পবিত্রতা (ওযু, গোসল): প্রশ্ন ও উত্তর
ওযু, গোসল, তায়াম্মুম, নাপাকি ও পবিত্রতার মাসআলা।
-
বাথরুমে মিসওয়াক রাখা যাবে কি?
হ্যাঁ, বাথরুমে মিসওয়াক রাখতে কোনো অসুবিধা নেই, রাখলে গুনাহ হবে না। তবে বাথরুমের পরিবেশ নোংরা বা দুর্গন্ধযুক্ত মনে হলে মিসওয়াক বাইরে বা পকেটে বা…
-
তাহাজ্জুদের আগে মাসিক শুরু হলে বিতর কি পড়তে হবে?
কেউ বিতর তাহাজ্জুদের পরে পড়ার জন্য রেখে দিয়েছিলেন। তাহাজ্জুদের জন্য উঠে দেখলেন মাসিক শুরু হয়ে গেছে। এ অবস্থায় শায়খ আহমাদুল্লাহর উত্তর হলো, সেই…
-
ফরজ গোসলের পর কোনো অংশে পানি লাগেনি মনে হলে কী করব?
ফরজ গোসলের শেষে মনে হলে কোনো একটা অংশে পানি লাগেনি, তাহলে সেখানে পানি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শেষে পা ধুয়ে নিতেও পারেন, তাতেও অসুবিধা…
-
মোজার ওপর মাসেহ কোন মোজায় জায়েজ?
নবীজির সময়ের মোজা সাধারণত চামড়ার ছিল, তাই হানাফী মাযহাবের মতে চামড়ার মোজার ওপর মাসেহ করতে হয়। কাপড়ের মোজা যদি এত পুরু হয় যে পরে এক মাইলের মতো…
-
হাতে বা কাপড়ে গ্রিস লাগলে নামাজ হবে কি?
কাপড়ে গ্রিস লাগলে নামাজ হয়ে যাবে। কিন্তু হাতে লাগলে হাত পরিষ্কার করে তারপর ওযু করতে হবে। তাহলে ইনশাআল্লাহ নামাজ হবে।
-
বাথরুমে দাড়ি পড়ে ড্রেনে গেলে গুনাহ হবে কি?
অজু বা গোসলের সময় দাড়ি ঝরে ড্রেনে চলে গেলে গুনাহ হবে না, কারণ এটা অনিচ্ছায় হয়। তবে শরীরের কোনো অংশ ড্রেনে না ফেলে মাটিতে বা খোলা জায়গায় ফেলা…
-
আংটি পরা অবস্থায় অজু করলে অজু হবে কি?
আংটি পরা অবস্থায় অজু হবে। তবে আংটি যদি এত টাইট হয় যে তার নিচে পানি পৌঁছায় না, তাহলে অজু হবে না। একটু নাড়াচাড়া করলে নিচে পানি গেলে অজু হয়ে যাবে…
-
মশা-মাছি নাপাক জায়গা থেকে এসে বসলে শরীর নাপাক হবে কি?
ময়লা জায়গা থেকে এসে মশা-মাছি শরীরে বসলে শরীর বা পোশাক নাপাক হবে না। কারণ তাদের গায়ে নাপাকির পরিমাণ খুব কম এবং এ থেকে বাঁচা সম্ভব নয়। এতে নামাজের…
-
প্রসবের কাপড় ধুয়ে কি নামাজ পড়া যাবে?
বাচ্চা প্রসবের সময় ও পরের ৪০ দিন যে কাপড় পরা হয়, তাতে রক্ত বা নাপাকি থাকলে সেগুলো ধুয়ে পবিত্র করে নামাজ পড়া যাবে। কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ…
-
ফরজ গোসলের সুন্নাহ সম্মত পদ্ধতি কী?
প্রথমে শরীর বা কাপড়ের নাপাক জায়গা ধুয়ে নেবেন। তারপর পা ধোয়া বাদে ওযুর মতো করে ওযু করে সারা শরীর ধুয়ে গোসল করবেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময়…
-
টয়লেট ও বাথরুম একসাথে হলে গোসলের আগে কী দোয়া পড়ব?
গোসল করতে যাওয়ার সময় বাথরুমে ঢোকার আগে বাইরে থেকে বিসমিল্লাহ বলে ঢুকবেন। ভেতরে আল্লাহর নাম নেবেন না, কারণ সেখানে নাম নেওয়া মাকরুহ। এতে ওযুর…
-
গোসলের পর নামাজ পড়তে কি আবার ওযু করতে হবে?
গোসল সুন্নাহ সম্মতভাবে করলে নামাজের জন্য আলাদা করে আবার ওযু করার প্রয়োজন নেই। কিন্তু সুন্নাহ সম্মতভাবে গোসল না করলে, অথবা গোসল করতে গিয়ে ওযু ভেঙে…
-
প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে মনে হলে ওযু ভাঙে কি?
মাঝে মাঝে কিছু বের হচ্ছে মনে হলে ওযু ভাঙবে না। এটি নিছক ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে স্বভাবের কারণে হতে পারে। ফিকহের মূলনীতি অনুযায়ী নিশ্চিত বিষয়…
-
পানি না থাকলে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে কি?
আশেপাশে অনেক দূর পর্যন্ত খুঁজেও যদি পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তখন নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা…
-
পিরিয়ড অবস্থায় মুখস্থ কোরআন পড়া যাবে কি?
জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে নারীরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। তবে এই সময় ইসলামী বই এবং কোরআনের তাফসীর বা…
-
গর্ভাবস্থায় ব্লিডিং হলে কি নামাজ পড়া যায়?
প্রেগনেন্সিতে হঠাৎ করে ব্লিডিং হলে আপনি নামাজ পড়বেন। এটি অসুস্থতা, ওই অবস্থায় নামাজ আপনার জন্য প্রযোজ্য, অর্থাৎ মাফ নয়।
-
পানি না থাকলে টিস্যু দিয়ে শৌচকর্ম করে নামাজ পড়া যাবে কি?
হ্যাঁ, পড়া যাবে। শায়খ আহমাদুল্লাহ বলেন, আশপাশে পানি না থাকলে টিস্যু বা পাথর দিয়ে নাপাকি পুরোপুরি দূর করে ফেলতে পারলেই পবিত্রতা অর্জন হয়ে যায়।…
-
অতিরিক্ত নাপাকির সন্দেহ বা ওয়াসওয়াসার সমাধান কী?
শায়খ আহমাদুল্লাহ বলেন, ছোঁয়া লাগলেই কাপড়, বিছানা বা চেয়ার বদলানো বা ধোয়ার মতো আচরণ সাধারণত ওয়াসওয়াসার রোগ, কখনো কালো জাদুর কারণেও হয়। সমাধান…
-
পিরিয়ডের পর নখ না কেটে নামাজ পড়লে কি নামাজ হবে?
শায়খ আহমাদুল্লাহ বলেন, পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে। তবে গোসল করতে হবে, গোসল করে নামাজ…
-
কোরআনের আয়াত লেখা টি-শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কি?
কোরআনের আয়াত লেখা টি-শার্ট বা জার্সির আয়াত খুব ছোট হলে এবং বোঝা না গেলে টয়লেটে যেতে পারেন। কিন্তু একেবারে পরিষ্কার বোঝা গেলে টয়লেট বা ওয়াশরুমে…
-
টিকটিকি বা ইঁদুরের মল কাপড়ে লাগলে নামাজ হবে কি?
টিকটিকি, ইঁদুর বা এ ধরনের পোকামাকড়ের মল নাপাক। তবে পরিমাণ খুব অল্প ও শুকনো থাকলে কাপড় নাপাক হবে না। পরিমাণ বেশি হলে বা তরল হয়ে কাপড়ে লেগে গেলে…
-
ফরজ গোসলের সময় কোনো দোয়া পড়তে হয় কি?
ফরজ গোসলের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। আগে বিসমিল্লাহ বলে অযু করে গোসল করলেই যথেষ্ট।
-
অযু করে শরীরে লোশন দিলে কি অযু ভেঙে যায়?
না, অযু করে শরীরে লোশন দিলে অযু ভঙ্গ হয় না। লোশন ব্যবহারে অযু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই।
-
অযু করে রান্নাঘরের কাজ ও থালা-বাসন ধুলে কি অযু ভেঙে যায়?
না, অযু করে রান্নাঘরের হাঁড়ি-পাতিল, থালা-বাসন ধোয়া, রান্না বা ঘর পরিষ্কার করলে অযু ভঙ্গ হয় না। প্রস্রাব-পায়খানা, বায়ু ত্যাগ বা ঘুমের মতো অযু…
-
মুখে পানি নিলে বমি আসে, কুলি ছাড়া ওযু হবে কি?
মুখে পানি নেওয়া বা কুলি করা ফরজ বা ওয়াজিব নয়, সুন্নত। তাই বমি ভাবের কারণে কুলি এড়িয়ে মুখ, হাত ও পা ধুয়ে এবং মাথা মাসেহ করে ওযু করলে ওযু হয়ে…
-
কমোড কিবলামুখী করে বসানো যাবে কি?
না, এটা মাকরুহ। পূর্ব-পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কিবলামুখী হয়ে পেশাব-পায়খানা করা অনুচিত। কমোড এভাবে বসানো থাকলে অ্যারেঞ্জমেন্ট বদলে নেওয়ার চেষ্টা…
-
কাপড়ে মাটি লাগলে মুছে ফেলে কি নামাজ পড়া যাবে?
কাপড়ে মাটি লাগলে সেটা পানি বা অন্য কিছু দিয়ে মুছে বা ঝেড়ে ফেলে নামাজ পড়া যাবে, কারণ মাটি সাধারণত নাপাক হয় না। তবে মাটি ময়লা, তাই ধুয়ে বা…
-
প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা পড়লে নামাজ কীভাবে পড়ব?
আন্ডারওয়্যার ও টিস্যু ব্যবহার করে, নামাজের যথেষ্ট আগে টয়লেট সেরে ফোঁটা বন্ধ হওয়ার পর টিস্যু ফেলে নামাজ পড়বেন। আর পুরো ওয়াক্ত ধরে অনবরত ফোঁটা…
-
পেঁয়াজ বা রসুন খেলে কি ওজু ভেঙে যায়?
পেঁয়াজ বা রসুন খেলে ওযু ভাঙে না। তবে জামাতে নামাজ পড়তে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া উচিত নয়, কারণ মুখ থেকে দুর্গন্ধ আসে। খেয়ে ফেললে…
-
গোবর দিয়ে লেপা মাটির ঘরে কি নামাজ হবে? গোবর কি নাপাক?
গোবর দিয়ে লেপা মাটি স্বাভাবিকভাবে নাপাক। তবে তার ওপর জায়নামাজ বা বিছানা বিছিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরে গোবর লেপা সঠিক…