের পুরোনো ভবনের অংশ বিক্রি হলে যে কেউ কিনে প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন,…
-
সঞ্চয়পত্রের মুনাফা নেওয়া কি জায়েজ নাকি সুদ?
সঞ্চয়পত্রের উপর যে মুনাফা দেওয়া হয় তা সুদ, আর সুদ গ্রহণ করা হারাম। তাই এই মুনাফা নেওয়া যাবে না। সঞ্চয়পত্র ভেঙে শুধু মূল টাকাটা নিতে পারবেন।
-
সুদি ঋণে ডুবে থাকা কারো ঋণ সুদসহ শোধ করে দেওয়া যাবে কি?
ঋণগ্রস্ত ব্যক্তি যদি সুদ থেকে তওবা করে ফিরে আসতে চায় এবং আর জড়াতে না চায়, তাহলে তাকে মুক্ত করতে সুদসহ ঋণ শোধ করে দিলে আপনার গুনাহ হবে না। বরং…
-
জমি বন্ধক রাখা বা নেওয়া কি জায়েজ?
জমি বন্ধক রাখা ও নেওয়া মৌলিকভাবে জায়েজ। বন্ধকী জিনিস আমানত থাকবে, ঋণ ফেরত পেলে ফেরত দিতে হবে এবং এর উপকার মালিকই ভোগ করবেন।
-
মুসলমানের জন্য সেলুনের ব্যবসা করা কি জায়েজ?
সেলুনের ব্যবসা মৌলিকভাবে হারাম নয়। তবে দাড়ি কাটা বা শেপ করার কাজ করলে তা নাজায়েজ ও গুনাহের সহযোগিতা হবে।