দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৬৩

এই পর্বে ৬৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. কোরবানি কার উপর ওয়াজিব? কত টাকা থাকলে কোরবানি দিতে হয়?

    ফুকাহায়ে আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং তার পরের দুই দিন, এই তিন দিনের মধ্যে যার কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ সম্পদ বা সেই রুপা কেনার…

    কুরবানি ও আকিকা
  2. স্ত্রীর সম্পদ থাকলে কি আলাদা কোরবানি দিতে হবে?

    ফুকাহায়ে আহনাফের মতে স্বামীর যেমন নেসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব, স্ত্রীর কাছেও সাড়ে বায়ান্ন তোলা রুপা কেনার মতো সম্পদ থাকলে তার উপর…

    কুরবানি ও আকিকা
  3. ছেলের টাকায় বাবা কোরবানি দিলে হবে কি?

    এটা নিয়তের উপর নির্ভর করে। সন্তান যদি বাবাকে বলে টাকা দেন যে বাবা এই টাকায় তুমি কোরবানি দাও, তাহলে কোরবানি বাবার হবে এবং বাবা কোরবানির সওয়াব…

    কুরবানি ও আকিকা
  4. অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে সহিহ হবে কি?

    হ্যাঁ, অন্য কেউ কোরবানির জন্য টাকা বা পশু দিলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে। নিজের টাকাতেই কোরবানি করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা…

    কুরবানি ও আকিকা
  5. ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ, ঋণ পরিশোধের সদিচ্ছা ও সুন্দর পরিকল্পনা থাকলে ঋণ করে কোরবানি করা যাবে। আর্থিক ইবাদতের জন্য ঋণ করা জায়েজ। তবে কোরবানির দিনগুলোতে নেসাব পরিমাণ…

    কুরবানি ও আকিকা
  6. নেসাব না থাকলে টাকা জমিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কোরবানি বিপুল সওয়াবের একটি ইবাদত এবং নবী (সা.)-এর গুরুত্বপূর্ণ অনুসৃত আমল। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ টাকাপয়সা…

    কুরবানি ও আকিকা
  7. কোরবানির টাকা চুরি হলে কি কোরবানি ওয়াজিব থাকে?

    চুরি বা ছিনতাইয়ের পরও যদি আপনার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আলাদা করে পশু কিনে কোরবানি করা আপনার উপর ওয়াজিব থাকবে। আর যদি নেসাব পরিমাণ…

    কুরবানি ও আকিকা
  8. কোরবানির টাকা চিকিৎসায় দান করলে কোরবানির সওয়াব হবে কি?

    না। কোরবানি ছাড়া অন্য কোনো ভালো কাজে, যেমন চিকিৎসা খরচে, ওই টাকা ব্যয় করলে সাদাকা বা দানের সওয়াব হবে এবং যে কাজটি করেছেন সেই কাজের সওয়াব পাবেন।…

    কুরবানি ও আকিকা
  9. অনুমতি ছাড়া অন্যের নামে কোরবানি দিলে হবে কি?

    কারো পক্ষ থেকে কোরবানি করতে চাইলে তাকে জানানো ও তার অনুমতি নেওয়া উচিত। জীবিত ব্যক্তির তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি জরুরি। অনুমতি…

    কুরবানি ও আকিকা
  10. ছেলে বাবার নামে কোরবানি দিলে নিজের কোরবানি হবে কি?

    যার সচ্ছলতা ও নেসাব পরিমাণ সম্পদ আছে, কোরবানি তার উপর ওয়াজিব। ছেলে সচ্ছল হলে তাকে আগে নিজের কোরবানি করতে হবে। বাবা সচ্ছল না হলে বাবার উপর ওয়াজিব…

    কুরবানি ও আকিকা
  11. মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। যিনি অর্থ দিয়ে এই উদ্যোগ নিয়েছেন, গোস্ত পুরোপুরি তারই হক, নিজে খেতে পারবেন। কোরবানি তার পক্ষ থেকেই…

    কুরবানি ও আকিকা
  12. পশু কেনার পর মারা গেলে ওয়ারিসদের কোরবানি দিতে হবে কি?

    না, আবশ্যক নয়। কোরবানির সময় শেষ হওয়ার আগে কেউ পশু কিনে মারা গেলে পশুটি ওয়ারিসদের মালিকানায় যাবে এবং মৃতের অন্য সম্পদের সাথে মিরাস হিসেবে বণ্টন…

    মিরাস ও অসিয়ত
  13. মুসাফিরের জন্য কি কোরবানি বাধ্যতামূলক?

    না, মুসাফিরের উপর কোরবানি আবশ্যক নয়। মুসাফির ব্যক্তি সফরে সচ্ছল হলেও তিনি চাইলে নফল কোরবানি করতে পারেন। সফরের জায়গায় করতে পারেন, অথবা দেশের…

    কুরবানি ও আকিকা
  14. হজে গেলে কি দেশে আলাদা কোরবানি দিতে হয়?

    হজে তামাত্তু বা কিরানকারী শুকরিয়া হিসেবে যে পশু জবাই করেন, সেটা হজের দমে শোকর, সাধারণ কোরবানি নয়। হাজী যদি সেখানে লম্বা সময় থাকার নিয়তে মুকিম…

    হজ ও উমরাহ
  15. পুরুষ না থাকলে নারীরা কোরবানির পশু জবাই করতে পারবে কি?

    হ্যাঁ, নারীরাও পশু জবাই করতে পারেন। পশু পুরুষকেই জবাই করতে হবে, এমন কোনো কথা নেই। কোরবানির পশু সাধারণ পশুর মতোই মেয়েরা জবাই করলে সেই জবাই সম্পূর্ণ…

    কুরবানি ও আকিকা
  16. একটি গরুতে কতজন শরিক হয়ে কোরবানি দিতে পারে?

    ছাগল, ভেড়া বা দুম্বায় একজনই শরিক হবে। গরু, মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে, আর সর্বনিম্ন একজন। সাতজনের বেশি শরিক হলে সেটা কোরবানি হিসেবে…

    কুরবানি ও আকিকা
  17. গরুর শরিকে সবাইকে সমান টাকা দিতে হবে কি?

    সবাইকে সমান ভাগে দিতে হবে, এমন জরুরি নয়। কেউ এক ভাগ, কেউ দুই বা তিন ভাগ নিতে পারেন। কিন্তু প্রত্যেককে কমপক্ষে একটি পূর্ণ ভাগ নিতে হবে। একটি ভাগ…

    কুরবানি ও আকিকা
  18. শরিকের একজনের টাকা হারাম হলে সবার কোরবানি হবে কি?

    না, সবার কোরবানি বাতিল হবে না। যিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন, শুধু তিনি কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন। অন্য শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে…

    কুরবানি ও আকিকা
  19. কোরবানির গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কি?

    অনেক আলেমের মতে, বিশেষ করে আমাদের দেশের হানাফি আলেমদের মতে, কোরবানির গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে। সৌদি আরবের আলেম সহ হাম্বলি মাযহাবের অনেকে বলেন,…

    কুরবানি ও আকিকা
  20. খাসি, বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ। গরু, ছাগল, দুম্বা, ভেড়া বা উট, এগুলোর নর বা মাদি, ছাগলের ক্ষেত্রে খাসি বা সাধারণ, গরুর ক্ষেত্রে বলদ বা গাই, সবগুলো দিয়েই কোরবানি বিশুদ্ধ…

    কুরবানি ও আকিকা
  21. কোরবানির পশুর বয়স কত হতে হবে? দাঁত দেখা কি জরুরি?

    উটের বয়স পাঁচ বছর, গরু ও মহিষের দুই বছর, ছাগল, ভেড়া ও দুম্বার এক বছর হতে হবে। ভেড়া বা দুম্বা হৃষ্টপুষ্ট হলে ছয় মাস বয়সও যথেষ্ট। দাঁত দেখা জরুরি…

    কুরবানি ও আকিকা
  22. অসুস্থ বা অঙ্গহানি হওয়া পশু দিয়ে কোরবানি করা যাবে কি?

    না। যে পশু এতটাই অসুস্থ বা দুর্বল যে জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার লেজ বা কোনো অঙ্গের অর্ধেক বা বেশি কাটা, যার জন্মগতভাবে লেজ নেই,…

    কুরবানি ও আকিকা
  23. শিং ভাঙা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

    শিংবিহীন পশু দিয়ে কোরবানি জায়েজ। শিং ভাঙলে যদি অগ্রভাগ, অর্থাৎ সামনের সামান্য একটু ভেঙে থাকে, তাতেও কোরবানি জায়েজ। আর যদি গোড়া থেকে ভেঙে গিয়ে…

    কুরবানি ও আকিকা
  24. কম দামে দুর্বল পশু কিনে কোরবানি দিলে হবে কি?

    শরীয়তে যে পরিমাণ দুর্বলতা মেনে নেওয়া হয়, সেরকম সামান্য দুর্বল পশু দিয়ে কোরবানি জায়েজ এবং তাতে কোরবানি হয়ে যাবে। কিন্তু পশু যদি এত দুর্বল হয়…

    কুরবানি ও আকিকা
  25. ইনজেকশন দিয়ে মোটাতাজা করা গরু দিয়ে কোরবানি হবে কি?

    কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে, যদি পশু সুস্থ ও স্বাভাবিক থাকে এবং হাঁটাচলা ও খাওয়া করতে পারে। কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা পশুর…

    কুরবানি ও আকিকা
  26. ঈদের নামাজের আগে কোরবানি করলে হবে কি?

    না, ঈদের নামাজ শেষ হওয়া কোরবানি সহি হওয়ার পূর্বশর্ত। নামাজের আগে বা ফজরের পর পরই কোরবানি করলে সেটা কোরবানি হবে না, শুধু সাধারণ গোস্ত খাওয়া হবে।…

    কুরবানি ও আকিকা
  27. জবাইয়ের সময় দোয়া না পড়লে কোরবানি হবে কি?

    কোরবানি ও জবাই বিশুদ্ধ হওয়ার জন্য শুধু বিসমিল্লাহ বলা শর্ত। বিসমিল্লাহির সাথে আল্লাহু আকবার বলা সুন্নত, আর কোরবানির আলাদা দোয়া পড়া মুস্তাহাব।…

    কুরবানি ও আকিকা
  28. কোরবানির দোয়া না জানলে শুধু বিসমিল্লাহ বললে হবে কি?

    হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বলে জবাই করলে হয়ে যাবে। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে বেশি উত্তম। কোরবানির নিয়ত করে এটুকু বলে জবাই করলে কোরবানি আদায়…

    কুরবানি ও আকিকা
  29. কোরবানির সময় শরিকদের নাম পড়া কি জরুরি?

    না, এটা জরুরি নয়। শরিকদের নাম উল্লেখ করে আল্লাহর কাছে কবুলের দোয়া করা উত্তম, কিন্তু কোনো কারণে নামের তালিকা পড়া না হলেও শুধু কোরবানির উদ্দেশ্যে…

    কুরবানি ও আকিকা
  30. কোরবানির পশুকে কষ্ট দিলে কি গুনাহ হবে?

    হ্যাঁ, জবাইয়ের সময় পশুকে অতিরিক্ত বা অহেতুক কষ্ট দিলে অবশ্যই গুনাহ হবে এবং কাজটা মাকরুহ তাহরিমি হবে। তবে কোরবানি হয়ে যাবে। নবী (সা.) প্রতিটি…

    কুরবানি ও আকিকা
  31. জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি?

    না। জবাইয়ের পর পশু নিস্তেজ হয়ে প্রাণ পুরোপুরি বের হওয়ার আগে রগ কাটা বা চামড়া ছাড়ানো শুরু করলে সেটা মাকরুহ ও গুনাহ, কারণ এতে পশুকে অহেতুক কষ্ট…

    কুরবানি ও আকিকা
  32. কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কী করতে হবে?

    কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেটা জবাই করে গোস্ত খেতে পারেন, না খেতে চাইলে ফেলে দিতে বা জীবিত সাদাকা করে গরিবকে দিয়ে দিতে পারেন। তবে…

    কুরবানি ও আকিকা
  33. কোরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হলে কী করব?

    পশু হারানো বা চুরির পরও যদি আপনার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা কেনার মতো নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে অন্য পশু কিনে কোরবানি করতে হবে। আর সম্পদ…

    কুরবানি ও আকিকা
  34. রাতের বেলা কোরবানি করলে কোরবানি আদায় হবে কি?

    হ্যাঁ, রাতের বেলা কোরবানি করলে কোরবানি আদায় হবে। কোরবানির সময় তিন দিন ও দুই রাত: ১০ তারিখের দিন, ১০ ও ১১ তারিখ দিবাগত দুই রাত, ১১ ও ১২ তারিখের…

    কুরবানি ও আকিকা
  35. কোরবানির গোস্ত কীভাবে ভাগ করা উত্তম? তিন ভাগ কি আবশ্যক?

    তিন ভাগে ভাগ করা আবশ্যক নয়, মুস্তাহাব বা উত্তম। এক অংশ নিজে খাওয়া, এক অংশ বন্ধু ও আত্মীয়-স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষকে দেওয়া।…

    কুরবানি ও আকিকা
  36. কোরবানির গোস্ত ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে কি?

    হ্যাঁ, কোরবানির গোস্ত ফ্রিজে রেখে বা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটা নাজায়েজ নয়, নিষেধ ধারণাটি কুসংস্কার। তবে পুরোটা সংরক্ষণ…

    কুরবানি ও আকিকা
  37. কোরবানির গোস্ত রান্না করে দেওয়া ভালো, নাকি কাঁচা?

    রান্না করে বিতরণ করলে সাধারণত বেশি ভালো, কারণ তাতে আপনার পরিশ্রম ও খরচ বেশি হয়। তবে এটা গ্রহীতার অবস্থার ওপর নির্ভর করে। যাকে কাঁচা দিলে বেশি উপকার…

    কুরবানি ও আকিকা
  38. মহল্লায় জোর করে কোরবানির গোস্তের এক ভাগ নেওয়া জায়েজ কি?

    না, এটা জায়েজ নয়। কোরবানির গোস্তের মালিকানা কোরবানিদাতার, শরীয়ত তিন ভাগ করতে উৎসাহ দিয়েছে কিন্তু বাধ্য করেনি। মহল্লা থেকে বাধ্যতামূলকভাবে এক ভাগ…

    কুরবানি ও আকিকা
  39. অমুসলিমকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কি?

    হ্যাঁ, অন্য ধর্মের মানুষকে কোরবানির গোস্ত দেওয়া যাবে, এমনকি রান্না করে খাওয়ানোও যাবে। দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই।

    কুরবানি ও আকিকা
  40. কোরবানির চামড়া নিজে ব্যবহার করা যাবে কি?

    হ্যাঁ। কোরবানির চামড়া গোস্তের মতোই, তাই গোস্ত যেমন নিজে খেতে পারেন, চামড়াও নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন। চাইলে পশম ছাড়িয়ে প্রসেস করে…

    কুরবানি ও আকিকা
  41. কোরবানির চামড়ার টাকা মসজিদে দেওয়া যাবে কি?

    না। কোরবানির গোস্তের মতো চামড়াও বিক্রি করা উচিত নয়, দান করে দেবেন অথবা নিজে ভোগ করবেন। বিক্রি করে ফেললে সেই টাকা গরিব দুঃখীদের দান করতে হবে, কোনো…

    কুরবানি ও আকিকা
  42. জবাইকারীকে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া যাবে কি?

    না, পারিশ্রমিক হিসেবে জবাইকারীকে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া যাবে না। তবে জবাইকারী আত্মীয় বা এলাকার মানুষ হলে এবং জবাই না করলেও যতটুকু দিতেন,…

    কুরবানি ও আকিকা
  43. কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া যাবে কি?

    হ্যাঁ, জবাইকারী পারিশ্রমিক চেয়ে নিতে পারেন, কারণ জবাইয়ে শ্রম আছে। কাজ শুরুর আগেই পারিশ্রমিক নির্ধারণ করে নেওয়া উচিত, যাতে কোনো মনোমালিন্য না হয়।…

    কুরবানি ও আকিকা
  44. কোরবানির পশুর ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া জায়েজ কি?

    লোককে দেখানো, বাহবা কুড়ানো বা সামাজিক অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যে হলে এটা নাজায়েজ ও গুনাহ, রিয়ার মধ্যে পড়ে। শুধু আনন্দ বা ইসলামী সংস্কৃতি…

    কুরবানি ও আকিকা
  45. কোরবানির পশুর গলায় ফুলের মালা দেওয়া জায়েজ কি?

    কোরবানির পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে নাজায়েজ নয়, আনন্দের অংশ হিসেবে এটা করা যায়। কিন্তু মালা পরিয়ে এলাকায় প্রদক্ষিণ করা, মানুষকে…

    কুরবানি ও আকিকা
  46. কোরবানির রক্ত ও ময়লা যেখানে-সেখানে ফেললে কী হবে?

    কোরবানির পশুর রক্ত, মলমূত্র ও নাড়িভুঁড়ির ময়লা পরিষ্কার করা সম্পূর্ণ কোরবানিদাতার দায়িত্ব। এগুলোর কারণে প্রতিবেশী বা পথচারীর কষ্ট হলে, পরিবেশ…

    কুরবানি ও আকিকা
  47. গরিব মানুষ কোরবানির গোস্ত বিক্রি করলে কোরবানির ক্ষতি হয় কি?

    না, কোরবানিদাতার কোনো ক্ষতি হবে না। দান পাওয়ার পর গরিব মানুষ গোস্তের মালিক হয়ে যান, তাই খাবেন, কাউকে দেবেন নাকি বিক্রি করবেন, সেটা তাঁর নিজের…

    কুরবানি ও আকিকা
  48. কোরবানি নিয়ে লৌকিকতা ও প্রতিযোগিতা বন্ধে কী করণীয়?

    কোরবানি করতে হবে ত্যাগের চেতনায় শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সামাজিক মর্যাদা দেখানো বা প্রভাব জাহির করার জন্য হলে সেটা ইবাদত হয় না। লৌকিকতা…

    আদব ও আখলাক
  49. অনলাইনে কোরবানির পশু বুকিং দিলে কোরবানি হবে কি?

    অনলাইনে বা এজেন্সির মাধ্যমে কোরবানি করা জায়েজ, তবে নিজে করা উত্তম। শর্ত হলো এজেন্সি উপযুক্ত পশু কিনে শরিয়তের নিয়মমতো কোরবানি করবে, আপনার কাছে…

    কুরবানি ও আকিকা
  50. কোরবানি করা কঠিন হলে অন্য দেশে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ, জায়েজ। নিজে করা উত্তম, কিন্তু আপনার জায়গায় কোরবানি আইনত নিষিদ্ধ, পরিবেশ নেই বা কষ্টকর হলে নিজ দেশে বা অন্য জায়গায় কাউকে টাকা দিয়ে…

    কুরবানি ও আকিকা
  51. প্রবাসীর জন্য নিজ দেশে নাকি প্রবাসে কোরবানি ভালো?

    প্রবাসী ব্যক্তি প্রবাসেও কোরবানি করতে পারেন, নিজ দেশেও করতে পারেন, মৌলিকভাবে দুটোই সম্পূর্ণ জায়েজ। প্রবাসে আত্মীয়স্বজন নেই বা গরিবদের সাদাকা করার…

    কুরবানি ও আকিকা
  52. গুলি করে ফেলে জবাই করলে কোরবানি হবে কি?

    না, এভাবে কোরবানি হবে না। গুলি করার পর পশু সুস্থ-সবল সাধারণ পশু থাকে না, তার চলাচলের সামর্থ্য নষ্ট হয়ে যায়। তবে প্রাণ বের হওয়ার আগে জবাই করলে…

    কুরবানি ও আকিকা
  53. কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কী?

    পশুকে কেবলামুখী করে শুইয়ে জবাইকারী কেবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন। পুরো গর্দান কাটার দরকার নেই, খাদ্যনালী, শ্বাসনালী এবং…

    কুরবানি ও আকিকা
  54. কেবলামুখী না করে কোরবানি দিলে হবে কি?

    হ্যাঁ, কোরবানি হয়ে যাবে। জবাইয়ের সময় পশু ও জবাইকারী উভয়ের কেবলামুখী হওয়া মুস্তাহাব, ফরজ বা ওয়াজিব নয়। তাই অন্য কোনো দিকে ফিরে জবাই করলেও জবাই…

    কুরবানি ও আকিকা
  55. কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় না?

    শরিয়তে নির্ধারিত পশু ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি হবে না। গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা ও ভেড়া ছাড়া হরিণ, হাঁস-মুরগি বা অন্য কোনো পশু হালাল হলেও…

    কুরবানি ও আকিকা
  56. কোরবানি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করা যায়?

    ১০ জিলহজ ঈদের দিন ঈদের নামাজের পর থেকে কোরবানির সময় শুরু হয় এবং ১২ জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত থাকে। অর্থাৎ ঈদের দিন, তার পরের দিন এবং তার পরের…

    কুরবানি ও আকিকা
  57. অপরিচিত শরিকের সাথে গরুতে ভাগ নিলে কোরবানি হবে কি?

    হ্যাঁ, কোরবানি হবে। বিক্রেতা বা প্রতিষ্ঠান শরিয়তের সব মাসআলা মেনে কোরবানি করলে অন্য শরিকদের না চিনলেও আপনার কোরবানির কোনো অসুবিধা নেই। এমনকি কারও…

    কুরবানি ও আকিকা
  58. কোরবানির চামড়া বিক্রি করা যাবে কি?

    মৌলিক বিধান হলো কোরবানির পশুর গোস্ত যেমন বিক্রি করা যায় না, চামড়াও বিক্রি করা জায়েজ নয়। উত্তম হলো পুরো চামড়া কোনো মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং বা…

    কুরবানি ও আকিকা
  59. ওজন মেপে বা লাইভ ওয়েট দেখে কোরবানির পশু কেনা যাবে কি?

    মৌলিকভাবে জায়েজ। লাইভ ওয়েট দেখে বা স্কেল-ফিতায় মেপে কত গোস্ত হতে পারে, তা হিসাব করে কেনা হয় মূলত যথার্থতা ও দামের ন্যায্যতা নিশ্চিত করার জন্য,…

    কুরবানি ও আকিকা
  60. বেশি দামে কোরবানির পশু কিনলে কি সওয়াব কম হয়?

    না, সওয়াব কমবে না। ভালো কাজে যতটা শ্রম, কষ্ট ও খরচ হয়, ততটা বিনিময় পাওয়া যায়, তাই এক লক্ষ টাকা খরচ করলে এক লক্ষ টাকারই বিনিময় পাবেন। তবে…

    কুরবানি ও আকিকা
  61. কোরবানির চর্বি ও হাড় বিক্রি করা জায়েজ কি?

    কোরবানিদাতার জন্য কোরবানির পশুর চর্বি, হাড় বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। তিনি গরিব-দুঃখী বা মাদ্রাসা-লিল্লাহ ফান্ডকে দান করলে তাঁরা…

    কুরবানি ও আকিকা
  62. শ্বশুরবাড়ির দেওয়া গরু দিয়ে কোরবানি দিলে হবে কি?

    সামাজিক বাধ্যবাধকতায় বা যৌতুক হিসেবে দেওয়া গরু নেওয়া জায়েজ নয়, সেটা গুনাহের কথা। আর কোনো বাধ্যবাধকতা ছাড়া খুশিমনে নিজেদের সামর্থ্য থেকে উপহার…

    বিয়ে ও পরিবার
  63. কোরবানি ভাগে নাকি একা দেওয়া উত্তম?

    যেখানে খরচ ও পরিশ্রম বেশি হয়, সেখানে সওয়াব বেশি। তাই গরু, মহিষ বা উট একা দেওয়া শরিকে দেওয়ার চেয়ে উত্তম। সন্দেহ ও মতভেদ থেকে বাঁচার জন্য একা…

    কুরবানি ও আকিকা
  64. কোরবানির তিন দিন পার হয়ে গেলে কী করতে হবে?

    কোরবানি ওয়াজিব ব্যক্তি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে, পশু না কিনে থাকলে কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য কমপক্ষে সাদাকা করে দিতে হবে।…

    কুরবানি ও আকিকা
  65. পরিবারের সবাই সচ্ছল হলে কি সবাইকে কোরবানি দিতে হবে?

    হানাফি ফিকহের মত অনুযায়ী পরিবারের একাধিক সদস্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে সবাইকে কোরবানি দিতে হবে। হাম্বলি ফকিহ ও সৌদি আলেমদের মত ভিন্ন, তাঁদের…

    কুরবানি ও আকিকা
  66. কোরবানি কবুল হওয়ার শর্ত কী? কার কোরবানি কবুল হয় না?

    কার কোরবানি কবুল হবে আর কারটা হবে না, সেটা ব্যক্তি ধরে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে মৌলিক নীতি হলো আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। তাকওয়া ও…

    ঈমান ও আকিদা
  67. কসাইকে কোরবানির গোস্ত বা পায়া-কল্লা দিলে কোরবানি সহিহ হবে কি?

    পারিশ্রমিক হিসেবে কসাইকে কোরবানির গোস্ত, পায়া বা কল্লা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, শায়খের মতে এতে কোরবানি বিশুদ্ধ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি…

    কুরবানি ও আকিকা
  68. শরিকে কোরবানির গোস্ত সমান মেপে ভাগ করা কি জরুরি?

    হ্যাঁ, কোরবানির শরিকদের মধ্যে গোস্ত সমান হারে মেপে নেওয়া জরুরি। যেহেতু সবাই একই ধরনের প্রোডাক্ট নিচ্ছেন, তাই বিনিময়ে বা ভাগ করে নেওয়ায় সমান সমান…

    কুরবানি ও আকিকা