দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২১১

এই পর্বে ৬৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. দোয়া পড়ার সময় টান ও গুন্নাহ না দিলে কি গুনাহ হবে?

    হাদিসের দোয়ায় যেখানে টান না দিলে বা অকারণে টান দিলে অর্থ বদলে যেতে পারে, সেখানে সেটুকু খেয়াল রাখতে হবে। তিন বা চার আলিফ হুবহু টানতে হবে, এমন নয়।…

    কুরআন, দোয়া ও জিকির
  2. সন্তান মারা গেলে কি আকিকা দিতে হবে?

    না, সন্তান মারা যাওয়ার পর আর তার আকিকা দিতে হবে না। জন্মের সপ্তম দিনে, না হলে ১৪তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। সেটা ছুটে গেছে বলে এখন আলাদা কোনো…

    কুরবানি ও আকিকা
  3. সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে?

    বায়হাকির একটি বর্ণনায় আছে, সন্ধ্যার পর কেউ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তার রিজিক বাড়ে। কিন্তু এই বর্ণনার শুদ্ধাশুদ্ধি নিয়ে মুহাদ্দিসদের মতভেদ…

    কুরআন, দোয়া ও জিকির
  4. লন্ড্রির কাপড়ের ভিতরে টাকা পেলে কি খরচ করা যাবে?

    না, কাপড়ের পকেটে বা ভিতরে পাওয়া টাকা খরচ করা যাবে না। এটা মালিকের ভুলে থেকে যাওয়া টাকা, তাই মালিক এলে তাকে ফেরত দিতে হবে। মালিক নিজে স্বেচ্ছায়…

    লেনদেন ও ব্যবসা
  5. ইবাদতের পর রিয়া হয়ে গেছে মনে হলে কী করব?

    মনে রিয়ার কোনো ইচ্ছা ছিল না, অথচ এই চিন্তা এসে অস্থির করছে, এমন হলে সেটা শয়তানের ওয়াসওয়াসা। একে পাত্তা না দিয়ে নিজের মতো ইবাদত করে যেতে হবে এবং…

    ঈমান ও আকিদা
  6. নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি?

    নির্দিষ্ট কাউকে চাইলে এভাবে দোয়া করতে হবে: হে আল্লাহ, তাকে জীবনসঙ্গী হিসেবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয় তাহলে সহজ করে দিন, আর…

    বিয়ে ও পরিবার
  7. জুমার দিন বাংলা বয়ানের সময় দুখুলুল মসজিদ পড়া যাবে কি?

    অবশ্যই নামাজ পড়ে তারপর বসতে হবে। জুমার আগে ইমাম সাহেব আগে আসা মুসল্লিদের যে নসিহা করেন সেটা খুতবা নয়, তাই মসজিদে ঢুকে দুই রাকাত দুখুলুল মসজিদ পড়ে…

    নামাজ
  8. খাবার খাওয়ার সময় এক হাঁটু খাড়া করে বসা উচিত কি?

    না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে, এমন কথা কুরআন-হাদিসে কোথাও বলা হয়নি। তবে খাবার খাওয়ার মধ্যে বিনয় যেন প্রকাশ পায় এবং আচরণে…

    আদব ও আখলাক
  9. পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব পালন করা কি জায়েজ?

    পৌষ সংক্রান্তি যদি অন্য ধর্মের ধর্মীয় উৎসব হয়, তাহলে মুসলিম তাতে গা ভাসাতে পারে না। আর যদি এটা সাধারণ আঞ্চলিক সংস্কৃতি হয়, তাহলে শুধু ঘুড়ি…

    হালাল-হারাম
  10. নামাজ পড়ার সময় ছোট বাচ্চা সামনে দিয়ে হাঁটলে কি নামাজ হবে?

    হ্যাঁ, নামাজ হবে। ছোট বাচ্চা মাঝেমধ্যে সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে নামাজ নষ্ট হয় না। মনোযোগ ঠিক রাখতে অন্য কেউ থাকলে তাকে ধরে রাখতে বলা ভালো, বেশি…

    নামাজ
  11. বোবা মানুষ কীভাবে নামাজ পড়বে?

    আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কিছু করার আদেশ দেন না, তাই বোবা মানুষকে কেরাত পড়তে হবে না। শুনে মুখস্থ করে মনে মনে পড়তে পারলে সেটা করবে। না পারলে…

    নামাজ
  12. মৃত ব্যক্তির জন্য কী করলে আখেরাতে তার উপকার হবে?

    মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ও সবচেয়ে জোরালোভাবে করণীয় হলো চোখের পানি ফেলে দোয়া, কান্নাকাটি ও ইস্তেগফার করা। এর পাশাপাশি সাধ্য অনুযায়ী তার…

    মৃত্যু, জানাজা ও কবর
  13. বুফে খাওয়া কি জায়েজ?

    মৌলিকভাবে বুফে খাওয়া হারাম নয়। কে কতটা খাবে তা অজানা থাকলেও দুই পক্ষ এটা মেনে নেয় এবং এ নিয়ে বিবাদের পথ বন্ধ থাকে, তাই চুক্তি বৈধ। তবে বুফেতে…

    হালাল-হারাম
  14. প্রবাসে বিপদে থাকা বাবার জন্য কী দোয়া করব?

    বাবাকে খুব বেশি করে দরুদ, ইস্তেগফার এবং দোয়ায় ইউনুস পড়তে বলুন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলুন। শায়খ আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন…

    কুরআন, দোয়া ও জিকির
  15. মাদ্রাসায় না পড়লে কি কুরআন অর্থসহ বুঝে পড়া জরুরি?

    হ্যাঁ, মাদ্রাসায় না পড়া মানুষকেও কুরআনে কারীম অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করতে হবে, কারণ এটি শুধু আলেমদের নয়, গোটা মানবজাতির জন্য হেদায়েত। কুরআনের…

    কুরআন, দোয়া ও জিকির
  16. নামাজির সামনে দিয়ে কতটুকু দূর দিয়ে যাওয়া যাবে?

    এ বিষয়ে ফকিহদের একাধিক মত আছে। কেউ তিন কাতার, কেউ দুই কাতারের পর দিয়ে যাওয়া জায়েজ বলেছেন, আবার কেউ শুধু সিজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার…

    নামাজ
  17. খালওয়াতে সহিহা কী?

    খালওয়াতে সহিহা আরবি শব্দ এবং ফিকহের একটি পরিভাষা। এর মানে স্বামী-স্ত্রী এমন নির্জন জায়গায় সময় কাটানো, যেখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই। এরপর অনেক…

    বিয়ে ও পরিবার
  18. বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে বাচ্চাদের কোন বই পড়তে দেব?

    বাচ্চাদের জন্য বিজ্ঞানে মুসলমানদের অবদান নিয়ে বই বাজারে খুব বেশি নেই। শায়খ আহমাদুল্লাহর জানা মতে সালাহউদ্দিন জাহাঙ্গীর নামে একজন লেখক বাচ্চাদের…

    সন্তান ও প্যারেন্টিং
  19. আসসালামু আলাইকুমের বদলে সালামুন আলাইকুম বলা কি জায়েজ?

    সালামুন আলাইকুম বললেও সালামের মূল উদ্দেশ্য হাসিল হয়, এর অর্থ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাই এতে অসুবিধা নেই। তবে আসসালামু আলাইকুম ওয়া…

    আদব ও আখলাক
  20. প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কী?

    ফোনে সরাসরি প্রস্তাব ও কবুল না করে দেশে থাকা কোনো বন্ধু বা আত্মীয়কে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। তিনি দুজন সাক্ষীর সামনে বরের পক্ষ থেকে কবুল বলবেন,…

    বিয়ে ও পরিবার
  21. চোখের জেনা থেকে বাঁচার উপায় কী?

    চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হলো যেসব জায়গায় তা হতে পারে সেখান থেকে দূরে থাকা, যেমন সোশ্যাল মিডিয়ায় বিচরণ কমানো এবং সমস্যা তৈরি…

    আদব ও আখলাক
  22. বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে কী করব?

    নামাজ শেষ করার পর বা সালাম ফেরানোর পরপর মনে পড়লে সিজদা সাহু দিয়ে নিতে হবে। কারণ হানাফি মাযহাব অনুযায়ী দোয়া কুনুত পড়া ওয়াজিব, যদিও সৌদি আরবের…

    নামাজ
  23. রজব মাসে কী কী আমল করা যায়?

    রজব সম্মানিত চার মাসের একটি, তাই এ মাসে পাঁচ ওয়াক্ত নামাজসহ ফরজ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করতে হবে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। রজব…

    কুরআন, দোয়া ও জিকির
  24. পোষা পাখিকে কাঁধে বা কোলে নেওয়া কি জায়েজ?

    পোষা পাখি তো বটেই, যেকোনো পাখিকে কাঁধে বা কোলে নেওয়া যায়। শুধু নাপাক না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। নবী (সা.) প্রতিটি প্রাণীর প্রতি মমতা দেখাতে…

    দৈনন্দিন জীবন
  25. ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা করা যাবে কি?

    সহপাঠী মেয়েরা প্রাপ্তবয়স্কের কাছাকাছি হলে তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি বজায় রাখা উচিত। কেউ মুখ খোলা রাখলে দৃষ্টি হেফাজত করতে হবে,…

    নারী বিষয়ক
  26. দ্বিতীয় রাকাতে ভুলে দরুদ পড়ে ফেললে কি সিজদা সাহু লাগে?

    ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত বা তার বেশি পড়ে ফেললে হানাফি মাযহাবের আলোকে সিজদা সাহু দিতে…

    নামাজ
  27. কেউ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণ করা কি জায়েজ?

    বয়স্ক মানুষ মারা গেলে কবরস্থানে মিষ্টি বিতরণের সাথে শরিয়তের কোনো সম্পর্ক নেই। শরিয়তের নির্দেশ হলো মৃতের আত্মীয়-স্বজনকে এলাকাবাসী ও অন্যরা খাবার…

    মৃত্যু, জানাজা ও কবর
  28. রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত?

    একজন মুসলিমের ভাবনা হওয়া উচিত যে রিজিকের দায়িত্ব আল্লাহ তা'আলা নিয়েছেন, তবে তিনি রিজিক অন্বেষণের চেষ্টা করতেও নির্দেশ দিয়েছেন, তাই বসে থাকার…

    ঈমান ও আকিদা
  29. বৃহস্পতিবার মারা গেলে কি কবরের আজাব হয় না?

    হাদিসে শুক্রবারে মারা গেলে কবরের ফেতনা থেকে বেঁচে থাকার কথা আছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবার ধরা…

    মৃত্যু, জানাজা ও কবর
  30. নামাজে মনোযোগ ধরে রাখার উপায় কী?

    নামাজের আগে থেকেই মনোযোগ নষ্ট হতে পারে এমন বিষয় থেকে নিজেকে বাঁচাতে হবে। নামাজে যে সূরা, কেরাত, দোয়া ও দরুদ পড়ছেন তার অর্থ ভালো করে বুঝে পড়তে…

    নামাজ
  31. হারাম আয়ের আত্মীয়ের দাওয়াত খাওয়া যাবে কি?

    সামাজিকতার খাতিরে হারাম আয়ের আত্মীয়ের বাড়িতে খাবারের দাওয়াত গ্রহণ থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে যদি তার অন্য কোনো আয় না থাকে। হালাল-হারাম…

    হালাল-হারাম
  32. কীভাবে নিয়মিত নামাজ পড়ার অভ্যাস করব?

    নিয়মিত নামাজ পড়া শুরু করে দিলেই নিয়মিত হয়ে যাবেন। শয়তানের প্ররোচনায় আগ্রহ কমে যেতে পারে, তাই সালাত নিয়ে সিরিয়াস মানুষদের সাথে থাকার চেষ্টা…

    নামাজ
  33. আজান চলাকালে নামাজ পড়া যাবে কি?

    আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেলে বা অন্য নামাজ পড়া অবস্থায় আজান চললেও সমস্যা নেই। তবে আজান শুরু হলে নামাজ শুরু না…

    নামাজ
  34. পর্দার আড়ালে থেকে মহিলাদের তারাবির নামাজ পড়া যাবে কি?

    পুরুষদের তারাবির জামাতে মহিলারা আলাদাভাবে পর্দার সাথে শামিল হতে চাইলে হতে পারেন। তবে নবী (সা.) বলেছেন, মেয়েদের জন্য বাসাবাড়িতে নামাজ পড়া অধিকতর…

    নারী বিষয়ক
  35. একজন মুয়াজ্জিন কি দুই মসজিদে আজান দিতে পারেন?

    এক ব্যক্তি দুই মসজিদে আজান দেবেন, শরিয়তে এমন কোনো নজির নেই, তাই কাজটি সঠিক হয়নি। নিজের জায়গায় আজান দিয়ে নামাজ পড়ার পর নতুন জায়গায় অন্য কেউ…

    নামাজ
  36. সংসারে শান্তি রাখতে ও বদনজর থেকে বাঁচতে কোন আমল করব?

    সকাল-সন্ধ্যার দোয়াগুলো, তিন কুল ও বিসমিল্লাহ বেশি করে পড়তে হবে। বদনজর থেকে বাঁচার জন্য এই আমলগুলো গুরুত্বপূর্ণ। সংসারের অশান্তি দূর করতে আল্লাহর…

    কুরআন, দোয়া ও জিকির
  37. বিশ্ব ইজতেমা কি বিদআত?

    বিশ্ব ইজতেমা মানে বৈশ্বিক সম্মেলন, এটি নাজায়েজ কিছু নয়। ইবাদতের পদ্ধতি, প্রক্রিয়া বা পরিমাণে কিছু যোগ বা বিয়োগ করলে বিদআত হয়। দ্বীনি দাওয়াতের…

    ঈমান ও আকিদা
  38. জিনের অস্তিত্ব কি সত্যিই আছে?

    জিনের অস্তিত্ব আছে এবং এটি অস্বীকার করলে ঈমান থাকবে না। কুরআনে সূরা জিন নামে একটি পূর্ণ সূরা নাযিল হয়েছে, নবী (সা.)-এর সাথে জিনদের সাক্ষাৎ হয়েছে…

    ঈমান ও আকিদা
  39. বিয়ের ওয়াদা করে সরে গেলে কে দায়ী হবে?

    বিয়ের পরিকল্পনা থাকলে অভিভাবকদের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা উচিত। বিয়ের আগে হাই-হ্যালো বা আড্ডার মতো হারাম সম্পর্ক চালিয়ে যাওয়া যাবে না। মেয়ে…

    বিয়ে ও পরিবার
  40. বৃহস্পতিবার সূরা কাহাফ পড়লে কি জুমার সওয়াব পাওয়া যায়?

    বৃহস্পতিবার রাত থেকে, অর্থাৎ মাগরিবের পর থেকে সূরা কাহাফ পড়লে জুমার দিনে পড়ার সওয়াব পাওয়া যাবে, কারণ জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা…

    কুরআন, দোয়া ও জিকির
  41. স্বামী দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী কি তালাক নিতে পারবে?

    স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারেন না, তবে নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারেন যদি স্বামী কাবিননামার ১৮ নম্বর কলাম পূরণ করে সই করে স্ত্রীকে…

    বিয়ে ও পরিবার
  42. বৃষ্টির আওয়াজসহ কুরআন তেলাওয়াত শোনা কি জায়েজ?

    তেলাওয়াতের পেছনের আওয়াজ যদি একেবারেই নিরেট বৃষ্টির আওয়াজ হয়, তাহলে শোনা ঠিক আছে। কিন্তু তার সাথে খুব সূক্ষ্ম মিউজিক মেশানো থাকলে সেই তেলাওয়াত…

    কুরআন, দোয়া ও জিকির
  43. হাতে বা পায়ে ব্যান্ডেজ থাকলে ওজু ও গোসল কীভাবে করব?

    যেখানে ব্যান্ডেজ আছে সেই জায়গা বাদে বাকি অংশ ধুতে হবে এবং ব্যান্ডেজের জায়গা পলিথিন বা কসটেপ দিয়ে মুড়ে রাখতে হবে। এরপর ভেজা হাত দিয়ে ব্যান্ডেজের…

    পবিত্রতা (ওযু, গোসল)
  44. সব ইবাদত করেও গুনাহ ছাড়তে পারছি না, কী করব?

    গুনাহ ছাড়া অন্যান্য ইবাদতের তুলনায় অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। এর জন্য দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা দরকার। নবী (সা.) হারাম…

    তওবা ও গুনাহ
  45. দুনিয়াবি শিক্ষাকে ইসলামে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত?

    জাগতিক বা দুনিয়াবি শিক্ষা যতটুকু জানলে নিজের উপকার হয় এবং অন্য মানুষের উপকার করা যায়, ততটুকু জ্ঞান অবশ্যই অর্জন করা উচিত। অন্যকে উপকৃত করার…

    দৈনন্দিন জীবন
  46. ব্যাংকের লাভ বা সুদের টাকা কী করব?

    ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ অটোমেটিক চলে আসে, সেটা সওয়াবের নিয়ত না করে গরিব-দুঃখীকে দিয়ে দিতে হবে। আর যথাসম্ভব ইসলামী ব্যাংকিংয়ের সাথে…

    লেনদেন ও ব্যবসা
  47. রাতে সূরা মুলক পড়ার নিয়ম কী, বিতরের নামাজে পড়লে কি আদায় হবে?

    নামাজের মধ্যে, যেমন বিতরের নামাজে সূরা মুলক পাঠ করলে সেটি এখানে উদ্দেশ্য নয়। বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত।

    কুরআন, দোয়া ও জিকির
  48. হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কি?

    না, তাদের পুজো বা উপাসনায় সহযোগিতা হয় এমন কাজ করা যাবে না, তাই এ কাজে মাইক ভাড়া দেওয়া ঠিক নয়। কারণ অন্যায় বা গুনাহের কাজে সহায়তা করা নিষেধ।…

    হালাল-হারাম
  49. জনসংখ্যা বেশি হলে কি জন্ম নিয়ন্ত্রণ করা যাবে?

    না, জনসংখ্যা বেশি হলেও জন্ম নিয়ন্ত্রণ করা উচিত নয়। আল্লাহ মানুষের রিজিকদাতা, তাই এটি আল্লাহর প্রতি আস্থার খেলাফ। শায়খ আহমাদুল্লাহ বলেন, সব আলেম…

    সন্তান ও প্যারেন্টিং
  50. মনে মনে জিকির করলে কি জিকির হিসেবে গণ্য হয়?

    হ্যাঁ, মনে মনে জিকির করাও এক প্রকার জিকির হিসেবে গণ্য হবে। তবে মুখে জিকির করার আলাদা তাৎপর্য রয়েছে।

    কুরআন, দোয়া ও জিকির
  51. প্রবাসী স্বামী-স্ত্রী একে অপরের প্রতি কীভাবে যত্নশীল হবে?

    স্বামী বা স্ত্রী দূরদেশে থাকলে একে অন্যের প্রতি যত্নশীল হওয়া কঠিন, তাই খুব বেশি সময় এভাবে থাকা উচিত নয়। দূর থেকে ফোনে কথা বলা, খোঁজখবর নেওয়া,…

    বিয়ে ও পরিবার
  52. ঠোঁটের নিচের পশম কেটে ফেললে কি গুনাহ হবে?

    নিচের ঠোঁটের নিচের এই লোমগুলো কাটা উচিত নয়। শায়খ আহমাদুল্লাহর কথা অনুযায়ী অনেক আলেম এগুলোকে ছোট দাড়ি বা বাচ্চা দাড়ি বলেছেন, তাই এগুলো না কাটাই…

    দৈনন্দিন জীবন
  53. শীতের কারণে টাখনুর নিচে প্যান্ট পরলে কি গুনাহ হবে?

    শীতের কারণেও টাখনুর নিচে প্যান্ট পরা যাবে না। শীতে টাখনুর নিচের অংশ ঢাকতে হলে মোজা পরবেন।

    দৈনন্দিন জীবন
  54. ফজরের পর ঘুমিয়ে উঠে সকালের আমল করা যাবে কি?

    ফজরের নামাজের পর ঘুমিয়ে উঠে আমল করলেও সেটা সকাল-সন্ধ্যার আমল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তবে একান্ত প্রয়োজন না হলে সকালে না ঘুমানোই উত্তম।

    কুরআন, দোয়া ও জিকির
  55. কাজের ফাঁকে ফাঁকে কোন ফজিলতপূর্ণ আমল করা যায়?

    দৈনন্দিন কাজের ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও সুবহানাল্লাহিল আজিম পড়া যায়।…

    কুরআন, দোয়া ও জিকির
  56. বাচ্চাদের উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে কি গুনাহ হবে?

    একান্ত বাধ্য না হলে খাবার ফেলে দেওয়া উচিত নয়। খাবার খাওয়ার উপযোগী না থাকলে বা খাওয়ার মতো কেউ না থাকলে কোনো প্রাণীকে দেওয়া জায়েজ হতে পারে। তবে…

    দৈনন্দিন জীবন
  57. মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে তারাবি পড়া যাবে কি?

    না, মসজিদের সাউন্ড বক্সের লাইন বাসায় নিয়ে মহিলাদের তারাবি পড়ার সুযোগ নেই। এতে মসজিদের হক নষ্ট হবে এবং মসজিদের সম্পদের খেয়ানত করা হবে।

    নামাজ
  58. নারী ফিতনা থেকে কীভাবে বেঁচে থাকা যায়?

    নারী ফিতনা থেকে বাঁচতে তিনটি কাজ করতে হবে। চোখের হেফাজত করতে হবে, দ্রুততার সাথে বিয়ে করতে হবে এবং আল্লাহর কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের ফিতনা…

    আদব ও আখলাক
  59. মারা যাওয়ার এক বছরের মধ্যে কি আবার কবর দেওয়া যায়?

    মৃত্যুর এক বছরের মধ্যে আবার কবর দেওয়ার প্রশ্ন কেন আসছে, সেটা দেখতে হবে। যদি এর মধ্যে লাশ বেরিয়ে যায় বা কবর ভেঙে যায়, তাহলে সম্মানের সাথে আবার…

    মৃত্যু, জানাজা ও কবর
  60. নওমুসলিম মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে থাকতে ও খেতে পারবে কি?

    হ্যাঁ, নওমুসলিম মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে গিয়ে খেতেও পারবে, কিছুদিন থাকতেও পারবে, এতে কোনো অসুবিধা নেই। তবে তার ইবাদতে যেন বিঘ্ন না হয় এবং সে…

    বিয়ে ও পরিবার
  61. আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দিতে হয় কি?

    আজানের সময় মেয়েদের মাথায় কাপড় বা ওড়না দিতে হবে, এমন কোনো কথা কুরআন-হাদিসে বলা নেই। মূল বিষয় হলো পবিত্র অবস্থায় ওজু করে নামাজ পড়া। মাথায়…

    নারী বিষয়ক
  62. প্রেগন্যান্সি অবস্থায় তাবিজ ব্যবহার করা যাবে কি?

    না, তাবিজ ব্যবহার করা সুন্নাহর খেলাফ। নবী (সা.) কাউকে তাবিজ দেননি, নিজে ব্যবহার করেননি এবং করতেও বলেননি। তবে কুরআন-হাদিসের আয়াত ও দোয়া চিকিৎসার…

    ঈমান ও আকিদা
  63. তাহিয়াতুল মসজিদ আগে পড়ব নাকি তাহিয়াতুল ওজু?

    মসজিদে প্রবেশের পর যদি আগে ওজু করে থাকেন, তাহলে তাহিয়াতুল ওজুর নামাজ পড়বেন। আর ওজু অনেক আগে করে ফেললে এখন তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন। দুটো…

    নামাজ
  64. এক ওজুতে কত রাকাত নামাজ পড়া যায়? খারাপ ছবি দেখলে কি ওজু ভাঙে?

    মোবাইলে না চাইতে নাজায়েজ ছবি বা ভিডিও সামনে এলে ওজু নষ্ট হয় না, তবে সম্ভব হলে নতুন করে ওজু করে নেওয়া ভালো। এক ওজু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে,…

    পবিত্রতা (ওযু, গোসল)
  65. মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ বা হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কি?

    মসজিদের মাইকে কোনো কিছু হারানোর সংবাদ বা মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। তবে ইবাদতের ঘোষণা হিসেবে অমুকের জানাজা কখন কোথায় হবে, শুধু এতটুকু ঘোষণা…

    দৈনন্দিন জীবন