প্রশ্ন-উত্তর পর্ব ২০৯
এই পর্বে ৫৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
নারীদের মেডিকেল টেকনোলজিস্টের চাকরি করা জায়েজ কি?
শরীয়তের দাবি হলো নারীরা নারীদের এবং পুরুষরা পুরুষদের সেবা করবে। কিন্তু বিকল্প না থাকলে একজন নারী পর্দার বিষয়গুলো বজায় রেখে সতর্কতার সাথে রক্ত…
হালাল-হারাম -
বয়স্ক বাবা-মাকে রেখে স্ত্রীকে নিয়ে আলাদা থাকা কি জায়েজ?
ইসলাম চায় বিয়ের পর স্বামী-স্ত্রী একসাথে থাকবে। বাবা-মায়ের সেবার ব্যবস্থা করে এবং নিয়মিত স্ত্রীসহ তাঁদের কাছে গিয়ে খেদমত করলে আলাদা থাকা…
বিয়ে ও পরিবার -
জন্মদাগ দূর করার ক্রিম বা মলম ব্যবহার করা জায়েজ কি?
শরীরের জন্মগত দাগ দূর করার জন্য ট্রিটমেন্ট, ক্রিম বা মলম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ নয়। শর্ত হলো এমন পদ্ধতি নেওয়া যাবে না যাতে ত্বকের সমস্যা…
দৈনন্দিন জীবন -
মাসিক অবস্থায় কোরআনের পরীক্ষা দেওয়া যাবে কি?
পরীক্ষা মৌখিক হলে মাসিক অবস্থায় ভেঙে ভেঙে পড়াতে অসুবিধা নেই। লিখিত পরীক্ষায় আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা লেখা যায়। কিন্তু সরাসরি কোরআন লিখতে হলে…
পবিত্রতা (ওযু, গোসল) -
ভোটের সময় প্রার্থীর দেওয়া বিস্কুট চকলেট খাওয়া জায়েজ কি?
ভোট দেওয়া একটি আমানত এবং সত্য সাক্ষ্যের মতো নৈতিক দায়িত্ব, এর কোনো বিনিময় নেওয়া জায়েজ নয়। তাই ভোটের সময় বিভিন্ন পক্ষের লোকের দেওয়া…
হালাল-হারাম -
ছেলেরা রুপা বা ডায়মন্ডের গহনা পরতে পারবে কি?
ছেলেদের জন্য স্বর্ণের অলংকার পরা হাদিসে নিষিদ্ধ। কিন্তু রুপা পরতে পারবে, কারণ নবীজির সিলমোহরের আংটি ছিল রুপার। ডায়মন্ড ব্যবহারেরও কোনো নিষেধাজ্ঞা…
হালাল-হারাম -
ওয়ারিস সম্পদ দিতে না চাইলে মামলা করা যাবে কি?
কেউ ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে মামলা করে বা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশ করে নিজের অধিকার আদায় করা যাবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে…
মিরাস ও অসিয়ত -
ভোট দেওয়া নেতা অন্যায় করলে ভোটারের গুনাহ হবে কি?
কেউ অন্যায়কারী চরিত্রের, এটা জেনেও ভোট দিলে ভোটার সেই অন্যায়ে সহযোগী হন এবং এর দায় বহন করতে হবে। আর ভালো মনে করে ভোট দেওয়ার পর সে খারাপ প্রমাণিত…
আদব ও আখলাক -
মেয়ে নবজাতকের কানে কি আজান ও একামত দিতে হয়?
না, ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য করার কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। জন্মের পর কানে আজান দেওয়ার বিষয়ে হাদিসে সাধারণভাবে বলা হয়েছে, তাই এটা…
সন্তান ও প্যারেন্টিং -
সামনে আয়না থাকলে নামাজ হবে কি?
সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে এবং ফরজ আদায় হবে। তবে আয়নাতে নিজের চেহারা ও শরীর দেখা যাওয়ায় মনোযোগ নষ্ট হয়, তাই এভাবে নামাজ পড়া মাকরুহ।…
নামাজ -
মুসলিম হিসেবে মিঠু নাম রাখা যাবে কি?
মিঠু নামের অর্থে খারাপ কিছু আছে বলে শায়খের জানা নেই। অর্থে শিরকপূর্ণ বা আল্লাহর সাথে শরিক হতে পারে এমন কিছু থাকলে নাম রাখা যাবে না। তেমন কিছু না…
সন্তান ও প্যারেন্টিং -
ছবি থাকা ঘরে নামাজ পড়লে নামাজ হবে কি?
ঘরে মানুষ বা প্রাণীর ছবি থাকলে সেখানে নামাজ পড়া মাকরুহ। তবে অন্য কোনো রুম না থাকলে নিরুপায় অবস্থায় সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সম্ভব হলে…
নামাজ -
জমজ বাচ্চার জন্য কি আলাদা আলাদা আজান দিতে হয়?
জমজ দুই বাচ্চা একসাথে ভূমিষ্ঠ হলেও তাদের উভয়ের জন্য আলাদা আলাদা আজান দিতে হবে। শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে স্পষ্ট করে এটাই বলেছেন।
সন্তান ও প্যারেন্টিং -
হাঁটুর কাছে প্যান্ট ছেঁড়া থাকলে নামাজ হবে কি?
প্যান্টের ছেঁড়া অংশ দিয়ে যদি রান বা সতরের অংশ পরিষ্কার দেখা যায়, তাহলে নামাজ হবে না। আর যদি হাঁটুর নিচের অংশ দেখা যায়, তাহলে সেটা সতর নয় বলে…
নামাজ -
সফরে বের হয়ে কখন থেকে কসর নামাজ পড়া যায়?
সফরে কসরসহ মুসাফিরের সুবিধা পেতে হলে আগে নিজের এলাকার সীমানা পার হতে হবে, যেমন উপজেলা বা সিটি কর্পোরেশন এলাকা। নতুন এলাকায় প্রবেশ করার পর থেকে…
নামাজ -
টাকার বিনিময়ে ভোট দিলে বা না দিলে কি গুনাহ হবে?
টাকা নিয়ে ভোট দেওয়া নাজায়েজ ও গুনাহ, কারণ ভোট একটি আমানত ও সত্য সাক্ষ্য, যা নৈতিক দায়িত্ব। এর বিনিময়ে টাকা নেওয়া যায় না। আর টাকা নিয়ে ভোট না…
হালাল-হারাম -
স্বামীকে দ্বীনের পথে আনার আমল কী?
স্বামীকে দ্বীনের পথে আনতে প্রথমে নিজে তাঁর প্রতি সদাচরণ করে তাঁকে নিজের কথা শোনার মতো করে নিতে হবে। দ্বিতীয়ত, দ্বীনদার মানুষদের সাথে পারিবারিক…
বিয়ে ও পরিবার -
বিয়ের জন্য সমিতি থেকে লোন নেওয়া যাবে কি?
সুদ ছাড়া লোন, যা আপনি পরিশোধ করবেন, তা সমিতি বা অন্য কারও কাছ থেকে নেওয়া যায়। কিন্তু সুদের ভিত্তিতে লোন নিতে হলে সেটা ব্যবসার জন্য যেমন নাজায়েজ,…
লেনদেন ও ব্যবসা -
ইল্লিন ও সিজ্জিন কী?
ইল্লিন হলো নেককারদের আমলনামা রাখার জায়গা আর সিজ্জিন হলো বদকারদের আমলনামা রাখার জায়গা। আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে নিজেই প্রশ্ন করে এর উত্তর…
ঈমান ও আকিদা -
দ্বীনের পথে এসে আবার বিপথগামী হওয়া থেকে বাঁচার উপায় কী?
দ্বীনের ওপর টিকে থাকার জন্য ভালো সার্কেল ও দ্বীনি পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো সোসাইটি পেলে দ্বীনের ওপর থাকা অনেক সহজ হয়। এ যুগে এমন পরিবেশ…
আদব ও আখলাক -
আল্লাহ রাসূল জানেন বলা কি শিরক?
হ্যাঁ, "আল্লাহ-রাসূল জানেন" বলা শিরকপূর্ণ কথা। গায়েব জানেন একমাত্র আল্লাহ, রাসূল ﷺ গায়েব জানতেন না। যিনি অর্থ না বুঝে বলছেন তাঁর ঈমান চলে যাবে না,…
ঈমান ও আকিদা -
শীতে স্বপ্নদোষ হলে ফজরের আগে গোসল করতে না পারলে করণীয় কী?
শীতের সময় স্বপ্নদোষ হলে যত ঠান্ডাই হোক ফরজ গোসল করতে হবে। পানি এত ঠান্ডা যে শরীরে লাগলে মৃত্যু বা অঙ্গহানির আশঙ্কা থাকে, এমন হলে পানি গরম করার…
পবিত্রতা (ওযু, গোসল) -
পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যাবে কি?
না, তাবিজ-কবজ করে কাউকে বিয়ে করার জন্য বশ করা যাবে না। এটি হারাম এবং বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। পছন্দ হলে সরাসরি বিয়ের…
বিয়ে ও পরিবার -
খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নত?
খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নত, এই কথা সমাজে বহুল প্রচলিত হলেও কুরআন বা হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। নবী ﷺ পছন্দ করতেন বলে কেউ মিষ্টি…
দৈনন্দিন জীবন -
ওমরা করতে গেলে কি কসর নামাজ পড়তে হবে?
ওমরা করতে গেলে মুসাফির থাকা অবস্থায় কসর নামাজ পড়বেন। তবে হারামে ইমামের পেছনে নামাজ পড়লে পুরো নামাজ পড়তে হবে। একা বা মুসাফিররা নিজেরা জামাত করে…
হজ ও উমরাহ -
স্বামী মারা গেলে শ্বশুর কি গায়রে মাহরাম হয়ে যায়?
না, স্বামী মারা গেলেও শ্বশুর গায়রে মাহরাম হন না। স্বামীর মৃত্যুর পরেও আজীবন শ্বশুরের সাথে দেখা দেওয়া জায়েজ। একইভাবে স্ত্রী মারা গেলে শাশুড়ির…
নারী বিষয়ক -
রাতে সূরা মুলক কখন পড়তে হয়?
সূরা মুলক ঘুমানোর আগে যেকোনো মুহূর্তে পড়লেই হবে। ঠিক ঘুমানোর মুহূর্তে বিছানায় গিয়ে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এশার নামাজের পরে পড়লেও…
কুরআন, দোয়া ও জিকির -
বীর্যপাত হলে কাপড়ে না লাগলেও কি গোসল ফরজ?
বীর্যপাত হলে কাপড়ে লাগুক বা না লাগুক গোসল ফরজ। শুধু শরীর বা কাপড় পরিষ্কার করলে গোসলের কাজ হবে না। ঠান্ডা পানিতে কষ্ট হলে গরম পানি দিয়ে গোসল করতে…
পবিত্রতা (ওযু, গোসল) -
আসহাবে কাহফের কুকুর কি জান্নাতে যাবে?
আসহাবে কাহফের কুকুর জান্নাতে যাবে, এই কথা লোকমুখে প্রচলিত, কিন্তু কুরআন বা হাদিসে এর কোনো ভিত্তি নেই। শিকার বা পাহারার জন্য কুকুর রাখা জায়েজ, তবে…
হালাল-হারাম -
ইমাম সেজদায় থাকলে জামাতে কীভাবে শামিল হতে হয়?
ইমামকে সেজদায় পেলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত না বেঁধেই সোজা সেজদায় চলে যেতে হবে। ইমামের সেজদা থেকে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা…
নামাজ -
শাশুড়ি নাবালক বাচ্চাদের অভিশাপ দিলে কি তা লাগে?
রাগের মাথায় বা তাড়াহুড়ো করে দেওয়া বদদোয়া ও অভিশাপ আল্লাহ কবুল করেন না, তাই এতে ক্ষতি হয় না। কবুল হলে মানুষ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তবে যাঁরা…
সন্তান ও প্যারেন্টিং -
সাদা স্রাব বের হতে থাকলে নামাজ হবে কি?
সাদা স্রাব সবসময় অনবরত বের হতে থাকলে নামাজের মধ্যে বের হলেও ইনশাআল্লাহ অসুবিধা নেই। প্রতি ওয়াক্ত নামাজের জন্য ওযু করে নিলে নামাজ হয়ে যাবে। আর…
পবিত্রতা (ওযু, গোসল) -
পরিবারের নারীরা পর্দা না করলে কি পুরুষ দাইয়ুস হবে?
দাইয়ুস হলেন সেই ব্যক্তি, যিনি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে সমর্থন করেন। যিনি তা সমর্থন করেন না, বরং বন্ধ করার চেষ্টা করেন, এরপরও…
নারী বিষয়ক -
ধনী হওয়ার দোয়া বা আমল কী?
নবী ﷺ সম্পদ বৃদ্ধির দোয়া করতেন না, তিনি দুনিয়া ও আখেরাতের সুস্থতা ও শান্তির দোয়া করতেন। প্রকৃত ধনী সেই, যে মনের দিক থেকে ধনী এবং যা আছে তার জন্য…
দৈনন্দিন জীবন -
পূজার ফল বা খাবার খাওয়া যাবে কি?
পূজা বা অন্য ধর্মের অনুষ্ঠান উপলক্ষে কেউ হালাল খাবার দিলে মুসলিম তা খেতে পারেন। কিন্তু প্রতিমার সামনে উপস্থাপন করা খাবার সেখান থেকে এনে কল্যাণ বা…
হালাল-হারাম -
মাফ চাওয়ার পরও কেউ মাফ না করলে করণীয় কী?
কেউ বারবার ভুল করে মাফ চাইলে তাকে মাফ করে দেওয়া উচিত। কেউ মাফ না করলে তাঁর কাছ থেকে মাফ আদায়ের জন্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করতে হবে। তারপরও মাফ…
আদব ও আখলাক -
মুনাফা নির্ধারণ ছাড়া জীবন বীমায় টাকা রাখা জায়েজ কি?
মুনাফা নির্ধারণ না করেও যদি আসলে মুনাফা নেওয়া হয়, তাহলে সেটা নির্ধারণ করে নেওয়ার মতোই একই কথা। শুধু মূল টাকা জমা রেখে সেই টাকাই ফেরত নিলে জায়েজ।…
লেনদেন ও ব্যবসা -
দোয়া ও নামাজ পড়েও মনের আশা পূরণ না হলে করণীয় কী?
শায়খ আহমাদুল্লাহর মতে দোয়া-নামাজ কবুল হচ্ছে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ডিপ্রেশনে থাকার কারণে বিষয়গুলো নেতিবাচকভাবে দেখা হচ্ছে বলে মনে হয়।…
কুরআন, দোয়া ও জিকির -
রুজি রোজগারের পথ খোলার জন্য কী আমল করব?
রুজি-রোজগারের জন্য আল্লাহ তাআলার কাছে রিজিক ও জীবনের কল্যাণ চাইতে হবে। নামাজের পর আল্লাহ জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন, তাই হালাল উপার্জনের চেষ্টা করতে…
লেনদেন ও ব্যবসা -
আব্দুল মোহাম্মদ নাম রাখা যাবে কি?
আব্দুল মোহাম্মদ নাম রাখার কোনো সুযোগ নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নই, তাই এটি শিরকপূর্ণ নাম এবং কোনো অবস্থাতেই জায়েজ হবে…
সন্তান ও প্যারেন্টিং -
চাকরির কারণে জামাতে নামাজ পড়তে না পারলে করণীয় কী?
অবশ্যই জামাতে পড়ার চেষ্টা করতে হবে। মসজিদে না গেলে অফিসে অন্তত একজনকে সাথে নিয়ে জামাত করা যায়। মাঝেমধ্যে এক-দুই ওয়াক্ত ছুটে গেলে ভিন্ন কথা,…
নামাজ -
থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা ঠেকানোর উপায় কী?
মোটেই হার মানা যাবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা শুধু চেষ্টা করব। পাশাপাশি সন্তানদের নীতি-নৈতিকতা ও দ্বীনি শিক্ষা দিতে হবে এবং প্রতিটি এলাকায়…
আদব ও আখলাক -
অমুসলিম গরিব মানুষকে দান সদকা করা যাবে কি?
হ্যাঁ, অবশ্যই জায়েজ। অন্য ধর্মের মানুষও অসহায় বা গরিব হলে তাদের দান-সদকা করা জায়েজ আছে, এটি নাজায়েজ নয়।
যাকাত ও সদকা -
সফরে একসাথে দুই ওয়াক্তের নামাজ পড়া যাবে কি?
অনেক ইমামের মতে সফরে জোহর-আসর এবং মাগরিব-এশা একত্রে পড়া জায়েজ। হানাফি ফকিহদের মতে এক ওয়াক্তের শেষে ও পরের ওয়াক্তের শুরুতে পড়ে দৃশ্যত একসাথে করা…
নামাজ -
অমুসলিমকে সালাম দেওয়া যাবে কি?
অন্য ধর্মের মানুষের সাথে সদাচরণ ও সামাজিক অভিবাদন জানানো যায় এবং জানানো উচিত। কিন্তু সালাম আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে যুক্ত একটি দ্বীনি…
আদব ও আখলাক -
নেশা করার পর নামাজ পড়া যাবে কি?
নেশাদ্রব্য পান করা হারাম এবং তা থেকে বেঁচে থাকা ফরজ। পান করার পর মাতাল না হলে মুখ ইত্যাদি ধুয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর মাতাল হয়ে গেলে ওযু…
নামাজ -
সুন্নত পড়ার সময় কেউ ফরজের নিয়তে দাঁড়ালে করণীয় কী?
অনেক আলেমের মতে নফল আদায়কারীর পেছনে ফরজ পড়া যায়। শাফেয়ি মাযহাবে এটি জায়েজ। কিন্তু হানাফি ফকিহদের মতে ইমাম সুন্নতের নিয়ত করলে তাঁর পেছনে…
নামাজ -
সকাল সন্ধ্যার দোয়া কখন পড়তে হয়?
ফজর ও মাগরিবের পরেই সকাল-সন্ধ্যার দোয়া পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে মাগরিবের আগেও সন্ধ্যার দোয়া পড়তে পারেন। ফজরের ওয়াক্ত হওয়ার পর…
কুরআন, দোয়া ও জিকির -
নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কি?
শুধু নারীদের প্ল্যাটফর্মে বা নারী টার্গেট অডিয়েন্সের গ্রুপে প্রচারিত হলে করা যায়। কিন্তু ওপেন প্ল্যাটফর্মে করার সুযোগ নেই, কারণ পর্দা মেনে করলেও…
নারী বিষয়ক -
কালার ব্লাইন্ডনেস হলে কী আমল করব?
চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা না থাকলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নিয়মিত জমজমের পানি পান করা এবং সকালে খালি পেটে সাতটি আজওয়া খেজুর খাওয়ার আমল করা…
দৈনন্দিন জীবন -
কোম্পানি নিষেধ করলে গোপনে পার্ট টাইম চাকরির ইনকাম কি হারাম?
না, ইনকাম হারাম হবে না। তবে কোম্পানির রুলস-রেগুলেশন মেনে চলা উচিত, কারণ কোম্পানি এ কাজ নিষেধ করেছে।
লেনদেন ও ব্যবসা -
মেয়ের নাম হাজরা আসাদ রাখা যাবে কি?
মানুষ তো আসলে কালো পাথর হয় না, তাই হাজরা আসাদ নাম না রেখে অনেক সুন্দর অর্থবহ নাম থেকে বেছে নেওয়া উচিত।
সন্তান ও প্যারেন্টিং -
পরিবারের গায়রে মাহরামদের সাথে পর্দা করতে না পারলে করণীয় কী?
পরিবারের লোকদের সাথে পুরো পর্দা করা কঠিন হলে অন্তত মাথায় কাপড় দিয়ে এবং ফুল হাতা জামা পরে নিজের সৌন্দর্য যথাসম্ভব ঢেকে রাখার চেষ্টা করতে হবে।…
নারী বিষয়ক -
মুরগির ভুঁড়ি খাওয়া জায়েজ কি?
মুরগির ভুঁড়ি খাওয়া জায়েজ, যেমন গরুর ভুঁড়ি খাওয়া জায়েজ। কেউ খেতে না চাইলে সেটি তার রুচির ব্যাপার, শরীয়ত এটিকে নাজায়েজ করে না। ভালোভাবে…
হালাল-হারাম -
বাবা মারা গেলে সৎ মাকে বিয়ে করা যাবে কি?
না, জায়েজ নয়। বাবা মারা গেলেও সৎ মাকে বিয়ে করা যাবে না। একইভাবে মায়ের পূর্বের স্বামী, অর্থাৎ সৎ বাবাকেও বিয়ে করা যাবে না। এ বিয়ে সারা জীবনের…
বিয়ে ও পরিবার -
ডিশ লাইন বা নেটের লাইনের ব্যবসা করা জায়েজ কি?
নেটের কাজ দুধারী তলোয়ারের মতো, ভালো-মন্দ দুই কাজেই ব্যবহার হয়, তাই ব্যবসা মৌলিকভাবে নাজায়েজ নয়। কিন্তু লাইনের বেশিরভাগ ব্যবহার অন্যায় কাজে হলে…
লেনদেন ও ব্যবসা -
হালাল প্রাণীর কাঁচা মাংস খাওয়া যাবে কি?
আপনার রুচিতে ও শরীরে অসুবিধা না হলে হালাল প্রাণীর গোশত যেকোনোভাবে খাওয়া যায়। শরীয়ত এটিকে হারাম করে না, এটি আপনার নিজের ব্যাপার।
হালাল-হারাম