মা বেঁচে থাকতে সম্পত্তি মেয়েদের নামে লিখে দেওয়া যায় কি?
সংক্ষিপ্ত উত্তর
হ্যাঁ, বাবা-মা সন্তানদের সম্পদ গিফট বা দান করতে পারেন, তাই মা তাঁর অংশ দুই মেয়েকে লিখে দিতে পারেন। তবে উদ্দেশ্য যদি হয় অন্য ওয়ারিসরা যেন না পায়, তাহলে সেটা অনুচিত। সন্তানরা অভাবী হলে দেওয়া জায়েজ, আর কিছু সম্পদ অন্য ওয়ারিসদের জন্য রেখে দেওয়া সর্বোত্তম।
প্রশ্ন
আমার আব্বু বেঁচে থাকতেই আমাদের বাড়ি আব্বু, আমার দুই বোন এবং আমার আম্মুর নামে লিখে দেন। আমাদের কোনো ভাই নেই, এটা ছাড়া আমাদের আর কোনো সম্পত্তিও নেই। এ সম্পত্তির যেটুকু আম্মুর নামে আছে, আম্মু বেঁচে থাকতেই কি আমাদের দুই বোনকে লিখে দিতে পারবেন?
বিস্তারিত উত্তর
শায়খ আহমাদুল্লাহ বলেন, বাবা-মা তো সন্তানদের ডোনেশন বা গিফট করতেই পারেন। তাই মা যদি তাঁর নামের অংশ লিখে দিতে চান, লিখে দিতে পারেন।
কিন্তু উদ্দেশ্য যদি হয় অন্য ওয়ারিসরা যেন না পায়, তাদের ঠকানো, তাহলে সেটা অনুচিত কাজ হবে। আমাদের বিশ্বাস থাকা উচিত রিজিকের মালিক আল্লাহ। মৃত্যুর পর শরীয়ত যে ওয়ারিসদের ভাগ রেখেছে, সেটা যেন তারা না পায়, এ উদ্দেশ্যে আগেই লিখে দেওয়া উচিত নয়।
আর যদি সন্তানরা অনেক অভাবী হয়, তাদের আসলে বিকল্প কোনো পথ নেই, এই জায়গা থেকে গিফট করে দেওয়া হয়, কাউকে ঠকানো বা বঞ্চিত করা উদ্দেশ্য না হয়, তাহলে সেটা জায়েজ। তবে কিছুটা সম্পদ হলেও অন্য ওয়ারিসদের জন্য রেখে দিলে সেটা সর্বোত্তম।
মূল কথা
- বাবা-মা সন্তানদের সম্পদ গিফট করতে পারেন
- অন্য ওয়ারিসদের বঞ্চিত করার উদ্দেশ্য থাকলে তা অনুচিত
- সন্তানরা অভাবী হলে দিয়ে দেওয়া জায়েজ
- কিছু সম্পদ অন্য ওয়ারিসদের জন্য রাখা সর্বোত্তম
এ বিষয়ে আরও প্রশ্ন
বাবা-মা কি জীবদ্দশায় সন্তানদের সম্পদ গিফট করতে পারেন?
শায়খের উত্তর অনুযায়ী পারেন, তবে কাউকে বঞ্চিত করার উদ্দেশ্যে নয়।
অন্য ওয়ারিসদের ভাগ না দিতে সম্পত্তি লিখে দেওয়া কি ঠিক?
না, অন্য ওয়ারিস যেন না পায় এই উদ্দেশ্যে লিখে দেওয়া অনুচিত।
সর্বশেষ update:১৩ নভেম্বর ২০২৬