দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২২১

এই পর্বে ৬৩টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. সাদাকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য কী?

    সাদাকাতুল ফিতর রমজানের সর্বশেষ আমল। এর দুটি উদ্দেশ্য: রোজাদারের ছোটখাটো ভুলভ্রান্তি থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এবং অভাবী মানুষ যেন ঈদের দিনে খাবারের…

    যাকাত ও সদকা
  2. এতেকাফে মোবাইল ব্যবহার ও ব্যবসা পরিচালনা করা যাবে কি?

    এতেকাফে মোবাইল ব্যবহার নিষিদ্ধ নয়। মোবাইলে তেলাওয়াত, একান্ত প্রয়োজনীয় কথা ও দ্বীনি কাজ করা জায়েজ। অহেতুক আড্ডা, সোশ্যাল মিডিয়া বা গুনাহের কাজ…

    রোজা
  3. কাজের লোককে বেতনের অতিরিক্ত যাকাত দেওয়া যাবে কি?

    হ্যাঁ, জায়েজ। কাজের লোকের নির্ধারিত মজুরি পুরোটা দেওয়ার পর অতিরিক্ত যা দেবেন সেটা যাকাত থেকে দেওয়া যাবে, যদি তিনি যাকাতের হকদার হন। শর্ত হলো,…

    যাকাত ও সদকা
  4. এতেকাফে বসে পরীক্ষার পড়া বা সাধারণ বই পড়া যাবে কি?

    এতেকাফে জেনারেল বই পড়া যথাসম্ভব এড়ানো উচিত। এ নিয়ে আলেমদের দুটি মত আছে: কেউ মাকরুহ বলেছেন, কেউ প্রয়োজনে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন। কোনো মতেই…

    রোজা
  5. দামি মোবাইল ফোনের যাকাত দিতে হবে কি?

    না, দামি মোবাইল ফোনের যাকাত দিতে হবে না। মানুষ যে মোবাইল, গাড়ি ও আসবাবপত্র নিজে ব্যবহার করে, সেগুলো যত দামিই হোক যাকাতযোগ্য সম্পদের মধ্যে পড়ে না।…

    যাকাত ও সদকা
  6. রমজানের শেষ দশকে আমাদের কী করা উচিত?

    রমজানের শেষ দশকে ইবাদত অনেক বাড়িয়ে দিতে হবে। নবীজি এই দশকে রাত জেগে ইবাদত করতেন, পরিবারের লোকদের জাগিয়ে তুলতেন এবং এতেকাফ করতেন। ঈদের কেনাকাটা বা…

    রোজা
  7. মেয়েরা কি সাইকেল চালাতে পারবে?

    মেয়েরা শর্তসাপেক্ষে সাইকেল চালাতে পারেন। পরপুরুষের সামনে এমনভাবে চালানো, যাতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ফুটে ওঠে বা পর্দার খেলাফ হয়, নাজায়েজ ও হারাম।…

    নারী বিষয়ক
  8. কারো গচ্ছিত টাকা ব্যাংকে থাকলে তার যাকাত কে দেবে?

    আমানত বা গচ্ছিত টাকার যাকাত আপনাকে দিতে হবে না। যার টাকা, যাকাত তাঁর উপরই বর্তায়। আপনার কাছে বা ব্যাংকে রাখা অন্যের এই টাকার যাকাত মালিক নিজে দেবেন।

    যাকাত ও সদকা
  9. গর্ভবতী মা প্রসবের সময় মারা গেলে কি জান্নাতি হবেন?

    নবীজির হাদিস অনুযায়ী গর্ভাবস্থায় বা প্রসব করতে গিয়ে মারা গেলে আল্লাহ সেই মাকে শাহাদাতের মর্যাদা দেবেন। ঈমানদার হলে তিনি জান্নাতে যাবেন, এই…

    মৃত্যু, জানাজা ও কবর
  10. এতেকাফ কি এলাকার মসজিদেই করতে হবে?

    এলাকার মসজিদের হক বেশি, তাই সেখানে বসার সুযোগ থাকলে সেখানেই এতেকাফ করা উচিত। সুযোগ না থাকলে এলাকার বাইরের এমন মসজিদে বসা যাবে, যেখানে ইবাদত করা সহজ…

    রোজা
  11. প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশের হিসেবে দিতে হবে?

    প্রবাসী যে দেশে অবস্থান করছেন, ফিতরার হিসাব করতে হবে সেই দেশের অনুযায়ী। ফিতরা প্রবাসেই দিতে পারলে সবচেয়ে ভালো, গরিব না পেলে নিজের দেশেও পাঠানো যায়।

    যাকাত ও সদকা
  12. রমজান মাসে সন্তান জন্ম নিলে আকিকা কীভাবে দেব?

    রমজান মাসেও সন্তানের সপ্তম দিনে আকিকা দেওয়া যাবে। আকিকার সাথে খাওয়া-দাওয়ার সম্পর্ক নেই। সেদিন পশু জবাই করে ইফতারের পর খেলে বা বিতরণ করলেও আকিকা…

    কুরবানি ও আকিকা
  13. কীভাবে আল্লাহর পথে ফিরে আসব এবং টিকে থাকব?

    আল্লাহর পথে ফিরতে দরকার অন্তরের গভীর থেকে আন্তরিক চেষ্টা ও আল্লাহর কাছে দোয়া। আর টিকে থাকার জন্য দরকার দ্বীনদার মানুষের একটি ভালো সার্কেল ও পরিবেশ,…

    তওবা ও গুনাহ
  14. রোজা রেখে চুল ও দাড়ি কাটা যাবে কি?

    রোজা রেখে চুল কাটলে রোজা ভাঙে না, দাড়ি কাটলেও রোজা ভাঙে না। তবে শরীয়তের সীমার ভেতরে থাকা দাড়ি ছোট করা বা শেভ করা হারাম ও গুনাহ। রমজানে সেই গুনাহ…

    রোজা
  15. বিদেশে গরিব খুঁজে না পেলে যাকাত কীভাবে দেবে?

    বিদেশে যাঁরা আছেন, তাঁরা সেখানেই গরিব খুঁজে বের করে যাকাত দিলে সেটাই উত্তম এবং মূল বিধান। সেই দেশের নাগরিক হতে হবে এমন নয়, প্রবাসী গরিবকেও দেওয়া…

    যাকাত ও সদকা
  16. তারাবির ইমামের জন্য তোলা টাকার কিছু অংশ মসজিদ ফান্ডে রাখা যাবে কি?

    না, কোনোভাবেই জায়েজ নয়। তারাবির ইমাম বা যেকোনো বিশেষ খাতের জন্য টাকা তুললে সেই উদ্দেশ্যেই খরচ করতে হবে। ইমাম বা হাফেজ সাহেবের জন্য তোলা টাকার অংশ…

    হালাল-হারাম
  17. বিদেশে যাওয়ার জন্য জমা দেওয়া টাকার যাকাত দিতে হবে কি?

    না, বিদেশে যাওয়ার জন্য যে টাকা জমা দিয়ে দিয়েছেন তার যাকাত দিতে হবে না। কেনার জন্য বা সার্ভিসের জন্য টাকা অন্যের কাছে চলে গেছে, তাই যাকাতের হিসাব…

    যাকাত ও সদকা
  18. ফজরের আজানের আগে নামাজ পড়লে কি নামাজ হবে?

    ফজরের ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়লে সে নামাজ হবে না, পুনরায় পড়তে হবে। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে দেওয়া হয় আর আপনি নিশ্চিত হন যে ওয়াক্ত হয়ে…

    নামাজ
  19. মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?

    মনে মনে তালাক দিলে তালাক হয় না। মনে মনে কী বলেছেন বা ভেবেছেন তাতে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে না। মুখে তালাকের কথা উচ্চারণ করলে এবং তা তালাক…

    বিয়ে ও পরিবার
  20. পিরিয়ড অবস্থায় শবে কদরে মেয়েরা কী আমল করবে?

    পিরিয়ড অবস্থায় মা-বোনেরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াত ও স্পর্শ ছাড়া বাকি সব ইবাদত করা যায়, যেমন জিকির,…

    নারী বিষয়ক
  21. ফিতরা কি নাবালক সন্তানদের পক্ষ থেকেও দিতে হয়?

    হ্যাঁ, ফিতরা পরিবারের সব সদস্যের পক্ষ থেকে, এমনকি নাবালক ও দুগ্ধপোষ্য শিশুর পক্ষ থেকেও আদায় করতে হয়। পরিবারকর্তা সচ্ছল হলে, অর্থাৎ যাকাত দেওয়ার…

    যাকাত ও সদকা
  22. যাকাত দেওয়ার সামর্থ্য থাকা ব্যক্তি কি যাকাত নিতে পারবে?

    যার কাছে নিজের নিত্য প্রয়োজনীয় ও একান্ত দরকারি খরচ মেটানোর মতো টাকা-পয়সা বা সম্পদ আছে, তার জন্য অন্য কারো কাছ থেকে যাকাত নেওয়া জায়েজ নয়। তবে…

    যাকাত ও সদকা
  23. ফিতরা না দিলে কি রোজার সমস্যা হবে?

    ফিতরা রোজাকে পরিচ্ছন্ন করে, তাই সামর্থ্য থাকতে না দিলে রোজায় কিছুটা ত্রুটি থেকে যায়। যার সামর্থ্য নেই তার জন্য এটি আবশ্যক নয়।

    রোজা
  24. নিজের বিয়ে কি নিজে পড়ানো যাবে?

    হ্যাঁ, নিজের বিয়ের খুতবা নিজে দিয়ে প্রস্তাব বা কবুল করলেও দুই সাক্ষী ও মোহর থাকলে বিয়ে বিশুদ্ধ হয়। তবে সুন্নাহ হলো অন্য কেউ পড়ানো।

    বিয়ে ও পরিবার
  25. ঈদের নামাজের ইমামকে বসিয়ে রেখে টাকা তোলা কি জায়েজ?

    টাকা ইমামের জন্য হালাল, কিন্তু তাকে সামনে বসিয়ে রেখে টাকা তোলা অপমানজনক ও অনুচিত। মাসিক চাঁদা বা মসজিদের জেনারেল ফান্ড থেকে দেওয়া উচিত।

    আদব ও আখলাক
  26. যে দেশে ছয় মাস দিন ও ছয় মাস রাত সেখানে রোজা কীভাবে রাখবে?

    যেখানে ছয় মাস দিন ও ছয় মাস রাত, সেখানকার মানুষ নিকটতম স্বাভাবিক দিন-রাতের অঞ্চলে যত ঘণ্টা রোজা হয়, সেই হিসাবে ঘণ্টা ধরে রোজা রাখবে।

    রোজা
  27. উল্টা রাস্তায় বাইক চালালে কি গুনাহ হবে?

    হ্যাঁ, গুনাহ হবে। উল্টা রাস্তায় বাইক চালালে রাস্তার হক নষ্ট হয় ও শৃঙ্খলা ভাঙে, আর কারো ক্ষতি হলে গুনাহ দ্বিগুণ হয়।

    আদব ও আখলাক
  28. শাওয়ালের ছয় রোজা ও রমজানের কাজা রোজা একসাথে রাখা যাবে কি?

    ফরজ কাজা রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত মিলানো যাবে না, আলাদা নিয়ত লাগবে। আগে কাজা রাখা উত্তম; শাওয়ালের ছয় রোজা ভেঙে ভেঙেও রাখা যায়।

    রোজা
  29. ফরজ গোসলের সময় কোনো দোয়া পড়তে হয় কি?

    ফরজ গোসলের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। আগে বিসমিল্লাহ বলে অযু করে গোসল করলেই যথেষ্ট।

    পবিত্রতা (ওযু, গোসল)
  30. রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কি?

    হ্যাঁ, রোজা অবস্থায় কান, নাক ও চোখ পরিষ্কার করা, চুল ছোট করা, নখ কাটা, সুগন্ধি ও তেল ব্যবহারে কোনো অসুবিধা নেই।

    রোজা
  31. ফ্রি সময়ে মসজিদে এতেকাফের নিয়তে থাকা যাবে কি?

    হ্যাঁ। মসজিদে ঢোকার সময় নিয়ত করে যতক্ষণ থাকবেন, সেটা নফল এতেকাফ হিসেবে গণ্য হবে। রমজানের শেষ দশকের সুন্নত এতেকাফ এভাবে আদায় হবে না।

    রোজা
  32. জমি বন্ধক রাখা বা নেওয়া কি জায়েজ?

    জমি বন্ধক রাখা ও নেওয়া মৌলিকভাবে জায়েজ। বন্ধকী জিনিস আমানত থাকবে, ঋণ ফেরত পেলে ফেরত দিতে হবে এবং এর উপকার মালিকই ভোগ করবেন।

    লেনদেন ও ব্যবসা
  33. রমজানে সূর্য ওঠার সময় ঘুমিয়ে থাকা কি ঠিক?

    ফজরের পর সূর্য ওঠার সময় ঘুমানো হারাম বা গুনাহ নয়। তবে এই সময় তাসবিহ, ইবাদত ও দোয়ায় থাকা উত্তম।

    রোজা
  34. মুসলমানের জন্য সেলুনের ব্যবসা করা কি জায়েজ?

    সেলুনের ব্যবসা মৌলিকভাবে হারাম নয়। তবে দাড়ি কাটা বা শেপ করার কাজ করলে তা নাজায়েজ ও গুনাহের সহযোগিতা হবে।

    লেনদেন ও ব্যবসা
  35. রোজা রেখে স্ত্রীকে চুম্বন করলে ও মজি বের হলে রোজা ভাঙবে কি?

    রোজায় স্ত্রীকে চুম্বন হারাম নয়। মজি বের হলে রোজা ভাঙে না, কিন্তু অযু ভেঙে যায় এবং কাপড়ে লাগলে সেই জায়গা পরিষ্কার করতে হবে।

    রোজা
  36. এতেকাফ মাঝপথে ভেঙে ফেললে কাজা বা কাফফারা লাগবে কি?

    কাফফারা নেই, তবে ভেঙে ফেলা এতেকাফ আবার রাখা উচিত। নবীজিও ভেঙে ফেলা এতেকাফের কাজা করেছিলেন।

    রোজা
  37. রমজানে মাগরিবের পর অমুসলিমের দাওয়াত গ্রহণ করা যাবে কি?

    হ্যাঁ, অসুবিধা নেই। তবে খাবার হালাল ও পবিত্র কি না দেখতে হবে, আর মজলিসে গুনাহের আয়োজন থাকলে বিরত থাকতে হবে।

    হালাল-হারাম
  38. যাকাতে সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক?

    যাকাতে সম্পদের মূল্য হিসাব করে দেওয়াই মূল বিধান। অনুমান করে দিলে যদি কম না হয়ে বেশি হয়, তবে আদায় হয়ে যাবে।

    যাকাত ও সদকা
  39. বিতর জামাতে পড়ব নাকি তাহাজ্জুদের সাথে, কোনটা উত্তম?

    রমজানে তারাবির সাথে জামাতে বিতর পড়াই সুন্নাহ ও উত্তম। চাইলে শেষ রাতে আবার তাহাজ্জুদ পড়া যাবে।

    নামাজ
  40. ওমরায় সফরে অনিচ্ছায় রোজা ভাঙলে কি কাফফারা দিতে হবে?

    সফরে রোজা ভাঙা যায়, তাই কাফফারা লাগবে না। তবে যে কয়টি রোজা ভেঙেছেন, রমজানের পর সেই কয়টির কাজা আদায় করতে হবে।

    রোজা
  41. প্রবাসীদের রোজা রাখা কষ্টকর হলে কি কোনো ছাড় আছে?

    না, রোজা না রাখার কোনো ছাড় নেই। কষ্ট যত বেশি, সওয়াবও তত বেশি। অসহ্য হলে কাজ বদলাতে বা বসের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে।

    রোজা
  42. ২৭ রমজানের কি বিশেষ কোনো ফজিলত আছে?

    নবীজি শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর খুঁজতে বলেছেন, নির্দিষ্ট রাত বলেননি। ২৭তম রাতকে নিশ্চিত শবে কদর না বলে জোরালো সম্ভাবনার রাত বলা যায়।

    রোজা
  43. অন্যায়-দুর্নীতি থেকে বাঁচতে সাধারণ মানুষের করণীয় কী?

    অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে প্রথম করণীয় হলো মানুষের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ হয়ে সব অনাচার থেকে দূরে থাকা।…

    আদব ও আখলাক
  44. শবে কদরের নামাজ কত রাকাত এবং কীভাবে পড়তে হয়?

    শবে কদরের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন। এর জন্য রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, বিশেষ কোনো সূরাও নির্দিষ্ট নেই; যতটুকু তৌফিক আছে পড়বেন। তবে…

    নামাজ
  45. রোজা রেখে ব্রাশ করলে কি রোজার সমস্যা হবে?

    রোজা রেখে শুধু ব্রাশ করলে রোজার কোনো সমস্যা হবে না, তবে রোজা অবস্থায় মেসওয়াক করা উচিত। ব্রাশের সাথে পেস্ট থাকলে অনেক আলেমের মতে সেটা মাকরুহ, তাই…

    রোজা
  46. মসজিদ কমিটির সদস্য রোজা ও নামাজ না করলে করণীয় কী?

    এমন সদস্যকে আন্তরিকতার সাথে খুব জোরালোভাবে দাওয়াত দিয়ে বোঝাতে হবে। নিজে নামাজ-রোজা না করে মসজিদের খেদমত করার কোনো মানে হয় না। সংশোধনের আশা ক্ষীণ…

    নামাজ
  47. নওমুসলিম বিধবা কি অমুসলিম ছেলের উপার্জনে জীবন চালাতে পারবে?

    হ্যাঁ, নওমুসলিম বিধবা মহিলা তাঁর অমুসলিম ছেলেদের উপার্জন থেকে অবশ্যই জীবন নির্বাহ করতে পারেন। এতে কোনো অসুবিধা বা নিষেধাজ্ঞা নেই। শুধু দেখতে হবে সেই…

    বিয়ে ও পরিবার
  48. অযু করে শরীরে লোশন দিলে কি অযু ভেঙে যায়?

    না, অযু করে শরীরে লোশন দিলে অযু ভঙ্গ হয় না। লোশন ব্যবহারে অযু ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই।

    পবিত্রতা (ওযু, গোসল)
  49. অ্যালকোহল বা ভিনেগার মেশানো খাবার খাওয়া কি জায়েজ?

    খাবারে অ্যালকোহল মেশানো থাকলে তা খাওয়া জায়েজ নয়। আর ভিনেগার বা এমন কিছু থাকলে, যেখানে আসলে হারাম কিছু নেই, সেই খাবার খাওয়া জায়েজ।

    হালাল-হারাম
  50. কারো নাম রব রাখা যাবে কি?

    না, কারো নাম শুধু রব রাখা উচিত নয়। রব শব্দটি সাধারণত পালনকর্তা অর্থে ব্যবহার হয়, যা আল্লাহর শানের সাথে যায়। প্রয়োজনে পুরো নাম আব্দুর রব বা রবের…

    সন্তান ও প্যারেন্টিং
  51. মিলে স্কেলম্যানের চাকরিতে মিথ্যা বলতে হলে চাকরিটা কি হালাল?

    না, এই চাকরি হালাল হবে না, কারণ এতে মিথ্যা কথা বলতে হয়। যে চাকরিতে মিথ্যা বলতে হয় সেটা করা যাবে না; বরং অন্য কোনো হালাল উপার্জনের পথ খুঁজতে হবে।

    লেনদেন ও ব্যবসা
  52. ইমামের পিছনে কি মুক্তাদিকেও তাকবীর বলতে হয়?

    হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়ার সময় ইমামের পাশাপাশি মুক্তাদিকেও তাকবীর বলতে হবে। ওঠা-বসার তাকবীরগুলো সুন্নাহ, আর প্রথম তাকবীর একেবারে ফরজ।

    নামাজ
  53. যৌথ পরিবারে স্ত্রী পর্দা করতে না পারলে করণীয় কী?

    প্রথমে পরিবারের লোকদের বুঝিয়ে পার্টিশনসহ পর্দার ব্যবস্থা করতে হবে এবং সবার মধ্যে পর্দার ব্যাপারে সিরিয়াসনেস আনতে হবে। বহু চেষ্টার পরও সম্ভব না হলে…

    নারী বিষয়ক
  54. নামাজ না পড়লে কি কেউ কাফের হয়ে যায়?

    নামাজ না পড়লে কাফের হবে কি না, এ নিয়ে আলেমদের মতভেদ আছে। হাম্বলী মাযহাবসহ অনেকের মতে ইচ্ছাকৃত ত্যাগ করলে কাফের হয়ে যাবে। হানাফী মাযহাবের ফতোয়া…

    ঈমান ও আকিদা
  55. সুদখোর ইমামের পিছনে নামাজ হবে কি?

    সুদখোর ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এমন ইমামকে নিযুক্ত করা গুনাহের কাজ। তিনি তওবা করে ফিরে না এলে ইমাম পরিবর্তন করা জরুরি।

    নামাজ
  56. স্বামী দূরে চলে গেলে স্ত্রী কী আমল করতে পারে?

    প্রথমে স্বামীকে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করিয়ে কাউন্সেলিং করানো উচিত, যেন তিনি দেশের উপার্জনে সন্তুষ্ট থাকেন বা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা…

    বিয়ে ও পরিবার
  57. টাকা নেই কিন্তু জমি আছে, যাকাত দিতে হবে কি?

    জমিতে যদি ২৫ মণ পরিমাণ বা এর বেশি ধান, গমের মতো ফসল হয়, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে। যাকাতযোগ্য ফসল না হলে এবং এটা ফসলের জমি হলে জমির মূল্যের…

    যাকাত ও সদকা
  58. পশু চিকিৎসার জরুরি কাজে জামাত ছুটে গেলে করণীয় কী?

    জামাত ছুটে গেলে পরবর্তী কোনো জামাতে শামিল হবেন। একটি পশুর জীবন রক্ষা করা অবশ্যই আপনার জন্য জায়েজ।

    নামাজ
  59. এলাকার কোনো মসজিদে কেউ এতেকাফে না বসলে কি গুনাহ হবে?

    হানাফী মাযহাব অনুযায়ী এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা কেফায়া, তাই কেউই না বসলে পুরো এলাকাবাসীর গুনাহ হবে। এটা কবিরা গুনাহের মতো নয়, বরং সুন্নতে…

    রোজা
  60. ইফতারের পর মাগরিবের জামাত কতক্ষণ দেরি করা যায়?

    ইফতারের পর ২০-২৫ মিনিট দেরি করে মাগরিবের জামাত করা অনুচিত। মাগরিবের সালাত দ্রুততার সাথে পড়ার নির্দেশ আছে। এত দেরি করলে মাগরিবের সালাতের প্রাণ নষ্ট…

    নামাজ
  61. মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য রোজাদারকে ইফতার করানো যাবে কি?

    হ্যাঁ, অবশ্যই করানো যাবে। রোজাদারকে ইফতার করানো একটা ভালো কাজ, আর সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকেও করা যায়।

    মৃত্যু, জানাজা ও কবর
  62. অযু করে রান্নাঘরের কাজ ও থালা-বাসন ধুলে কি অযু ভেঙে যায়?

    না, অযু করে রান্নাঘরের হাঁড়ি-পাতিল, থালা-বাসন ধোয়া, রান্না বা ঘর পরিষ্কার করলে অযু ভঙ্গ হয় না। প্রস্রাব-পায়খানা, বায়ু ত্যাগ বা ঘুমের মতো অযু…

    পবিত্রতা (ওযু, গোসল)
  63. ঈদে পিকআপে গান বাজিয়ে ঘোরা কি জায়েজ?

    না, এটা জায়েজ নয়। ঈদ আল্লাহর দেওয়া আনন্দ ও ইবাদতের উৎসব, একে আল্লাহর অবাধ্যতায় কাটানো অত্যন্ত বড় অপরাধ। এছাড়া এতে অন্যের কষ্ট, দুর্ঘটনা ও…

    দৈনন্দিন জীবন