যাকাত ও সদকা: প্রশ্ন ও উত্তর
যাকাতের হিসাব, কাকে দেওয়া যায়, সদকা ও দান।
-
দামি মোবাইল ফোনের যাকাত দিতে হবে কি?
না, দামি মোবাইল ফোনের যাকাত দিতে হবে না। মানুষ যে মোবাইল, গাড়ি ও আসবাবপত্র নিজে ব্যবহার করে, সেগুলো যত দামিই হোক যাকাতযোগ্য সম্পদের মধ্যে পড়ে না।…
-
কারো গচ্ছিত টাকা ব্যাংকে থাকলে তার যাকাত কে দেবে?
আমানত বা গচ্ছিত টাকার যাকাত আপনাকে দিতে হবে না। যার টাকা, যাকাত তাঁর উপরই বর্তায়। আপনার কাছে বা ব্যাংকে রাখা অন্যের এই টাকার যাকাত মালিক নিজে দেবেন।
-
প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশের হিসেবে দিতে হবে?
প্রবাসী যে দেশে অবস্থান করছেন, ফিতরার হিসাব করতে হবে সেই দেশের অনুযায়ী। ফিতরা প্রবাসেই দিতে পারলে সবচেয়ে ভালো, গরিব না পেলে নিজের দেশেও পাঠানো যায়।
-
বিদেশে গরিব খুঁজে না পেলে যাকাত কীভাবে দেবে?
বিদেশে যাঁরা আছেন, তাঁরা সেখানেই গরিব খুঁজে বের করে যাকাত দিলে সেটাই উত্তম এবং মূল বিধান। সেই দেশের নাগরিক হতে হবে এমন নয়, প্রবাসী গরিবকেও দেওয়া…
-
বিদেশে যাওয়ার জন্য জমা দেওয়া টাকার যাকাত দিতে হবে কি?
না, বিদেশে যাওয়ার জন্য যে টাকা জমা দিয়ে দিয়েছেন তার যাকাত দিতে হবে না। কেনার জন্য বা সার্ভিসের জন্য টাকা অন্যের কাছে চলে গেছে, তাই যাকাতের হিসাব…
-
ফিতরা কি নাবালক সন্তানদের পক্ষ থেকেও দিতে হয়?
হ্যাঁ, ফিতরা পরিবারের সব সদস্যের পক্ষ থেকে, এমনকি নাবালক ও দুগ্ধপোষ্য শিশুর পক্ষ থেকেও আদায় করতে হয়। পরিবারকর্তা সচ্ছল হলে, অর্থাৎ যাকাত দেওয়ার…
-
যাকাত দেওয়ার সামর্থ্য থাকা ব্যক্তি কি যাকাত নিতে পারবে?
যার কাছে নিজের নিত্য প্রয়োজনীয় ও একান্ত দরকারি খরচ মেটানোর মতো টাকা-পয়সা বা সম্পদ আছে, তার জন্য অন্য কারো কাছ থেকে যাকাত নেওয়া জায়েজ নয়। তবে…
-
যাকাতে সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক?
যাকাতে সম্পদের মূল্য হিসাব করে দেওয়াই মূল বিধান। অনুমান করে দিলে যদি কম না হয়ে বেশি হয়, তবে আদায় হয়ে যাবে।
-
টাকা নেই কিন্তু জমি আছে, যাকাত দিতে হবে কি?
জমিতে যদি ২৫ মণ পরিমাণ বা এর বেশি ধান, গমের মতো ফসল হয়, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে। যাকাতযোগ্য ফসল না হলে এবং এটা ফসলের জমি হলে জমির মূল্যের…
-
যাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কি?
নিজের মেয়েকে যাকাতের টাকা দেওয়া যাবে না। মেয়ে অবিবাহিত ও আপনার অধীনে থাকলে তার ভরণপোষণ আপনার ওপর ফরজ, তা যাকাত থেকে দেওয়া যাবে না। বিয়ে হয়ে…
-
যাকাতের শাড়ি-লুঙ্গি কিনে দিলে কি যাকাত আদায় হবে?
গরিবের কাজে আসবে কি না না জেনে নিজে থেকে শাড়ি-লুঙ্গির মতো নির্দিষ্ট জিনিস ঠিক করে যাকাত দেওয়া উচিত নয়, জায়েজও নয়। গরিবের জন্য অধিকতর উপযোগী…
-
জমি থাকলেও চিকিৎসার টাকা না থাকলে কি যাকাত নেওয়া যাবে?
যদি জায়গা-জমির ফসলে পরিবারের ভরণপোষণ চলে কিন্তু চিকিৎসার ব্যয় বহনের মতো আলাদা কোনো টাকা তাঁর কাছে না থাকে, তাহলে যাকাতের টাকা দিয়ে তাঁর চিকিৎসা…
-
নেসাব না থাকলেও সচ্ছল আত্মীয়কে যাকাত দেওয়া যাবে কি?
নেসাব পরিমাণ সম্পদ না থাকলেই তাকে যাকাত দেওয়া যাবে, ব্যাপারটা এমন নয়। যিনি সচ্ছল এবং যার উপার্জনে সুন্দরভাবে চলে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে…
-
যাকাতের টাকায় গরিবদের ইফতার করানো যাবে কি?
কোনো গরিব মানুষ খাদ্যকষ্টে থাকলে যাকাতের টাকা থেকে তার জন্য ইফতার বা অন্য খাবার কিনে দেওয়া জায়েজ হতে পারে। কিন্তু তার যদি এর চেয়েও জরুরি কোনো…
-
৬ লাখ টাকা থাকলে যাকাত কত দিতে হবে?
টাকা ঋণমুক্ত থাকলে পুরো টাকার ওপর শতকরা আড়াই ভাগ হারে যাকাত দিতে হবে। লাখে আড়াই হাজার টাকা হিসাবে ৬ লাখ টাকায় যাকাত আসবে ১৫ হাজার টাকা।
-
কাউকে টাকা ধার দিলে সেই টাকার যাকাত দিতে হবে কি?
কাউকে টাকা ধার দিলে সেই টাকার যাকাত আপনাকেই দিয়ে যেতে হবে, কারণ আপনি টাকার মালিক, ঋণগ্রহীতা মালিক নন। যতদিন টাকা তাঁর কাছে থাকবে, ততদিন আপনি যাকাত…
-
যাকাতের হিসাব কিভাবে করতে হয়?
যাকাতের হিসাব ঠিকভাবে জানতে একজন বিচক্ষণ আলেমের সাথে বসুন। আপনার সব সম্পদ, সঞ্চয়, দেনা-পাওনা ও ঋণের হিসাব তাঁকে জানিয়ে জেনে নিন আপনার যাকাত কতটুকু…
-
যাকাতের টাকা বাবা ও বোনকে দেওয়া যাবে কি?
যাকাতের টাকা নিজের বাবাকে দেওয়া যাবে না। বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার অধীনস্থ বা একান্নভুক্ত না হয়, তাকে দেওয়া যাবে। বোন ছোট হলে ও তার…
-
দোকান ভাড়ার অ্যাডভান্স টাকার যাকাত দিতে হবে কি?
হ্যাঁ, যাকাত দিতে হবে। এই টাকার মালিক আপনি এবং এটি আমানতের মতো, তাই এর যাকাত আপনাকেই দিতে হবে। ভাড়ার অগ্রিম হিসেবে দিয়ে থাকলে দোকান মালিক সেখান…
-
গত বছরের যাকাত না দিলে এখন কী করণীয়?
শায়খ আহমাদুল্লাহ বলেন, যাকাত ইবাদত, তাই সময়মতো না দিলেও পরে দিলে আদায় হয়ে যাবে। আগের বছরের যাকাত এখনো দিতে পারবেন। তবে দেরি করার জন্য ইস্তেগফার…
-
দোকানের মালের যাকাত ক্রয়মূল্যে নাকি বিক্রয়মূল্যে হিসাব করব?
দোকানের মালের যাকাত হিসাব করতে হবে মার্কেট ভ্যালু ধরে, অর্থাৎ এখন বিক্রি করলে যে দাম পাওয়া যাবে সেটা ধরে। গায়ের রেট বা ক্রয়মূল্য ধরে নয়।
-
ব্যাংকের ইন্টারেস্ট সংসারে খরচ করলে জমা টাকার যাকাত লাগে কি?
ব্যাংকে রাখা টাকার যাকাত বছর শেষে ঠিকই দিতে হবে, ইন্টারেস্ট সংসারে খরচ করলেও। ইন্টারেস্ট আসলে সুদ, তাই তা নেওয়া জায়েজ নয়। ইসলামী ব্যাংকের প্রফিটও…
-
ব্যাংকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট রাখলে যাকাত দিতে হবে কি?
হ্যাঁ, ব্যাংকে যত বছর টাকা থাকবে, প্রতি বছরই সেই টাকার যাকাত দিয়ে যেতে হবে। যে টাকা বিভিন্ন স্কিমে রাখা আছে, তারও যাকাত দিতে হবে। যাকাত না দিলে…
-
অনেক বছর পর ফেরত পাওয়া ঋণের টাকার যাকাত কীভাবে দিতে হবে?
ঋণের টাকার মালিক ঋণদাতা, তাই যাকাত তাকেই দিতে হবে। ইবনে তাইমিয়ার মতে ফেরত পাওয়ার বছরের যাকাতই যথেষ্ট, কিন্তু অন্য আলেমদের মত হলো সব বছরের যাকাত…
-
যাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কি?
যাকাতের হিসাবের দিন বাকি থাকলেও গরিব-অসহায় মানুষকে অগ্রিম যাকাত দেওয়া জায়েজ। তবে দেওয়ার সময়ই যাকাতের নিয়ত করতে হবে; দিয়ে ফেলার পর নিয়ত করলে…
-
মহিলাদের উপর কি যাকাত ফরজ?
হ্যাঁ, পুরুষের ওপর যেমন যাকাত আবশ্যক, মেয়েদের ওপরও একইভাবে আবশ্যক। মেয়েরা যদি যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হন এবং তা এক বছর তাঁদের কাছে থাকে,…
-
সাদাকা ও যাকাতের মধ্যে পার্থক্য কী?
যাকাত হলো সম্পদশালীদের ওপর নির্দিষ্ট হারে ফরজ দান, যা বাধ্যতামূলক এবং নির্দিষ্ট খাতেই ব্যয় করতে হয়। আমাদের সমাজে সাদাকা বলতে সাধারণ নফল দান বোঝানো…
-
যাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কি?
যাকাত জমা রেখে দেবেন না, যাকাত ফরজ হয়ে গেলে দিয়ে ফেলবেন। এখনই গরীব না পেলে আলাদা করে একত্র করে কোথাও রেখে পরে ভিন্ন ভিন্ন গরীবকে দেওয়া যাবে। তবে…
-
ভুল মানুষকে দান করে ফেললে সাদাকা কবুল হবে কি?
আপনি ভালো উদ্দেশ্যে দান করে থাকলে এবং কেউ প্রতারণা করে টাকা নিয়ে থাকলেও আপনার গুনাহ হবে না। ইনশাআল্লাহ আপনি সাদাকার সওয়াব পাবেন।
-
অমুসলিম গরিব মানুষকে দান সদকা করা যাবে কি?
হ্যাঁ, অবশ্যই জায়েজ। অন্য ধর্মের মানুষও অসহায় বা গরিব হলে তাদের দান-সদকা করা জায়েজ আছে, এটি নাজায়েজ নয়।