আদব ও আখলাক: প্রশ্ন ও উত্তর
আচরণ, সম্পর্ক, প্রতিবেশী ও সামাজিক আদব।
-
আগের ঈদ আর এখনকার ঈদে এত পার্থক্য কেন?
শায়খ আহমাদুল্লাহ বলেন, ঈদ নিয়ে এই পার্থক্য আসলে পুরো সমাজের পরিবর্তনের অংশ। মানুষ যখন বস্তুবাদী হয়ে যায় আর দ্বীনি চেতনা ও নীতি-নৈতিকতার গুরুত্ব…
-
বন্ধুকে মামা বলে ডাকা যাবে কি?
শ্রদ্ধা করে রূপক অর্থে কাউকে মামা বলা যায়। তবে ব্যঙ্গ-বিদ্রূপ করে বলা যাবে না, সেটা বাদ দিয়ে বলতে হবে।
-
এআইকে জিজ্ঞেস করে মাসআলা অনুযায়ী আমল করা যাবে কি?
সাধারণ জ্ঞান বা তথ্যের জন্য এআই ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীয়তের মাসআলা, হালাল-হারাম ও আল্লাহর আদেশ-নিষেধ জানার জন্য শুধু এআইয়ের ওপর…
-
ধৈর্য বাড়ানোর উপায় কী?
ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীল, সহনশীল ও চিন্তাশীল মানুষের সাথে বেশি উঠাবসা করুন এবং কুরআনে আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়া করে আল্লাহর কাছে সবর…
-
কলেজে ছুটির জন্য মিথ্যা অজুহাত দেওয়া কি জায়েজ?
না, কলেজে ছুটি নেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ নয়, সেটা শিক্ষার্থী নিজে বলুন বা অভিভাবক। এটা গুনাহ। কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীর বাস্তব প্রয়োজন…
-
দাড়ি নেই এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি?
হ্যাঁ, যিনি দাড়ি রাখেন না তাঁকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। শরীয়ত দাড়িওয়ালা লোক দেখে সালাম দিতে বলেনি, বরং চেনা-অচেনা সবাইকে সালাম দিতে বলেছে।…
-
অন্তর থেকে হিংসা দূর করার উপায় কী?
যার প্রতি হিংসা হয়, তার জন্য দোয়া করুন, দেখবেন হিংসা কমে যাবে। পাশাপাশি আল্লাহর কাছে পানাহ চান, যেন তিনি অন্তরকে সব ব্যাধি থেকে হেফাজত করেন।…
-
অফিসে ঠাট্টা মজা করার সীমা কতটুকু?
রসিকতা করা মৌলিকভাবে দোষের কিছু নয়, নবী (সা.) নিজেও সাহাবী ও পরিবারের সাথে মজা করেছেন। তবে রসিকতার ছলেও মিথ্যা বলা জায়েজ নয়। যাকে নিয়ে মজা করা…
-
ইমামকে কেউ অকারণে কটাক্ষ করলে সহ্য করব নাকি প্রতিরোধ করব?
পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পাল্টা ব্যবস্থায় আলেমদের মর্যাদা প্রতিষ্ঠা করা যাবে মনে হলে সেটাই করবেন, আর যদি উল্টো নাজেহাল হওয়ার…
-
দাড়ি রাখার কারণে কটূক্তি করলে কী করব?
যারা দাড়ি নিয়ে কটূক্তি করছে, তারা দ্বীন, ঈমান ও আখেরাত সম্পর্কে অজ্ঞ। তাই এ ধরনের পরিবেশ এড়িয়ে চলুন এবং যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন বন্ধু…
-
পশ্চিমা সংস্কৃতির প্রভাব থেকে মুসলিম সমাজকে কীভাবে বাঁচানো যায়?
নিজেদের সংস্কৃতির ব্যাপক চর্চা করতে হবে এবং সন্তানদের মধ্যে ও আশেপাশে তা প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমা সংস্কৃতির অসারতা ও ক্ষতি মানুষের সামনে তুলে…
-
কাউকে মাফ করতে মন না চাইলে কী করব?
মাফ করলে নিজের ওপর অবিচার হবে, এই ভাবনা শয়তান বোঝায়। আল্লাহ সবসময় ক্ষমা করতে উৎসাহিত করেছেন এবং ক্ষমাশীলদের নেককারদের কাতারে শামিল করেছেন। যতটুকু…
-
সাদা দাড়িতে কালো কলপ বা কালো রং দেওয়া যাবে কি?
সাদা দাড়িতে কালো রং না দিয়ে মেহেদি বা অন্য কোনো রং দিতে হবে। নবী (সা.) সাদা চুল-দাড়ি রঙ দিয়ে বদলাতে বলেছেন, কারণ ইহুদিরা তা করত না। কিন্তু এর…
-
প্রবাসে দ্বীনি চর্চা ও দাওয়াতি কাজ কীভাবে ধরে রাখব?
প্রবাসী বাংলাদেশীদের এমন পরিবেশে ঈমান, আমল ও চরিত্র ধরে রাখা খুব কঠিন, যেখানে দ্বীনি চর্চা শক্তিশালী নয়। তাই শায়খ আহমাদুল্লাহ প্রবাসীদের আরও বেশি…
-
সোশ্যাল মিডিয়ায় কারো সমালোচনা করা কি গীবত?
সোশ্যাল মিডিয়া আর বাস্তব জগৎ এ ক্ষেত্রে প্রায় একই। অফলাইনে কারো গীবত করলে যেমন গীবত হয়, ইনবক্সে বললে বা কোথাও লিখলেও ঠিক তেমনই গীবত হবে। শরীয়তে…
-
রাগ করে মায়ের সাথে কথা না বললে কি গুনাহ হবে?
রাগ বা অভিমান করে দুই-তিন দিন পর্যন্ত কথা না বলে থাকা যায়। এর বেশি সময় কথা বন্ধ রাখলে অবশ্যই গুনাহ হবে। আর কথা না বলার মানুষটি যদি মা হন, তাহলে…
-
মজলিসে নির্দিষ্ট একজনকে সালাম দেওয়া কি ঠিক?
মজলিসে অনেক লোক থাকলে নির্দিষ্ট কাউকে আলাদা করে সালাম না দিয়ে সাধারণভাবে সবাইকে সালাম দিতে হবে। কোনো একজনকে নাম ধরে সালাম দিলে বাকিদের উপেক্ষা করা…
-
জনতার বিচার বা গণপিটুনি নিয়ে ইসলাম কী বলে?
আইন নিজের হাতে তুলে নিয়ে কারো বিচার কার্যকর করা, যত ভালো যুক্তিই দেওয়া হোক, কখনোই প্রশংসনীয় নয়। এটি অনাচারের রাস্তা খুলে দেয় এবং সমাজকে…
-
রাগ নিয়ন্ত্রণ করার উপায় কী?
রাগ চেপে বসলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন, বাসায় থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন। কিছু…
-
পরীক্ষার ফল খারাপ হলে আত্মহত্যা কেন, ইসলামের নির্দেশনা কী?
শায়খ আহমাদুল্লাহর মতে এর প্রধান কারণ সন্তানদের মধ্যে ঈমান ও আল্লাহমুখিতার অভাব, সাথে বাবা-মা ও সমাজের অতিরিক্ত চাপ। আত্মহত্যা মহাপাপ। মুমিন সাময়িক…
-
মা-বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি?
মা-বাবার পা ধরা সন্তানের জন্য দোষের বিষয় নয়। তবে দোয়া নেওয়ার জন্য পা ধরার কোনো প্রয়োজন নেই। বাবা-মায়ের সেবা করলে এমনিই দোয়া পাওয়া যায়, আবার…
-
দাড়ি কম হলে মলম দিয়ে দাড়ি উঠানো যাবে কি?
শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকলে মলম দিয়ে দাড়ি উঠানো জায়েজ হবে না। কোনো সাইড ইফেক্ট না থাকলে জায়েজ হতে পারে। তবে এসব ক্ষেত্রে সাধারণত ক্ষতির…
-
কারও খারাপ কাজ তার অভিভাবককে জানালে গুনাহ হবে কি?
তার সংশোধনের জন্য অভিভাবককে জানালে আপনার গুনাহ হবে না। সে মনে কষ্ট পেলেও আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি তার কল্যাণ চেয়েছেন। এখানে আসল বিষয় হলো…
-
পড়াশোনায় হিংসা করলে কি পাপ হবে?
হিংসা সব ক্ষেত্রেই অপরাধ। হাদিসে দুটি বিষয়ে যে হিংসার অনুমতি এসেছে, মুহাদ্দিসদের মতে সেখানে ঈর্ষা বোঝানো হয়েছে, যেমন জ্ঞান অর্জন ও সম্পদ দান করা।…
-
জীবিত অবস্থায় লাশের খাটে শুয়ে থাকলে কি কোনো ক্ষতি হয়?
না, জীবিত অবস্থায় লাশের খাটে শুয়ে থাকলে বা বসলে কোনো ক্ষতি হয় না, এতে মারা যাওয়ার কোনো আশঙ্কাও নেই। এটি অহেতুক ভয় ও কুসংস্কার। কোনো কারণে বসতে…
-
বাবা সিগারেট খেলে ছেলের করণীয় কী?
বাবা ধূমপান করলে ছেলে সরাসরি বোঝানো সম্ভব হলে বোঝাবেন। না হলে মা, এলাকার ইমাম বা আলেমদের মাধ্যমে তাঁকে দাওয়াত দেওয়াবেন এবং আল্লাহর কাছে দোয়া…
-
মসজিদের দায়িত্ব পেয়ে ঠিকমতো পালন না করলে কি গুনাহ?
হ্যাঁ, গুনাহ হবে। যেকোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে পালন না করলে গুনাহ হয়, কারণ দায়িত্ব পালন একটি আমানতের ব্যাপার। প্রত্যেকটা দায়িত্বই আমানত, তাই…
-
মসজিদে দুনিয়াবী কথা বললে কি ৪০ বছরের ইবাদত নষ্ট হয়?
মসজিদে দুনিয়াবী কথা বললে ৪০ বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, এমন কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে মসজিদে বেচাকেনা, হারানো জিনিসের ঘোষণা বা ব্যবসায়িক মিটিং…
-
মসজিদ স্থানান্তর করলে পুরনো জায়গা কী কাজে ব্যবহার করা যাবে?
হানাফি ফকিহদের মতে পুরনো জায়গাটি চিরকালের জন্য মসজিদই থাকবে, ঘেরাও করে রেখে তার সম্মান রক্ষা করতে হবে, অন্য কাজে ব্যবহার করা যাবে না। সৌদি আরবের…
-
জুম্মা মোবারক বলে শুভেচ্ছা জানানো কি জায়েজ?
জুম্মা মোবারক বলে শুভেচ্ছা জানানো সুন্নাহ সম্মত নয়। সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো প্রমাণিত, কিন্তু জুমার দিনে আলাদা করে…