প্রশ্ন-উত্তর পর্ব ২৯৯
এই পর্বে ৪৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ (২৪ এপ্রিল ২০২৬)।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
জিন থেকে বাঁচতে গর্ভবতী নারীর হাতে লোহা বা আগুন রাখা কি জায়েজ?
রাতে হাতে আগুন, দিয়াশলাই বা লোহা নিয়ে বের হলে জিনের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়, এমন কোনো বর্ণনা বা প্রমাণ কোথাও নেই। এটা নেহায়েত…
ঈমান ও আকিদা -
টিউশনি পাইয়ে দিয়ে প্রথম মাসের বেতনের ৫০% কমিশন নেওয়া কি জায়েজ?
হ্যাঁ, মৌলিকভাবে এটি জায়েজ। আপনি নিজের চেষ্টা ও পরিশ্রমে টিচারকে টিউশনি পাইয়ে দেন, সেখানে আপনার ইনিশিয়েটিভ আছে, তাই তার বিনিময়ে পারিশ্রমিক নিতে…
লেনদেন ও ব্যবসা -
স্বামী স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করলে কি বিয়ে ভেঙে যায়?
না, এতে বিয়ে ভাঙবে না এবং তালাক বা বিচ্ছেদ হবে না। তবে সরাসরি "আমার স্ত্রী না" বলা মিথ্যা কথা, এতে স্বামী গুনাহগার হয়েছেন। তাঁকে তওবা করতে হবে এবং…
বিয়ে ও পরিবার -
হাসপাতালে না গিয়ে ঘরেই বাচ্চা প্রসব করানো কি জায়েজ?
রাসূল (সা.) চিকিৎসা গ্রহণ করতে বলেছেন। তাই চিকিৎসা বিজ্ঞানের সুবিধার কোনোটির সাথে শরীয়তের সংঘর্ষ না থাকলে তা গ্রহণ করাই সুন্নাহ। ঘরে প্রসব করানো…
দৈনন্দিন জীবন -
সূরার শেষ আয়াতে সিজদা থাকলে নামাজে তিলাওয়াতের সিজদা কিভাবে দিব?
নামাজে সিজদার আয়াত পড়লে সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তিলাওয়াত করা যায়। আর সেটি যদি কেরাতের শেষ আয়াত হয় বা তার পর মাত্র এক দুই আয়াত পড়া…
নামাজ -
একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে?
হ্যাঁ, যাবে। ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না, এমন কোনো কথা নেই। বরং এক জায়গায় ব্যবহার করলে…
পবিত্রতা (ওযু, গোসল) -
একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে?
এর কোনো সীমা শরীয়ত ঠিক করে দেয়নি। একজন পুরুষ পাঁচজন, দশজন বা যেকোনো সংখ্যক মাহরাম নারীকে নিয়ে হজে যেতে পারেন। অনেক নারীর জন্য একজন মাহরাম পুরুষই…
হজ ও উমরাহ -
আত্মহত্যা করলে কি আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না?
আত্মহত্যার শাস্তি অত্যন্ত ভয়াবহ। হাদিসে জাহান্নামের কথা স্পষ্টভাবে এসেছে, তাই ঈমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না, কষ্ট যত অসহনীয়ই হোক সবর করতে…
ঈমান ও আকিদা -
মাথা মুন্ডনের আগে এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরা যাবে কি?
না। মাথা মুন্ডনের আগে আপনি পরিপূর্ণ হালাল হননি, তাই সেলাইযুক্ত পোশাক পরা জায়েজ নয়। এহরামের কাপড়ে থেকেই মুন্ডন বা চুল ছোট করতে হবে। এর পর…
হজ ও উমরাহ -
স্বামীর মৃত্যুর পর বিয়ে না করার ওয়াদা কি রক্ষা করা আবশ্যক?
অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না হলে স্বাভাবিক অবস্থায় এ ওয়াদা রক্ষা করা ওয়াজিব। তবে ওয়াদার মূলনীতি হলো, নিরুপায় হয়ে ভাঙতে হলে ব্যক্তি…
বিয়ে ও পরিবার -
দাইয়ুস কাকে বলে এবং তার পরিণতি কী?
দাইয়ুস বলা হয় সেই ব্যক্তিকে, যে পরিবারের মধ্যে অশ্লীলতা, গুনাহ বা অবৈধ সম্পর্ক জেনেও সমর্থন করে বা নীরব দর্শকের ভূমিকা পালন করে। রাসূল (সা.)-এর…
ঈমান ও আকিদা -
পিরিয়ড অবস্থায় হজে গেলে কি এহরামের আগে গোসল করতে হবে?
হ্যাঁ, পিরিয়ডের অবস্থায় থাকলেও নারীরা এহরামের জন্য গোসল ও পরিচ্ছন্নতার কাজ করবেন। এটি নবী (সা.) থেকে সরাসরি প্রমাণিত, কারণ তিনি নেফাস অবস্থায়…
হজ ও উমরাহ -
নাকফুল ডান না বাম দিকে পরা উচিত? বাম দিকে পরা কি নিষিদ্ধ?
ডান-বামের পার্থক্যের কারণে কোনো গুনাহ হবে না। কোনো আলেমের এ ব্যাপারে ভিন্নমত করার সুযোগ নেই। ডান পাশে পরা ভালো, কিন্তু বাম পাশে পরতে শরীয়তের কোনো…
দৈনন্দিন জীবন -
বাবার সম্পত্তি ৩০ বছর পর ভাগ হলে বোন কি এতদিনের আয় দাবি করতে পারবে?
অবশ্যই বৈধ। বাবার মৃত্যুর সাথে সাথেই সন্তানদের মধ্যে আনুপাতিক হারে সম্পদ ভাগ হয়ে যাওয়ার কথা। তাই এত বছর যারা সম্পদের লাভ ভোগ করেছেন, তাঁদের…
মিরাস ও অসিয়ত -
দোকানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি কি জায়েজ? বাবার কথায় করলে দায় কার?
মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করা জায়েজ নয়, কারণ এটি ত্রুটিপূর্ণ এবং কখনো ক্ষতিকর। ত্রুটিপূর্ণ জিনিস দিয়ে ত্রুটিমুক্ত জিনিসের দাম নেওয়া…
লেনদেন ও ব্যবসা -
মা কি অনুমতি ছাড়া বিবাহিত ছেলের ঘরে ঢুকতে পারবেন?
মা-বাবা হোক বা সন্তান, কারো কক্ষে ঢোকার আগে অনুমতি নিয়ে এবং নক করে ঢোকা উচিত ও কর্তব্য। শাশুড়ির এভাবে অনুমতি ছাড়া ঢোকা ভুল। তাঁকে পাল্টাপাল্টি না…
বিয়ে ও পরিবার -
১০ মাসের ছাগল দিয়ে কি আকিকা দেওয়া যাবে? আকিকার ছাগলের বয়স কত লাগে?
আকিকা বিশুদ্ধ হওয়ার জন্য পশুর বয়স এক বছর হওয়া জরুরি। এক বছরের কম হলে সেটা জবাই করে খাওয়া হালাল, কিন্তু আকিকা আদায় হবে না। নিজের পালিত ছাগল…
কুরবানি ও আকিকা -
কোন হজ করা উত্তম? রাসূল (সা.) কোন হজ করেছিলেন?
রাসূল (সা.) নিজে কেরান হজ করেছেন, কিন্তু সাহাবীদের তামাত্তু করার নির্দেশ দিয়েছেন। এ কারণে বেশিরভাগ আলেম তামাত্তুকে উত্তম বলেছেন। তবে হানাফী…
হজ ও উমরাহ -
বুকের দুধ কাপড়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়?
বুকের দুধ কাপড়ে বা শরীরের কোথাও লাগলে সেটি নাপাক হবে না। এতে শরীর বা কাপড় নাপাক হয় না এবং ধুয়ে পরিষ্কার করাও আবশ্যক নয়, কারণ মায়ের বুকের দুধ…
পবিত্রতা (ওযু, গোসল) -
ইহরাম অবস্থায় কি নাকফুল খুলে রাখতে হবে?
এহরাম অবস্থায় নাকফুল খুলে রাখা আবশ্যক নয়। এহরাম অবস্থায় অলংকার পরা যায়, এটা নিষেধ নয়। তবে খুব বেশি সাজগোজ এহরামের নির্দেশনার পরিপন্থী, তাই তা…
হজ ও উমরাহ -
কবুল না বলে শুধু কাবিননামায় সই করলে কি বিয়ে হবে?
না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য প্রস্তাবক ও সম্মতিদাতা উভয়কে মুখে স্পষ্ট উচ্চারণ করে প্রস্তাব ও কবুল করতে হবে এবং দুজন সাক্ষীকে তা শুনতে হবে। মৌখিক…
বিয়ে ও পরিবার -
হিজাব ছাড়া নারী থাকলে কি দ্বীনি মজলিস থেকে ফেরেশতা চলে যান?
বেপর্দা বা হিজাববিহীন নারীর উপস্থিতির কারণে ফেরেশতা চলে যান, এমন কোনো বর্ণনা কুরআন বা হাদিসে কোথাও পাওয়া যায় না। তাই এ নিয়ে চিন্তার কারণ নেই।…
ঈমান ও আকিদা -
স্ত্রী স্বামীর এলাকায় দাফন না করতে বলে গেলে কার কথা মানা হবে?
যেহেতু স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না এবং স্ত্রী নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতেন, তাই তিনি যে অভিপ্রায় মৃত্যুর আগে ব্যক্ত করে গেছেন…
মৃত্যু, জানাজা ও কবর -
হজে ছোট শিশুদেরও কি মাথা মুন্ডন করতে হবে?
হ্যাঁ। ছোট শিশুরাও যদি হজ করে, তাহলে তাদের ক্ষেত্রেও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ তিন বছর বা ছয় বছরের সন্তান হজে সঙ্গে…
হজ ও উমরাহ -
শাশুড়ির বদদোয়া কি লাগে? চাকরি ছাড়তে না দিলে করণীয় কী?
শাশুড়ির সাথে কোনো ধরনের অসদাচরণ করা অনুচিত, তবে তিনি অন্যায় আবদার করলে তা মানতে আপনি বাধ্য নন। অন্যায় আবদার না মানার কারণে তিনি বদদোয়া দিলে সেই…
বিয়ে ও পরিবার -
চিকিৎসা করলে কোরবানির টাকা না থাকলে কী করব?
আপনি এখন চিকিৎসা করাতে পারেন। কোরবানির সময় এলে যদি আপনার কাছে এমন টাকা অবশিষ্ট থাকে যাতে কোরবানি আপনার উপর বর্তায়, তখন কোরবানি করবেন। আর টাকা না…
কুরবানি ও আকিকা -
মুখে তালাক দিয়েছি বললে কি তালাক হয়ে যায়? ইদ্দতের বিধান কী?
স্বামী যদি মুখে বলেন যে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন, সাক্ষী না থাকলেও এটাই তালাক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিয়ের পর যদি কখনো নির্জনবাস না হয়ে…
বিয়ে ও পরিবার -
রেডিও বা টিভির ইমামের পিছনে বাসায় নামাজ পড়লে কি নামাজ হবে?
না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। কেউ সরাসরি কোথাও জামাত হলে সেখানে শরীয়তের নিয়ম বজায় রেখে শামিল হলে নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও-টেলিভিশনের…
নামাজ -
নিজের ফ্ল্যাট থাকলে সেই শহরে গিয়ে কি নামাজ কসর করব?
ফ্ল্যাট থাকার কারণে আপনি ঢাকার বাসিন্দা বলে গণ্য হবেন না। ফ্ল্যাটটি কমার্শিয়াল হলে, অর্থাৎ ভাড়া দিয়ে রাখা হলে, মাঝেমধ্যে এক-দুই দিনের জন্য ঢাকায়…
নামাজ -
ফরজের পরের সুন্নত নামাজ দোকান বা বাসায় গিয়ে পরে পড়া যাবে কি?
যোহর, মাগরিব ও এশার পরের সুন্নত নামাজ আপনি পরে পড়তে পারেন, তবে সেই ওয়াক্তের মধ্যেই। ওয়াক্ত চলে গিয়ে অন্য ওয়াক্ত এসে যাওয়া পর্যন্ত বিলম্ব করে…
নামাজ -
ইচ্ছামত যতবার খুশি তাওয়াফ করা যাবে কি? তাওয়াফের ফজিলত কী?
তাওয়াফ ইচ্ছামত করতে কোনো অসুবিধা নেই। দিনে সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো সংখ্যা নির্ধারিত নেই। ফজিলত হলো, সাত চক্কর তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়লে…
হজ ও উমরাহ -
রিয়াল কর্জ নিলে টাকায় কোন দিনের রেটে ফেরত দিব?
যেহেতু আপনি রিয়াল নিয়েছেন, তাই রিয়াল পরিশোধ করে দিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজারমূল্য যা-ই হোক। আর রিয়ালের বদলে টাকা দিতে চাইলে…
লেনদেন ও ব্যবসা -
বোনের স্বামীর সাথে কি হজে যাওয়া যাবে? বোনের জামাই কি মাহরাম?
না, বোনের স্বামীর সাথে আপনি হজে যেতে পারবেন না, কারণ তিনি আপনার মাহরাম নন। আপনার বোন নিজের স্বামীর সাথে যেতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে মাহরাম…
হজ ও উমরাহ -
মান্নতের জন্য কেনা পশু হারিয়ে গেলে কী করতে হবে?
মান্নত পূরণ করা ওয়াজিব। মান্নতের জন্য কেনা পশু হারিয়ে গেলে নতুন পশু কিনে মান্নত পূরণ করতে হবে। কারণ আপনি নির্দিষ্ট কোনো পশুর মান্নত করেননি, একটি…
কুরবানি ও আকিকা -
চুল বিক্রি করা কি জায়েজ? নাপিতের চুল বিক্রিতে গুনাহ হবে?
মানুষের শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ বা অংশ বিক্রি করা জায়েজ নয়, জীবিত বা মৃত যারই হোক। আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন, তাই শরীরের অংশ কেনাবেচা…
লেনদেন ও ব্যবসা -
মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কি?
গিফট দিতে অসুবিধা নেই, কারণ স্বর্ণ একটি মূল্যবান সম্পদ। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি বা কোনো অলংকার ব্যবহার করা জায়েজ নয়। তাই শ্বশুরবাড়ির…
হালাল-হারাম -
ভাইয়ের অপারেশনের জন্য এনজিও থেকে সুদি লোন নেওয়া যাবে কি?
সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় এবং বেঁচে থাকার জন্য চিকিৎসা করা খুব জরুরি হয়, তাহলে সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় কোনো গুনাহ…
লেনদেন ও ব্যবসা -
সমিতি থেকে লাভে কিস্তিতে গবাদি পশু বিক্রি করা কি জায়েজ?
এই পদ্ধতি জায়েজ, তবে উত্তম নয়। শর্ত হলো গবাদি পশু আগে কিনে নিজের দখলে নিতে হবে, তারপর কাস্টমারের কাছে ফিক্সড মূল্যে কিস্তিতে বিক্রি করতে হবে।…
লেনদেন ও ব্যবসা -
ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগে নাকি পরে করতে হয়?
ওমরার নিয়ত এহরামের কাপড় পরার পর করতে হবে। কারণ নিয়ত করা হয়ে গেলে সেলাইযুক্ত পোশাক পরা যায় না, তাই সেলাইবিহীন পোশাক পরে তারপর নিয়ত করতে হবে।…
হজ ও উমরাহ -
ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগীর নামাজ ও পবিত্রতার বিধান কী?
ডিমেনশিয়া রোগী ওযু করবেন, কেউ ওযু করিয়ে দিলে সহজ হলে সেটাও করবেন এবং নিজে নামাজ পড়তে পারলে ভালো। না পারলে পাশ থেকে কেউ তালকিন করবেন, অর্থাৎ বলে…
নামাজ -
নামাজে সূরার ধারাবাহিকতা উল্টে পড়লে কি নামাজ হবে?
নামাজের মধ্যে কেরাতের তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। উল্টা দিক থেকে পড়ে ফেললে সুন্নাহর খেলাফ হবে, তবে নামাজ হয়ে যাবে। কাজটি অনুচিত এবং…
নামাজ -
মাহরাম না থাকলে কি কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে?
অন্য যেকোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তাঁর জন্য আবশ্যক নয়। কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে যাবেন, আর…
হজ ও উমরাহ -
জমজমের পানি কি দাঁড়িয়ে খেতে হয়?
পানি বসে পান করা সুন্নাহ, এটি সাধারণ অবস্থার বিধান। একান্ত প্রয়োজনে কখনো দাঁড়িয়ে পান করা যায়, সেটি নবী (সা.) থেকে প্রমাণিত। জমজমের ক্ষেত্রেও একই…
কুরআন, দোয়া ও জিকির -
স্বামী বছরের পর বছর স্ত্রীর সাথে কথা না বললে কি বিয়ে থাকে?
কথা না বলার ফলে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় না। কিন্তু স্বামী-স্ত্রী দীর্ঘদিন একে অপরের সাথে কথা না বলা অন্যায় ও গুনাহের কাজ। অভিমান বা রাগের কারণে…
বিয়ে ও পরিবার -
নামের আগে হাজী বা আলহাজ্ব লেখা কি জায়েজ?
না, হজ যিনি করেছেন তাঁর নামের শুরুতে আলহাজ্ব বা হাজী এমন কোনো উপাধি লেখা অনুচিত, কারণ এটি প্রদর্শনের অংশ হয়ে যায়। এটি এড়িয়ে চলা ভালো। অন্য কেউ…
হজ ও উমরাহ