দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৫৮

এই পর্বে ৫০টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. প্লাস্টিক সার্জারি করা কি জায়েজ?

    শুধু শোভাবর্ধনের জন্য প্লাস্টিক সার্জারি করে চেহারায় নতুন বা ভিন্ন শেপ আনা নাজায়েজ এবং গুনাহের কাজ। তবে জন্মগত কোনো ত্রুটি বা দুর্ঘটনায় সৃষ্ট…

    হালাল-হারাম
  2. বাবার মৃত্যুর পর অবিবাহিত সন্তান কি সম্পদ থেকে বিয়ের খরচ নিতে পারবে?

    না, পারবে না। মৃত্যুর পর সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তির থাকে না, সেটা ওয়ারিসদের হয়ে যায়। তাই কেউ বিশেষ সুবিধা নিয়ে বিয়ের খরচ নিলে অন্য…

    মিরাস ও অসিয়ত
  3. দেনমোহরের বদলে বাড়ি লিখে দিলে কি দেনমোহর আদায় হবে?

    না, পরে নিয়ত করে সেটাকে মোহর ধরলে মোহর আদায় হবে না, যদি বাড়ির দখল স্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু যদি শুধু মুখে বলা হয়ে থাকে এবং…

    বিয়ে ও পরিবার
  4. কোরবানির গোস্তের তিন ভাগের এক ভাগ মসজিদে দিতে বাধ্য করা কি জায়েজ?

    কোরবানির গোস্তের তিন ভাগের এক ভাগ গরিব-দুঃখীর জন্য রাখা মুস্তাহাব। কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা সামাজিকভাবে উঠিয়ে নেওয়া অনুচিত কাজ। কোরবানিদাতা…

    কুরবানি ও আকিকা
  5. প্রাপ্তবয়স্ক সন্তানকে বাবা-মা মারধর করে শাসন করা কি জায়েজ?

    বাবা-মা সন্তানকে শাসন করতে পারেন, কিন্তু শাসনের জন্য অপমানজনক পন্থা নেওয়া অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। আবার সন্তানের দিক থেকেও বাবা-মায়ের…

    বিয়ে ও পরিবার
  6. প্রবাসে দ্বীনি চর্চা ও দাওয়াতি কাজ কীভাবে ধরে রাখব?

    প্রবাসী বাংলাদেশীদের এমন পরিবেশে ঈমান, আমল ও চরিত্র ধরে রাখা খুব কঠিন, যেখানে দ্বীনি চর্চা শক্তিশালী নয়। তাই শায়খ আহমাদুল্লাহ প্রবাসীদের আরও বেশি…

    আদব ও আখলাক
  7. মূর্তির ডিজাইনের চাকরির উপার্জন কি হালাল?

    মূর্তির ডিজাইন করতে হয় এমন চাকরি করা জায়েজ নয়, কারণ মূর্তি তৈরি করা হারাম। তবে মূর্তির বাইরে যেসব হালাল জিনিস বানানো হয়, সেই অংশের উপার্জন…

    লেনদেন ও ব্যবসা
  8. বিয়ের আগে হবু স্বামীর সাথে কথা বলা কি জায়েজ?

    বিয়ের আগে হবু স্বামীর সাথে একান্ত প্রয়োজনের আলাপ বলা যাবে। কিন্তু অপ্রয়োজনীয় আলাপ বা শুধু বোঝাপড়ার জন্য কথা বলা জায়েজ নয়, কারণ বিয়ে পূর্ণ না…

    বিয়ে ও পরিবার
  9. হজের সফরে কোন আমল বেশি করব আর কী থেকে বিরত থাকব?

    হজের সফরে তালবিয়া পাঠ, তাওয়াফ, জিকির ও দোয়া বেশি করা উচিত এবং কারো সাথে ঝগড়া-বিতর্কে জড়ানো থেকে দূরে থাকা উচিত। প্রতিটি সার্ভিস নেওয়ার সময়…

    হজ ও উমরাহ
  10. কপালের কালো দাগ দূর করলে কি গুনাহ হবে?

    কপালের টিপের মতো কালো দাগ একটি ত্রুটি, যা সাধারণত মানুষের থাকে না। তাই এটা দূর করার চেষ্টা করা যাবে এবং এতে গুনাহ হবে না। তবে শোভাবর্ধনের নামে…

    হালাল-হারাম
  11. শাওয়াল মাসে বিয়ে করার কি বিশেষ ফজিলত আছে?

    অনেক আলেমের কাছে শাওয়াল মাসে বিয়ে করা মুস্তাহাব। ইমাম নববী (রহ.) সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে এটা বলেছেন এবং আয়েশা (রা.)-এর বিয়ের হাদিস দিয়ে…

    বিয়ে ও পরিবার
  12. রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কি?

    রেকর্ড করা আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে না। তবে রেডিও বা অন্য কোনো উপায়ে লাইভ আজান শুনলে সেটার জবাব দেওয়া যাবে।

    নামাজ
  13. বিয়ের পর লজ্জায় গর্ভের সন্তান নষ্ট করতে চাইলে করণীয় কী?

    সন্তান মাতৃগর্ভে আসার পর, অর্থাৎ কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহ ও জায়েজ নয়। লজ্জার অজুহাতে নষ্ট করা আরও নিন্দনীয়। যে লজ্জা মানুষকে গুনাহের…

    সন্তান ও প্যারেন্টিং
  14. ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের পিতৃত্ব নির্ণয় করা কি জায়েজ?

    হ্যাঁ, জায়েজ। ডিএনএ টেস্টের মাধ্যমে যেহেতু নিশ্চিত হওয়া যায় সন্তানের বাবা কে, তাই পিতৃত্ব নির্ণয়ে ডিএনএ টেস্ট করা জায়েজ।

    বিয়ে ও পরিবার
  15. হজের আগে কি ওমরা করা যাবে?

    হ্যাঁ, মূল হজের আগে ওমরা করা যায়। শুরুতেই তামাত্তু হজের নিয়ত থাকলে আপনি ওমরা করবেন এবং যথাসময়ে হজ করবেন। আর যদি শুধু হজের নিয়ত করে যান, তাহলে…

    হজ ও উমরাহ
  16. ডিপ্রেশন ও দুশ্চিন্তা কাটানোর ইসলামী উপায় কী?

    ডিপ্রেশন ও দুশ্চিন্তা কাটাতে ইস্তিগফার ও দরুদ বেশি করুন, আল্লাহর জিকির বেশি করুন, আল্লাহর ফায়সালা মেনে নেওয়ার মানসিকতা রাখুন এবং দুশ্চিন্তা ও…

    কুরআন, দোয়া ও জিকির
  17. কবরে তিন মুষ্টি মাটি দেওয়া কি জরুরি?

    কবরে তিন মুষ্টি মাটি দেওয়া মুস্তাহাব। কিন্তু এর কম বা বেশি করলে গুনাহ হবে, কিংবা কম-বেশি করা যাবে না, বিষয়টা এমন নয়।

    মৃত্যু, জানাজা ও কবর
  18. নামাজে বায়ু আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ হবে?

    নামাজ চলাকালে বায়ু আটকে রাখতে গিয়ে যদি আপনার মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে নামাজ ছেড়ে ওযু করে এসে বাকি নামাজ পূর্ণ করবেন। আর যদি অবস্থা এত…

    পবিত্রতা (ওযু, গোসল)
  19. সোশ্যাল মিডিয়ায় কারো সমালোচনা করা কি গীবত?

    সোশ্যাল মিডিয়া আর বাস্তব জগৎ এ ক্ষেত্রে প্রায় একই। অফলাইনে কারো গীবত করলে যেমন গীবত হয়, ইনবক্সে বললে বা কোথাও লিখলেও ঠিক তেমনই গীবত হবে। শরীয়তে…

    আদব ও আখলাক
  20. ঈদগাহ সংস্কার করে মেহরাব সরানো কি জায়েজ?

    ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের মূল জায়গা যদি ঠিক থাকে, তাহলে ইমাম যেখানে দাঁড়ান সেই মেহরাবের জায়গা আগে-পিছে করা যায়। এতে কোনো অসুবিধা নেই।

    নামাজ
  21. স্বামীর সন্তান হবে না জানার পর স্ত্রীর কী করা উচিত?

    স্বামীর সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর স্ত্রী ও তাঁর পরিবার ডিভোর্স চাইলে সেটা করতে পারেন। তবে ছাড় দিয়ে সবর করলে সেটাই সর্বোত্তম, কারণ আল্লাহ…

    বিয়ে ও পরিবার
  22. পিরিয়ডের সময় সকাল-সন্ধ্যার দোয়ার বই ধরা যাবে কি?

    হ্যাঁ, ধরতে পারবেন। সকাল-সন্ধ্যার দোয়ার বই কোরআন নয় বা কোরআনের অংশ নয়। তাতে কোরআনের দু-একটা আয়াত আছে, আর পুরো অংশজুড়ে নানা দোয়া। তাই পিরিয়ডের…

    পবিত্রতা (ওযু, গোসল)
  23. ছেলেদের হাতে মেহেদি দেওয়া কি জায়েজ?

    ছেলেদের মেহেদি দেওয়া শরীয়তের নির্দেশিত বিষয় নয়, শরীয়তের প্রত্যাশার সঙ্গেও মেলে না। তবে চুলে ও দাড়িতে মেহেদি দেওয়া যাবে, কারণ নবী (সা.) থেকে…

    দৈনন্দিন জীবন
  24. স্বামী বাবা-মায়ের সেবার জন্য স্ত্রীকে দূরে রাখতে পারে কি?

    নিরুপায় হয়ে প্রয়োজনের কারণে স্বামী স্ত্রীকে দূরে রাখলে সেটা নাজায়েজ নয়। কিন্তু ৪৫ বছরের কম বয়সী সুস্থ-সবল বাবা-মায়ের সেবার নামে স্ত্রীকে ফেলে…

    বিয়ে ও পরিবার
  25. এআই দিয়ে প্রাণীর ছবি তৈরি করা কি জায়েজ?

    এআই দিয়ে প্রাণীর যে ছবি তৈরি হয় তা সম্পূর্ণ নতুন অবয়ব, তাই এটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এটা নতুন প্রাণীর ছবি আঁকার মতো। তবে এআই দিয়ে…

    হালাল-হারাম
  26. মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের ক্যাশব্যাক নেওয়া কি জায়েজ?

    মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো সার্ভিস বেশি ব্যবহারের জন্য নানা প্রণোদনা দেয়, ক্যাশব্যাক তারই একটি। তাই এই ক্যাশব্যাক হালাল ও সম্পূর্ণ জায়েজ। এটা…

    লেনদেন ও ব্যবসা
  27. বায়ু বের হওয়ার সন্দেহ হলে কি ওযু ভেঙে যায়?

    যদি বায়ু বের হয়েছে বলে নিশ্চিত না হন, শুধু মনে হয় বা কল্পনা হয়, তাহলে ওযু ভাঙবে না। ওযু করেছেন এটা নিশ্চিত, তাই ওযু গেছে বলে প্রমাণিত হতে হলে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  28. স্বামী বাচ্চা নিতে না দিলে ও তালাকের হুমকি দিলে করণীয় কী?

    স্বামী বাচ্চা নিতে না দিলে এবং তালাকের হুমকি দিলে স্ত্রী তাঁর আনুগত্য করলে স্ত্রীর গুনাহ হবে না। তবে স্বামী যা করছেন, বিশেষ করে ওষুধ খাইয়ে ভ্রূণ…

    বিয়ে ও পরিবার
  29. অনেক বছর আগের কাজা রোজা এখন কি রাখতে হবে?

    হ্যাঁ, অবশ্যই রাখতে হবে। জীবনে অসুস্থতা বা অপারগতার কারণে যেসব রোজা রাখা হয়নি, আল্লাহ যখন সুস্থ ও স্বাভাবিক করেছেন, তখন সেগুলো কাজা করতে হবে।

    রোজা
  30. বিয়ে কখন ফরজ হয়?

    বিয়ে করা তখনই আবশ্যক হয়, যখন বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে এবং বিয়ে করার সামর্থ্য থাকে। এমন জোরালো আশঙ্কা না থাকলে স্বাভাবিক…

    বিয়ে ও পরিবার
  31. যৌতুক নিলে কী গুনাহ হয় এবং ফেরত দেওয়া যাবে কি?

    যৌতুক নেওয়া হারাম, এটা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা। এর জন্য নির্দিষ্ট শাস্তির কথা না থাকলেও বান্দার হক নষ্ট করার শাস্তি প্রযোজ্য হবে। আল্লাহ…

    হালাল-হারাম
  32. জেনার গুনাহ কি আল্লাহ মাফ করেন, তওবা কীভাবে করব?

    হ্যাঁ, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, জেনার গুনাহও। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তওবার উপায় হলো, যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে লজ্জিত ও…

    তওবা ও গুনাহ
  33. রিলেশন করলে কি ইবাদত কবুল হয়?

    রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো। এতে গুনাহ হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। তবে এর ফলে ইবাদত কবুল হবে না, ব্যাপারটা এমন নয়। গুনাহের কারণে…

    তওবা ও গুনাহ
  34. মোবাইল ফোনে বিয়ে হলে দেশে এসে কি আবার বিয়ে পড়াতে হবে?

    মোবাইল ফোনে বিয়ের যথাযথ পদ্ধতিতে বিয়ে হয়ে থাকলে দেশে আসার পর নতুন করে বিয়ে পড়ানোর দরকার নেই। কিন্তু মোবাইলে শুধু প্রস্তাব ও কবুল বললে বিয়ে…

    বিয়ে ও পরিবার
  35. রাগ করে মায়ের সাথে কথা না বললে কি গুনাহ হবে?

    রাগ বা অভিমান করে দুই-তিন দিন পর্যন্ত কথা না বলে থাকা যায়। এর বেশি সময় কথা বন্ধ রাখলে অবশ্যই গুনাহ হবে। আর কথা না বলার মানুষটি যদি মা হন, তাহলে…

    আদব ও আখলাক
  36. বিয়ের পর দেরি করে সন্তান নেওয়া কি জায়েজ?

    নতুন বিয়ের পর যৌক্তিক কোনো কারণে সাময়িক সময়ের জন্য সন্তান দেরি করে নেওয়া অর্থাৎ জন্মবিরতি জায়েজ। কিন্তু সন্তানকে কী খাওয়াব, এখন তো উপার্জন…

    বিয়ে ও পরিবার
  37. সুন্নতে খাতনা করার সঠিক বয়স কত?

    সুন্নতে খাতনার জন্য শরীয়তে কোনো নির্দিষ্ট বয়স নেই। জন্মের পরপর করা যায়, ছয়-সাত-আট বছর বয়সেও করা যায়। 'এই বয়সের পর আর করা যাবে না' কথাটি ঠিক…

    দৈনন্দিন জীবন
  38. কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে কি হবে?

    কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই নাজায়েজ এবং গর্হিত কাজ। ঈদের দিন কোরবানি দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। আকিকা সপ্তম…

    কুরবানি ও আকিকা
  39. রোগী পাঠিয়ে ডাক্তারের কাছ থেকে কমিশন নেওয়া কি হালাল?

    পল্লী চিকিৎসক বা অন্য কেউ রোগীকে হাসপাতালে বা ডাক্তারের কাছে পাঠিয়ে কমিশন নিলে সেটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। শুধু কোথাও লোক পাঠানো বা সুপারিশ…

    লেনদেন ও ব্যবসা
  40. আইনজীবী পেশা কি ইসলামে জায়েজ?

    আইনজীবী পেশা জায়েজ, যদি মিথ্যার আশ্রয় নেওয়া না হয় এবং শরীয়ত-বিরোধী কোনো আইনের আলোকে মক্কেলের পক্ষে লড়াই না করা হয়। অর্থাৎ শরীয়ত লঙ্ঘন না করে…

    লেনদেন ও ব্যবসা
  41. জুয়া হয় এমন খেলায় শুধু খেলোয়াড় হিসেবে অংশ নেওয়া কি জায়েজ?

    বাজিতে অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে খেললে এবং সতর খোলা ইত্যাদি খেলোয়াড়দের হারাম কাজগুলো না করলে সেটা জায়েজ। দুই পক্ষের মধ্যে লেনদেন না হয়ে…

    হালাল-হারাম
  42. মেহেদি আর্টিস্টের পেশা কি হালাল?

    মেহেদি আর্টিস্টের পেশা হারাম নয়। মেয়েরা মেয়েদেরকে শরীরের যেকোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে, এতে কোনো সীমা নেই। তবে মেয়েরা ছেলেদেরকে বা…

    লেনদেন ও ব্যবসা
  43. মজলিসে নির্দিষ্ট একজনকে সালাম দেওয়া কি ঠিক?

    মজলিসে অনেক লোক থাকলে নির্দিষ্ট কাউকে আলাদা করে সালাম না দিয়ে সাধারণভাবে সবাইকে সালাম দিতে হবে। কোনো একজনকে নাম ধরে সালাম দিলে বাকিদের উপেক্ষা করা…

    আদব ও আখলাক
  44. গীবত করে ফেললে ক্ষমা না পেলে কী করতে হবে?

    গীবত করার পর কারো কাছে ক্ষমা চাইতে গেলে যদি আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থাকে, তাহলে তা করার দরকার নেই। বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং…

    তওবা ও গুনাহ
  45. ক্লায়েন্টের ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড চালিয়ে দেওয়া কি জায়েজ?

    ক্রেডিট কার্ডে কেনাকাটা করে সময়মতো মূল্য পরিশোধ না করলে সুদসহ দিতে হয়, তাই সেটা নাজায়েজ। ক্লায়েন্ট যদি সময়মতো বিল পরিশোধ করে সুদ থেকে বেঁচে…

    লেনদেন ও ব্যবসা
  46. সাহু সিজদার পর দুরূদ ও দোয়ায়ে মাসূরা কখন পড়তে হয়?

    নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাহু সিজদা দেওয়ার পর উঠে আবার যথারীতি তাশাহহুদ, দুরূদ ও দোয়ায়ে মাসূরা সবগুলো পড়বেন। তারপর সালাম ফিরাবেন।

    নামাজ
  47. সিজদায় আগের দেখা পর্নোগ্রাফির দৃশ্য ভেসে উঠলে কী করব?

    আগে দেখা পর্নোগ্রাফির দৃশ্য সিজদায় বা নীরবে ভেসে উঠলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সাহায্য ও আশ্রয় চাইতে হবে। আল্লাহ রহম করলে সকল গুনাহ থেকে বাঁচা…

    তওবা ও গুনাহ
  48. মসজিদের সামনে কবরস্থান থাকলে সেখানে নামাজ পড়া যাবে কি?

    মসজিদের সামনে কবরস্থান থাকলে সেটার জন্য আলাদা ওয়াল বা পার্টিশন থাকা দরকার, অন্তত মসজিদের ওয়ালের বাইরে হওয়া দরকার। কবর যদি মসজিদের ওয়ালের ভেতরে…

    নামাজ
  49. বাড়িভাড়ার আয় দিয়ে জমি কিনলে কি যাকাত দিতে হবে?

    বাড়িভাড়ার আয় থেকে সংসার খরচের পর যে টাকা থাকে তা দিয়ে জমি, ফ্ল্যাট বা বাড়ি কিনে ফেললে ওই সম্পদের উপর যাকাত আসে না। টাকা জমা থাকলে তখন যাকাতের…

    যাকাত ও সদকা
  50. চুলে কালো কালার বা কালো খেজাব দেওয়া কি জায়েজ?

    চুলে কালো কালার বা কালো খেজাব দেওয়া নাজায়েজ, নবীজি (সা.) এটি নিষেধ করেছেন। চুল সাদা হয়ে গেলে সেটা বদলে নেওয়ার কথা তিনি বলেছেন, তবে কালো রং বাদ…

    দৈনন্দিন জীবন