নামাজ: প্রশ্ন ও উত্তর
ফরজ-সুন্নত-নফল নামাজ, জামাত, কাজা, সিজদায়ে সাহু ও নামাজের নিয়ম।
-
শেষ বৈঠকে দোয়া মাসুরার পর সাইয়েদুল ইস্তেগফার পড়া যাবে কি?
হ্যাঁ, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দুরুদের পর দোয়া মাসুরার সাথে সাইয়েদুল ইস্তেগফারসহ কুরআন-হাদিসে বর্ণিত যেকোনো দোয়া পড়া যাবে। তবে নিজের…
-
ওযু ছুটে গেলে শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কি?
হ্যাঁ, ওযু ছুটে যাচ্ছে এমন অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হয়ে যাবে। কারণ বিশুদ্ধ মত অনুযায়ী দুরুদ ও দোয়া মাসুরা ওয়াজিব নয়।…
-
ঘরে পুতুল বা প্রাণীর খেলনা থাকলে সেখানে নামাজ পড়া যাবে কি?
রুমে বাচ্চার পূর্ণাঙ্গ আকৃতির পুতুল বা প্রাণীর খেলনা দৃশ্যমান থাকলে সেখানে নামাজ না পড়ে অন্য রুমে পড়া উত্তম। সেখানে পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু…
-
নামাজে খারাপ চিন্তা এলে কি নামাজ নষ্ট হয়?
নামাজে নেগেটিভ চিন্তা এলে নামাজ ছুটে যাবে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা এলে সাথে সাথে সেটা ভালো চিন্তায় ফিরিয়ে নিন বা তওবা করুন।…
-
নিয়মিত নামাজ পড়ার অভ্যাস কীভাবে গড়ব?
নামাজের গুরুত্ব সম্পর্কে পড়াশোনা ও জানাশোনা করুন, আলেমদের বিভিন্ন আলোচনা শুনুন, আর নামাজী মানুষদের সান্নিধ্যে এবং সেরকম পরিবেশে নিজেকে নিয়ে যান।…
-
মসজিদের মেহরাবে বসে কুরআন পড়া বা বসে থাকা যাবে কি?
মেহরাব ইমাম সাহেবের খুতবা দেওয়ার সম্মানিত জায়গা এবং ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিয়ার, তাই এর প্রতি অবহেলা প্রকাশ পায় এমন কাজ করা উচিত নয়। তবে…
-
জানাজার নামাজে শেষ কাতারে দাঁড়ালে কি সওয়াব বেশি?
না, এটা সঠিক নয়। জানাজার নামাজে শেষ কাতারে দাঁড়ালে সওয়াব বেশি হয়, এমন কোনো কথা নেই। বরং যেকোনো নামাজেই প্রথম কাতার উত্তম, এটা বলার অপেক্ষা রাখে…
-
দাড়ি না রাখা ইমামের পেছনে নামাজ হবে কি?
দাড়ি মুণ্ডন বা ছোট করা এবং টাখনুর নিচে প্যান্ট পরা ইমামের পেছনে নামাজ হয়ে যাবে। আশেপাশে মুত্তাকী ইমাম পেলে তাঁর পেছনে পড়া ভালো। না পেলে যিনি…
-
হজের সফরে নামাজ কসর হবে নাকি পূর্ণ?
হজযাত্রী মুসাফির থাকলে কসর করবেন, মুকিম হলে পূর্ণ নামাজ পড়বেন। হানাফি আলেমদের মতে কোথাও ১৫ দিন থাকার নিয়ত করলে মুকিম হিসেবে গণ্য হবেন এবং পূর্ণ…
-
গেঞ্জি পরে ইমামতি করা যাবে কি?
যে পোশাকে নামাজ পড়া যায়, তাতেই ইমামতি করা যায়। যে গেঞ্জি পরে আমরা গুরুত্বপূর্ণ কারও সাথে দেখা করতে যাই না, সেটা পরে নামাজ পড়া ও ইমামতি করা…
-
ঈদগাহে মেহরাব ও মিম্বর বানানো কি জরুরি?
ঈদগাহ মাঠে মেহরাব ও মিম্বর বানাতেই হবে, এমন কোনো কথা নেই। অস্থায়ী মিম্বর এনে খুতবার ব্যবস্থা করা যেতে পারে। আর স্থায়ী মিম্বর বানাতে চাইলে সেটা…
-
দুখুলুল মসজিদ ও ফজরের সুন্নতের নিয়ত একসাথে করা যাবে কি?
হ্যাঁ, একসঙ্গে করা যাবে। নবী (সা.) ফজরের আজানের পর দুই রাকাত সুন্নত ছাড়া আলাদা নামাজ পড়তেন না। তাই ফজরের সুন্নত পড়ার সময় মসজিদে ঢুকে দুইটা নিয়ত…
-
অমুসলিম দেশে আযান ও মসজিদ ছাড়া একা নামাজ হবে কি?
আযান শোনা না গেলে এবং আশপাশে কোনো মুসলমান না থাকলে একা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। কোনো মুসলমান থাকলে ছোট করে হলেও আযান দিয়ে জামাতের ব্যবস্থা…
-
নামাজে মন বসে না ও অলসতা লাগে, কী করব?
পাপাচার করতে করতেই নেক আমলের প্রতি আগ্রহ কমে যায়। তাই আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে এবং নামাজের গুরুত্ব বুঝতে হবে। সাথে মুত্তাকী, নেককার,…
-
মসজিদের পাশের গ্যারেজে মাইকে শুনে জুমার নামাজ হবে কি?
কাতার সংযুক্ত হয়ে গেলে এবং মাঝখানে কোনো গ্যাপ না থাকলে নামাজ হয়ে যাবে। কিন্তু আলাদা বাড়ি হলে এবং কাতারের সাথে কোনো কানেকশন না থাকলে নামাজ হবে না।
-
ফজরের ফরজের পর সাথে সাথে সুন্নত পড়া যাবে কি?
ফজরের ফরজের পর সাথে সাথে সুন্নত পড়লে আদায় হয়ে যাবে। তবে সতর্কতা ও সবচেয়ে উত্তম হলো সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পরে অথবা জোহরের আগে পড়া।
-
রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কি?
রেকর্ড করা আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে না। তবে রেডিও বা অন্য কোনো উপায়ে লাইভ আজান শুনলে সেটার জবাব দেওয়া যাবে।
-
ঈদগাহ সংস্কার করে মেহরাব সরানো কি জায়েজ?
ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের মূল জায়গা যদি ঠিক থাকে, তাহলে ইমাম যেখানে দাঁড়ান সেই মেহরাবের জায়গা আগে-পিছে করা যায়। এতে কোনো অসুবিধা নেই।
-
সাহু সিজদার পর দুরূদ ও দোয়ায়ে মাসূরা কখন পড়তে হয়?
নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাহু সিজদা দেওয়ার পর উঠে আবার যথারীতি তাশাহহুদ, দুরূদ ও দোয়ায়ে মাসূরা সবগুলো পড়বেন। তারপর সালাম ফিরাবেন।
-
মসজিদের সামনে কবরস্থান থাকলে সেখানে নামাজ পড়া যাবে কি?
মসজিদের সামনে কবরস্থান থাকলে সেটার জন্য আলাদা ওয়াল বা পার্টিশন থাকা দরকার, অন্তত মসজিদের ওয়ালের বাইরে হওয়া দরকার। কবর যদি মসজিদের ওয়ালের ভেতরে…
-
জুতা পরে নামাজ পড়া কি জায়েজ?
জুতা পবিত্র হলে এবং তা পরে রুকু, সেজদা ও বৈঠক ঠিকমতো করা গেলে ওযু অবস্থায় জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া…
-
বিতর পড়ার সময় ফজরের আযান হলে কী করব?
ফজরের ওয়াক্ত শুরুর আগে বিতর শুরু করে থাকলে এবং নামাজ শেষ হওয়ার আগে আযান হয়ে গেলে নামাজ আদায় হয়ে যাবে, তবে দ্রুত বাকি রাকাত শেষ করে সালাম ফেরাতে…
-
মসজিদে বাম পা আগে দিলে কি গুনাহ হয়?
ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নাহ বা মুস্তাহাব, তাই ভুলে বাম পা আগে দিয়ে ফেললে গুনাহগার হবেন না। চাইলে আত্মশাসনের অংশ হিসেবে বের হয়ে দোয়া…
-
কত কিলোমিটার গেলে কসর নামাজ পড়তে হয়?
সফরের দূরত্ব ৭৫ থেকে ৭৮ কিলোমিটার বা তার বেশি হলে কসর প্রযোজ্য। বর্ডার পার হলেও মাত্র ২০-২৫ কিলোমিটার গেলে সফর হিসেবে গণ্য হবে না। বাড়ির এলাকা পার…
-
গর্ভবতী অবস্থায় বসে নামাজ পড়া যাবে কি?
গর্ভবতী অবস্থায় নফল নামাজ বসে পড়া যায়। ফরজ নামাজে যদি অসহনীয় কষ্ট হয় তাহলে বসে পড়তে পারবেন। কিন্তু কষ্ট সহনীয় হলে দাঁড়িয়ে নামাজ আদায় করতে…
-
সিজদায় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটিতে লাগাতে হবে?
রাসূলুল্লাহ (সা.) সাত অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশিত হয়েছেন, যার মধ্যে দুই পায়ের আঙ্গুল একটি। তাই এগুলো মাটিতে লাগাতে হবে। যদি সামান্য সময় উঠে…
-
আযানের আগে সালাতু সালাম পড়া কি নফল, বাধা দিলে ওয়াজিব হয়?
আযানের আগে সালাত-সালাম পাঠ করার কোনো নির্দেশনা কোরআন-হাদিসে নেই। যিনি বলেন, তাঁকে রেফারেন্স দিতে বলবেন। আযানের পর দুরুদ পাঠ হাদিস দ্বারা প্রমাণিত।…
-
এশার নামাজ রাত নয়টা-দশটায় দেরিতে পড়লে কি গুনাহ হবে?
না, এতে গুনাহ নেই। রাতের এক-তৃতীয়াংশ পার হওয়ার আগে এশা একটু দেরিতে পড়া বরং সুন্নত। তবে এক-তৃতীয়াংশের পর দেরি করা অনুত্তম, আর মধ্যরাতের পর পড়া…
-
জাহাজে চাকরি করলে নামাজ জুমা কীভাবে পড়বেন?
জাহাজে সাগর উত্তাল থাকলেও অন্তত ফরজ নামাজটুকু যেকোনো মূল্যে পড়ে নিতে হবে। কেবলা ঠিক রাখা না গেলে শুরুতে কেবলার দিকে দাঁড়িয়ে আন্দাজে পড়লে নামাজ…
-
নামাজ না পড়লে ও ঈদের নামাজ না পড়লে শাস্তি কী?
ঈদের নামাজ ওয়াজিব, অনেক ইমামের মতে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু ওয়াক্তের পাঁচ নামাজ ফরজে আইন। যিনি পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন না, তিনি সবচেয়ে বড়…