দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২১৭

এই পর্বে ৫২টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. জামাতে রুকু ছুটে গেলে কীভাবে শামিল হব?

    জামাতে শামিল হওয়ার সময় ইমামের রুকু ছুটে গেলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে তাকবিরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করতে হবে। এরপর ইমাম যে অবস্থায় আছেন,…

    নামাজ
  2. ভালো কাজের সময় লোক দেখানো মনে হলে কী করব?

    আগে থেকে কাউকে দেখানোর পরিকল্পনা না করে ভালো কাজ করার সময় যদি মনে হয় যে লোক দেখানোর জন্য করছি, তাহলে এটা ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা। এটাকে পাত্তা না…

    ঈমান ও আকিদা
  3. মৃত ব্যক্তির ফরজ হজ বাকি থাকলে ওয়ারিশদের করণীয় কী?

    কেউ সম্পদ রেখে ফরজ হজ না করে মারা গেলে তাঁর সম্পদ থেকে তাঁর পক্ষে হজ করানো ওয়ারিশদের কর্তব্য ছিল। তাঁর নামে ওমরা করলে ফরজ হজের দায় থেকে তিনি মুক্ত…

    হজ ও উমরাহ
  4. ইবাদত কবুল হয়েছে কি না কীভাবে বুঝব?

    নামাজ, রোজা বা দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে কি না, তা নিশ্চিত করে বলার মতো প্রমাণ নেই। এটা কেয়ামতের ময়দানেই বোঝা যাবে। আমাদের কাজ হলো কবুলের…

    ঈমান ও আকিদা
  5. সড়ক বা আগুনের দুর্ঘটনায় মৃত্যুতে ইসলামে ক্ষতিপূরণ কত?

    কারও ভুলে সড়ক বা অগ্নি দুর্ঘটনায় মানুষ মারা গেলে এটা ভুলবশত হত্যা। ইসলামী শরিয়তে এর ক্ষতিপূরণ বা দিয়াত একশ উটের সমমূল্য, যা বর্তমান বাজারদরে…

    হালাল-হারাম
  6. সালাতুদ দোহা বা চাশতের নামাজ কখন পড়তে হয়?

    সালাতুদ দোহাই আমরা যাকে চাশতের নামাজ বলি। সকালে সূর্য কিছুটা উপরে উঠে মাটি ও চারপাশ উত্তপ্ত হয়ে গেলে এর ওয়াক্ত শুরু হয় এবং যোহরের ওয়াক্ত শুরুর…

    নামাজ
  7. স্বামী ছেড়ে দিয়েছি চলে যা বললে কি তালাক হয়?

    স্বামী যদি হুবহু বলে থাকেন, তোকে ছেড়ে দিয়েছি, তুই চলে যা, তাহলে তালাক হয়ে যাবে। এটা তিনবার বা তার বেশি বলে থাকলে তালাক হয়ে গেছে এবং তাদের মধ্যে…

    বিয়ে ও পরিবার
  8. বড় ছেলে কি মায়ের সাথে এক ঘরে ঘুমাতে পারে?

    শায়খ আহমাদুল্লাহর উত্তর, যথাসম্ভব মা ও ছেলে একসাথে ঘুমাবেন না। একসাথে থাকতেই হলে একই কক্ষে আলাদা আলাদা বিছানায় থাকবেন। সবচেয়ে ভালো হয় অন্য কেউ…

    বিয়ে ও পরিবার
  9. হাফ প্যান্ট বা টাখনুর নিচে ঝোলা ট্রাউজার বিক্রি করা কি জায়েজ?

    কেউ কিনে অন্যায় করলে বিক্রেতার দায় নেই, যদি জিনিসটা ভালো-মন্দ সব ক্ষেত্রেই ব্যবহার হয়। কিন্তু সাধারণত যদি শুধু হারাম কাজেই ব্যবহার হয়, তাহলে তা…

    লেনদেন ও ব্যবসা
  10. একসাথে একাধিক ব্যক্তির জানাজা পড়া যাবে কি?

    একাধিক ব্যক্তির জানাজা একসাথে পড়া যায়, কোনো অসুবিধা নেই। একই নামাজের মধ্যে সবার জন্য দোয়া করা যায়। একাধিক লাশ থাকলে আলাদা আলাদা করে না পড়ে…

    মৃত্যু, জানাজা ও কবর
  11. সবসময় অসুস্থ থাকলে কি আল্লাহ আমার ওপর নারাজ?

    সবসময় অসুস্থ থাকলে আল্লাহ নারাজ, এমন মনে করার কারণ নেই। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা বেশি করেন, আর নবীগণই সবচেয়ে কঠিন বিপদের মুখোমুখি…

    ঈমান ও আকিদা
  12. স্বামী ধূমপান করলে স্ত্রীর কী করা উচিত?

    স্বামীকে ধূমপান থেকে ফেরাতে তাঁকে ভালো আলেমের বক্তব্য শোনাতে হবে এবং ধূমপানের ক্ষতি নিয়ে ভালো আর্টিকেল ও বই পড়ানোর চেষ্টা করতে হবে। আসন্ন রমজানকে…

    তওবা ও গুনাহ
  13. সুদে কিস্তিতে প্রোডাক্ট বিক্রির চাকরির আয় কি হালাল?

    সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রির কাজে চাকরি করলে সেই উপার্জন হালাল হবে না। কারণ নবী (সা.) সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী ও সুদের লেখক, সবার ওপর লানত…

    লেনদেন ও ব্যবসা
  14. অসুস্থ বাবাকে ছেলের স্ত্রী গোসল করিয়ে দিতে পারবে কি?

    বাবা যদি অনেক বেশি অসুস্থ, একেবারে শয্যাশায়ী ও অনেক বয়স্ক হন, তাহলে ছেলের স্ত্রী প্রয়োজন অনুযায়ী তাঁকে গোসল করিয়ে দিতে পারবেন। হাত-পা টিপে…

    বিয়ে ও পরিবার
  15. দুনিয়াতে রাসুল (সা.)-এর দিদারের আশায় আমল করা যাবে কি?

    সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। স্বপ্নে রাসূল (সা.)-এর সাথে দেখা হওয়ার আশা করায় দোষ নেই, কিন্তু দুনিয়াতে সরাসরি শারীরিকভাবে সাক্ষাতের আশা অমূলক ও…

    ঈমান ও আকিদা
  16. নামাজে পায়ের পাতা দেখা গেলে কি নামাজ হবে না?

    এ বিষয়ে আলেমদের মতভেদ আছে। টাখনু পর্যন্ত ঢাকতে হবে, ফলে পায়ের উপরের অংশ ঢাকা থাকাই স্বাভাবিক। পায়ের তলা কোনোভাবে ঢাকতে না পারলে অনেক আলেমের মতে…

    নামাজ
  17. তালাকের পর তিন হায়েজ শেষে বিয়ে করলে কি বিয়ে শুদ্ধ হয়?

    তালাক হওয়ার পর গুনে গুনে তিনটি মাসিক বা হায়েজ অতিক্রম হওয়ার পর যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সেই বিয়ে বিশুদ্ধ হয়েছে।

    বিয়ে ও পরিবার
  18. সুস্থতা লাভের জন্য কোন বিশেষ আমল বা দোয়া আছে কি?

    সুস্থতা ও আরোগ্যের জন্য নবী (সা.)-এর সকাল-সন্ধ্যার দোয়ার বইয়ে অনেক দোয়া আছে। যেমন দুনিয়া ও আখেরাতে সুস্থতা ও প্রশান্তি চাওয়ার দোয়া এবং শরীর,…

    কুরআন, দোয়া ও জিকির
  19. কারো গীবত করলে কি তার গুনাহ আমার কাছে আসে?

    গীবত ভয়াবহ অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। শায়খ আহমাদুল্লাহর উত্তর অনুযায়ী, যার গীবত করা হয়েছে তার বদআমলের দায় গীবতকারীর ওপর আসতে পারে। এটি অত্যন্ত…

    আদব ও আখলাক
  20. আত্মহত্যা করলে জানাজা ও দাফনের বিধান কী?

    কেউ আত্মহত্যা করলে তার জানাজা ও দাফন করতে হবে। তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম সাহেব ও খতিব সাহেবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার জানাজায়…

    মৃত্যু, জানাজা ও কবর
  21. সন্তানের ইলম বৃদ্ধির জন্য কী কী আমল করা যায়?

    বাচ্চার কোরআন ও হাদিসের জ্ঞান বাড়াতে ছোটবেলা থেকেই তাকে কোরআন ও হাদিসভিত্তিক শিক্ষা দিতে হবে। এমনকি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শেখানোর সময়ও ইসলামী ভাব…

    সন্তান ও প্যারেন্টিং
  22. শাবানের ১৫ তারিখের পর কি নফল রোজা রাখা যাবে?

    শাবানের ১৫ তারিখের পর নফল রোজা রাখার কোনো সংখ্যার সীমা নেই। তবে একেবারে শেষের দিকে চাঁদ উঠেছে কি না এই সংশয় নিয়ে, দোদুল্যমান অবস্থায় রোজা রাখা…

    রোজা
  23. একা নামাজ পড়লে একামত লাগবে কি? কেরাত জোরে পড়া যাবে?

    একা নামাজ পড়ার সময় একামত দিয়ে পড়তে পারলে উত্তম। উদ্দেশ্য থাকবে ইমামের মতো একামত দেওয়া, উচ্চস্বরে তাকবির বলা এবং কেরাত উচ্চস্বরে পড়ার মতো হলে…

    নামাজ
  24. ওমরা ও হজের মধ্যে পার্থক্য কী?

    কোনো কোনো সালাফ ওমরাকে ছোট হজ বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে ওমরা হজ নয়, দুটির পার্থক্য আকাশ-পাতাল। হজ ইসলামের রুকন এবং সামর্থ্যবানের ওপর ফরজ, আর তা…

    হজ ও উমরাহ
  25. কাজা রোজা কি শনিবার রাখা যায়?

    কাজা রোজা হলে শনিবার আর রবিবার বা অন্য কোনো দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রতিদিনই, যেকোনো দিনই আপনি চাইলে কাজা রোজা রাখতে পারবেন।

    রোজা
  26. অসুস্থ মা রোজা রাখতে না পারলে কী করবেন?

    মা অসুস্থ হলে ও সুস্থ হওয়ার সম্ভাবনা জোরালো থাকলে অপেক্ষা করবেন, সুস্থ হলে ছুটে যাওয়া রোজাগুলো রাখবেন। আর সুস্থ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হলে বা…

    রোজা
  27. মসজিদে মুসল্লি না এলে একা ইমামতি করে কীভাবে নামাজ পড়ব?

    মুসল্লি না এলে আজান ও একামত দিয়ে ইমামের মতো জোরে কেরাত পড়ে, রুকু-সেজদায় আওয়াজ দিয়ে ইমামতের নিয়তে নামাজ পড়বেন। কেউ এসে শামিল হলে হবে, না হলেও…

    নামাজ
  28. ডিমেনশিয়ায় ভোগা বাবা মারা গেলে তাঁর ছুটে যাওয়া নামাজের কী হবে?

    নামাজ পড়েছেন বলে ভুল মনে করলে তাঁকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব পরিবারের ছিল। সেটা পালন করে থাকলে, ইচ্ছার বাইরে যে ভুল হয়েছে তার জন্য আশা করা যায়…

    মৃত্যু, জানাজা ও কবর
  29. মৃত বাবা-মায়ের জন্য কীভাবে দোয়া করব?

    আল্লাহর কাছে বাবা-মায়ের নাম ধরে ধরে নিজের ভাষায় ইস্তেগফার করবেন, তাঁদের ভুলত্রুটি মাফ ও তাঁদের প্রতি রহম করার দোয়া করবেন এবং কোরআনের প্রসিদ্ধ…

    মৃত্যু, জানাজা ও কবর
  30. বাবা-মায়ের একজনকে হজ করানোর সামর্থ্য থাকলে কাকে আগে করাব?

    মাকে একা পাঠানো যায় না, তাই নিজের সাথে নিয়ে যেতে পারলে বা কোনো মাহরামের সাথে পাঠাতে পারলে মা অগ্রাধিকার পাবেন। মাকে পাঠানোর মতো মাহরাম না থাকলে…

    হজ ও উমরাহ
  31. বিধবা নারী সমাজের ভয়ে লুকিয়ে বিয়ে করতে পারবে কি?

    সমাজ বাধা দিলে লুকিয়ে বিয়ে করা যাবে। তবে অভিভাবকদের জানিয়ে তাঁদের সম্মতি নিয়ে বিয়ের চেষ্টা করবেন। মানুষ মন্দ বললেও সততার সাহস নিয়ে এগোলে…

    বিয়ে ও পরিবার
  32. ট্যাপের ওজুর পানি বালতিতে জমলে সেই পানিতে পা ধুলে ওজু হবে কি?

    ট্যাপে ওজু করার পর বালতিতে জমা পানি দিয়ে পা ধুলে ওজু হবে না। কারণ হাত-মুখ ধোয়া ও কুলির পানি ব্যবহৃত পানি, আর ব্যবহৃত পানি দিয়ে ওজু, গোসল বা নাপাক…

    পবিত্রতা (ওযু, গোসল)
  33. গর্ভবতী অবস্থায় রোজা না রাখলে কি তারাবি পড়া যাবে?

    রোজা না রাখলে তারাবি পড়া যাবে না, এমন কোনো কথা নেই। রোজা আর তারাবি আলাদা স্বতন্ত্র আমল, একটি না করলে অন্যটি করা যাবে না এমন নয়। গর্ভবতী হলেই রোজা…

    রোজা
  34. কোমর বাঁকিয়ে বড়দের সম্মান করা কি ইসলামে জায়েজ?

    কোমর বাঁকিয়ে সম্মান দেখানোর কারণে ঈমান চলে যাবে বা কবিরা গুনাহ হবে, বিষয়টা সেই পর্যায়ের নয়। তবে সম্মান দেখাতে নিরুপায় হয়ে এমন করাকে অনেক আলেম…

    আদব ও আখলাক
  35. ছোট বাচ্চা নামাজির সামনে দিয়ে গেলে কি নামাজ ভেঙে যায়?

    ছোট বাচ্চারা নামাজির সামনে দিয়ে হাঁটাচলা করলে নামাজ ভেঙে যাবে না। নবী (সা.) সেজদায় থাকা অবস্থায় তাঁর নাতি হাসান-হোসাইন (রা.) পিঠে চড়ে বসলেও তিনি…

    নামাজ
  36. মাগরিবের নামাজ দুই রাকাত পড়ে সালাম ফিরালে করণীয় কী?

    মাগরিবের নামাজে ইমাম তৃতীয় রাকাতের জায়গায় সালাম ফিরিয়ে ফেললে, এরপর তাঁর মনে পড়লে বা পেছন থেকে কেউ লোকমা দিলে তিনি আরেক রাকাত যুক্ত করে শেষে…

    নামাজ
  37. বাবা-মা নিষেধ করলে কি বাবরি চুল রাখা ছেড়ে দিতে হবে?

    বাবরি চুল রাখা সুন্নাহ। বাবা-মা নিষেধ করলে তাঁদের নির্দেশ মানতে গিয়ে এই সুন্নাহ ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই, বরং তাঁদের নির্দেশকে প্রাধান্য দেওয়া…

    আদব ও আখলাক
  38. আজানের পর কোন দোয়া পড়তে হয়?

    আজান শেষে প্রথমে দরুদ শরীফ পড়তে হয়। এছাড়া আজানের একটি বিশেষ দোয়া আছে, যেটা নবী (সা.) আজানের পরে পড়তেন। আজানের পরে এই দোয়া পড়া সুন্নাহ।

    নামাজ
  39. স্বামী-স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে?

    হ্যাঁ, স্বামী-স্ত্রী দুজনই নামাজ পড়তে পারেন। সুন্নত বা নফল নামাজ হলে পাশাপাশি দাঁড়িয়ে পড়া যায়। ফরজ নামাজ জামাতে পড়লে স্বামী সামনে দাঁড়াবেন আর…

    নামাজ
  40. কাউকে টাকা ধার দিলে সেই টাকার যাকাত দিতে হবে কি?

    কাউকে টাকা ধার দিলে সেই টাকার যাকাত আপনাকেই দিয়ে যেতে হবে, কারণ আপনি টাকার মালিক, ঋণগ্রহীতা মালিক নন। যতদিন টাকা তাঁর কাছে থাকবে, ততদিন আপনি যাকাত…

    যাকাত ও সদকা
  41. তাহাজ্জুদ নামাজের নিয়ত কী?

    তাহাজ্জুদ নামাজের আলাদা কোনো নিয়ত নেই। 'আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি', এই মানসিকতা মনের মধ্যে থাকলেই চলবে।

    নামাজ
  42. ভালো কাজ করতে গেলে বাবা-মা কষ্ট পেলে কি গুনাহ হবে?

    বাবা-মা যদি ডিস্টার্ব ফিল করেন, তাহলে তাহাজ্জুদ পড়বেন না। তাঁদের ডিস্টার্ব না করে পড়ার সুযোগ থাকলে পড়তে পারেন। মা-বাবার নির্দেশ রক্ষা করা নফল বা…

    আদব ও আখলাক
  43. মসজিদে বাচ্চাদের দুষ্টুমিতে মনোযোগ নষ্ট হলে আমল কবুল হবে কি?

    মসজিদে বাচ্চারা একটু আধটু দুষ্টুমি করলে ধৈর্য ধরে মনকে নামাজের দিকে ফিরিয়ে আনতে হবে এবং বিষয়টাকে সহনীয় করে নিতে হবে। ইনশাআল্লাহ আপনার আমল কবুল…

    নামাজ
  44. কিশোর বয়সে ইসলামের কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি?

    কিশোর বয়সে ঈমান, নামাজ এবং ওজুসহ পবিত্রতা অর্জনের বিষয়ে জ্ঞান অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফরজ। পাশাপাশি শিক্ষার নামে যেসব ঈমানবিধ্বংসী…

    ঈমান ও আকিদা
  45. অল্প বয়সে চুল পাকলে কি কালার করা যাবে?

    চুল পেকে গেলে সাদা রাখা নিষেধ, এটা ইহুদিদের অভ্যাস। নবী (সা.) সাদা চুল পরিবর্তন করতে বলেছেন, তবে কালো কালার বর্জন করতে বলেছেন। অর্থাৎ কালো ছাড়া…

    হালাল-হারাম
  46. তাহাজ্জুদ নামাজ ফজরের কতক্ষণ আগে পড়তে হয়?

    তাহাজ্জুদের নামাজ ফজরের আজানের পাঁচ মিনিট আগেও পড়তে পারেন। এতে কোনো অসুবিধা নেই।

    নামাজ
  47. কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হয়?

    হজের মৌসুমে রেজিস্ট্রেশন ফি দিয়ে সেই বছর হজ করে আসতে পারার মতো টাকা থাকলে এবং হজ করে ফিরে আসা পর্যন্ত স্ত্রী-সন্তানদের ভরণপোষণের ব্যবস্থা থাকলে হজ…

    হজ ও উমরাহ
  48. নফল নামাজের কি নির্দিষ্ট কোনো সময় আছে?

    নফল নামাজের নির্দিষ্ট কোনো সময় নেই, যেকোনো সময় পড়া যায়। তবে সূর্য ঠিক ওঠার সময়, ঠিক ডোবার সময় এবং ঠিক মাথার ওপরে থাকার সময়, এই নিষিদ্ধ…

    নামাজ
  49. বাবার রেখে যাওয়া হজের টাকায় মা কি একা হজ করতে পারবেন?

    বাবা হজের জন্য টাকা রেখে হজ করতে না পারলে সেই টাকায় বাবার পক্ষ থেকে বদলি হজ করানো উচিত। মাকে সেই টাকায় হজ করানো ঠিক নয়। মায়ের নিজের আলাদা টাকা…

    হজ ও উমরাহ
  50. তারাবি পড়ানোর জন্য মুসল্লিদের থেকে টাকা তুলে ইমামকে দেওয়া যাবে কি?

    ইমাম নিযুক্ত করে তাঁকে মাসজুড়ে দায়িত্ব দিয়ে বেতন ঠিক করে দিলে, সেজন্য মুসল্লিদের কাছ থেকে চাঁদা তোলা এবং চাঁদা দেওয়াতে কোনো অসুবিধা নেই। তবে খতম…

    নামাজ
  51. তারাবির জন্য হাফেজ নিয়োগের উত্তম পদ্ধতি কী?

    উত্তম পদ্ধতি হলো ভালো বিচক্ষণ হাফেজ ও ভালো আলেমদের নিয়ে একটি বোর্ড গঠন করা। প্রার্থীর হিফজের মানের পাশাপাশি তাঁর আমল, আখলাক ও ব্যক্তিগত কর্ম…

    নামাজ
  52. বহু বছর পর দেনমোহর দিলে কি টাকার মূল্যবৃদ্ধি ধরে বেশি দিতে হবে?

    মুদ্রাস্ফীতি ধরে ঋণের অংক বাড়িয়ে পরিশোধ করাকে শরিয়ত অনুমোদন করে না, কারণ তা সুদে পরিণত হতে পারে। তাই বিয়ের সময় যে এক লাখ টাকা দেনমোহর ধরা…

    বিয়ে ও পরিবার