কুরবানি ও আকিকা: প্রশ্ন ও উত্তর
কুরবানির পশু, ভাগ, গোশত বণ্টন ও আকিকা।
-
কোরবানির গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কি?
অনেক আলেমের মতে, বিশেষ করে আমাদের দেশের হানাফি আলেমদের মতে, কোরবানির গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে। সৌদি আরবের আলেম সহ হাম্বলি মাযহাবের অনেকে বলেন,…
-
খাসি, বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?
হ্যাঁ। গরু, ছাগল, দুম্বা, ভেড়া বা উট, এগুলোর নর বা মাদি, ছাগলের ক্ষেত্রে খাসি বা সাধারণ, গরুর ক্ষেত্রে বলদ বা গাই, সবগুলো দিয়েই কোরবানি বিশুদ্ধ…
-
কোরবানির পশুর বয়স কত হতে হবে? দাঁত দেখা কি জরুরি?
উটের বয়স পাঁচ বছর, গরু ও মহিষের দুই বছর, ছাগল, ভেড়া ও দুম্বার এক বছর হতে হবে। ভেড়া বা দুম্বা হৃষ্টপুষ্ট হলে ছয় মাস বয়সও যথেষ্ট। দাঁত দেখা জরুরি…
-
অসুস্থ বা অঙ্গহানি হওয়া পশু দিয়ে কোরবানি করা যাবে কি?
না। যে পশু এতটাই অসুস্থ বা দুর্বল যে জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার লেজ বা কোনো অঙ্গের অর্ধেক বা বেশি কাটা, যার জন্মগতভাবে লেজ নেই,…
-
শিং ভাঙা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?
শিংবিহীন পশু দিয়ে কোরবানি জায়েজ। শিং ভাঙলে যদি অগ্রভাগ, অর্থাৎ সামনের সামান্য একটু ভেঙে থাকে, তাতেও কোরবানি জায়েজ। আর যদি গোড়া থেকে ভেঙে গিয়ে…
-
কম দামে দুর্বল পশু কিনে কোরবানি দিলে হবে কি?
শরীয়তে যে পরিমাণ দুর্বলতা মেনে নেওয়া হয়, সেরকম সামান্য দুর্বল পশু দিয়ে কোরবানি জায়েজ এবং তাতে কোরবানি হয়ে যাবে। কিন্তু পশু যদি এত দুর্বল হয়…
-
ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু দিয়ে কোরবানি হবে কি?
কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে, যদি পশু সুস্থ ও স্বাভাবিক থাকে এবং হাঁটাচলা ও খাওয়া করতে পারে। কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা পশুর…
-
ঈদের নামাজের আগে কোরবানি করলে হবে কি?
না, ঈদের নামাজ শেষ হওয়া কোরবানি সহি হওয়ার পূর্বশর্ত। নামাজের আগে বা ফজরের পর পরই কোরবানি করলে সেটা কোরবানি হবে না, শুধু সাধারণ গোস্ত খাওয়া হবে।…
-
জবাইয়ের সময় দোয়া না পড়লে কোরবানি হবে কি?
কোরবানি ও জবাই বিশুদ্ধ হওয়ার জন্য শুধু বিসমিল্লাহ বলা শর্ত। বিসমিল্লাহির সাথে আল্লাহু আকবার বলা সুন্নত, আর কোরবানির আলাদা দোয়া পড়া মুস্তাহাব।…
-
কোরবানির দোয়া না জানলে শুধু বিসমিল্লাহ বললে হবে কি?
হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে বেশি উত্তম। কোরবানির নিয়ত করে এটুকু বলে জবাই করলে কোরবানি আদায়…
-
কোরবানির সময় শরিকদের নাম পড়া কি জরুরি?
না, এটা জরুরি নয়। শরিকদের নাম উল্লেখ করে আল্লাহর কাছে কবুলের দোয়া করা উত্তম, কিন্তু কোনো কারণে নামের তালিকা পড়া না হলেও শুধু কোরবানির উদ্দেশ্যে…
-
কোরবানির পশুকে কষ্ট দিলে কি গুনাহ হবে?
হ্যাঁ, জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত বা অহেতুক কষ্ট দিলে অবশ্যই গুনাহ হবে এবং কাজটা মাকরুহ তাহরিমি হবে। তবে কোরবানি হয়ে যাবে। নবী (সা.) প্রতিটি…
-
জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি?
না। জবাইয়ের পর পশু নিস্তেজ হয়ে প্রাণ পুরোপুরি বের হওয়ার আগে রগ কাটা বা চামড়া ছাড়ানো শুরু করলে সেটা মাকরুহ ও গুনাহ, কারণ এতে পশুকে অহেতুক কষ্ট…
-
কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী করতে হবে?
কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেটা জবাই করে গোস্ত খেতে পারেন, না খেতে চাইলে ফেলে দিতে বা জীবিত সাদাকা করে গরিবকে দিয়ে দিতে পারেন। তবে…
-
কোরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হলে কী করব?
পশু হারানো বা চুরির পরও যদি আপনার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা কেনার মতো নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে অন্য পশু কিনে কোরবানি করতে হবে। আর সম্পদ…
-
রাতের বেলা কোরবানি করলে কোরবানি আদায় হবে কি?
হ্যাঁ, রাতের বেলা কোরবানি করলে কোরবানি আদায় হবে। কোরবানির সময় তিন দিন ও দুই রাত: ১০ তারিখের দিন, ১০ ও ১১ তারিখ দিবাগত দুই রাত, ১১ ও ১২ তারিখের…
-
কোরবানির গোস্ত কীভাবে ভাগ করা উত্তম? তিন ভাগ কি আবশ্যক?
তিন ভাগে ভাগ করা আবশ্যক নয়, মুস্তাহাব বা উত্তম। এক অংশ নিজে খাওয়া, এক অংশ বন্ধু ও আত্মীয়-স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষকে দেওয়া।…
-
কোরবানির গোস্ত ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে কি?
হ্যাঁ, কোরবানির গোস্ত ফ্রিজে রেখে বা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটা নাজায়েজ নয়, নিষেধ ধারণাটি কুসংস্কার। তবে পুরোটা সংরক্ষণ…
-
কোরবানির গোস্ত রান্না করে দেওয়া ভালো, নাকি কাঁচা?
রান্না করে বিতরণ করলে সাধারণত বেশি ভালো, কারণ তাতে আপনার পরিশ্রম ও খরচ বেশি হয়। তবে এটা গ্রহীতার অবস্থার ওপর নির্ভর করে। যাকে কাঁচা দিলে বেশি উপকার…
-
মহল্লায় জোর করে কোরবানির গোস্তের এক ভাগ নেওয়া জায়েজ কি?
না, এটা জায়েজ নয়। কোরবানির গোস্তের মালিকানা কোরবানিদাতার, শরীয়ত তিন ভাগ করতে উৎসাহ দিয়েছে কিন্তু বাধ্য করেনি। মহল্লা থেকে বাধ্যতামূলকভাবে এক ভাগ…
-
অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি?
হ্যাঁ, অন্য ধর্মের মানুষকে কোরবানির গোস্ত দেওয়া যাবে, এমনকি রান্না করে খাওয়ানোও যাবে। দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই।
-
কোরবানির চামড়া নিজে ব্যবহার করা যাবে কি?
হ্যাঁ। কোরবানির চামড়া গোস্তের মতোই, তাই গোস্ত যেমন নিজে খেতে পারেন, চামড়াও নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন। চাইলে পশম ছাড়িয়ে প্রসেস করে…
-
কোরবানির চামড়ার টাকা মসজিদে দেওয়া যাবে কি?
না। কোরবানির গোস্তের মতো চামড়াও বিক্রি করা উচিত নয়, দান করে দেবেন অথবা নিজে ভোগ করবেন। বিক্রি করে ফেললে সেই টাকা গরিব দুঃখীদের দান করতে হবে, কোনো…
-
জবাইকারীকে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া যাবে কি?
না, পারিশ্রমিক হিসেবে জবাইকারীকে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া যাবে না। তবে জবাইকারী আত্মীয় বা এলাকার মানুষ হলে এবং জবাই না করলেও যতটুকু দিতেন,…
-
কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া যাবে কি?
হ্যাঁ, জবাইকারী পারিশ্রমিক চেয়ে নিতে পারেন, কারণ জবাইয়ে শ্রম আছে। কাজ শুরুর আগেই পারিশ্রমিক নির্ধারণ করে নেওয়া উচিত, যাতে কোনো মনোমালিন্য না হয়।…
-
কোরবানির পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া জায়েজ কি?
লোককে দেখানো, বাহবা কুড়ানো বা সামাজিক অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যে হলে এটা নাজায়েজ ও গুনাহ, রিয়ার মধ্যে পড়ে। শুধু আনন্দ বা ইসলামী সংস্কৃতি…
-
কোরবানির পশুর গলায় ফুলের মালা দেওয়া জায়েজ কি?
কোরবানির পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ নয়, আনন্দের অংশ হিসেবে এটা করা যায়। কিন্তু মালা পরিয়ে এলাকায় প্রদক্ষিণ করা, মানুষকে…
-
কোরবানির রক্ত ও ময়লা যেখানে-সেখানে ফেললে কী হবে?
কোরবানির পশুর রক্ত, মলমূত্র ও নাড়িভুঁড়ির ময়লা পরিষ্কার করা সম্পূর্ণ কোরবানিদাতার দায়িত্ব। এগুলোর কারণে প্রতিবেশী বা পথচারীর কষ্ট হলে, পরিবেশ…
-
গরিব মানুষ কোরবানির গোস্ত বিক্রি করলে কোরবানির ক্ষতি হয় কি?
না, কোরবানিদাতার কোনো ক্ষতি হবে না। দান পাওয়ার পর গরিব মানুষ গোস্তের মালিক হয়ে যান, তাই খাবেন, কাউকে দেবেন নাকি বিক্রি করবেন, সেটা তাঁর নিজের…
-
অনলাইনে কোরবানির পশু বুকিং দিলে কোরবানি হবে কি?
অনলাইনে বা এজেন্সির মাধ্যমে কোরবানি করা জায়েজ, তবে নিজে করা উত্তম। শর্ত হলো এজেন্সি উপযুক্ত পশু কিনে শরিয়তের নিয়মমতো কোরবানি করবে, আপনার কাছে…