দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৫৯

এই পর্বে ৬২টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. বজ্রপাতে মৃত্যু কি অশুভ বা খারাপ মৃত্যু?

    বজ্রপাতে মৃত্যুকে অপয়া, খারাপ বা অশুভ মৃত্যু মনে করার কোনো কারণ নেই। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কুসংস্কার থেকে আসে। আসলে এটা একটা আকস্মিক মৃত্যু,…

    মৃত্যু, জানাজা ও কবর
  2. মৃত ব্যক্তির ফোন ব্যবহার করলে কি মরহুমের গুনাহ হয়?

    মৃত্যুর সঙ্গে সঙ্গে মরহুমের ফোন, এয়ারপডসসহ সব জিনিসের মালিকানা আর তাঁর থাকে না, ওয়ারিসরা এগুলোর মালিক হয়ে যান। তাই ব্যবহারের দায়িত্ব ওয়ারিসদের,…

    মিরাস ও অসিয়ত
  3. হজ কাদের উপর ফরজ এবং হজের ফজিলত কী?

    হজ ফরজ হয় মুসলিম, সুস্থ মস্তিষ্কের এবং আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তির উপর, যাঁর হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের ভরণপোষণের ব্যবস্থাও আছে। নারীর…

    হজ ও উমরাহ
  4. প্রবাসে জেনা করে ফেললে স্ত্রীর সাথে সংসার করা যাবে কি?

    প্রবাসে শয়তানের ধোঁকায় কেউ জেনায় লিপ্ত হলে তাঁকে তওবায়ে নাসুহা করতে হবে, নিজেকে ভর্ৎসনা করতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এই অপরাধের…

    তওবা ও গুনাহ
  5. দাড়ি না রাখা ইমামের পেছনে নামাজ হবে কি?

    দাড়ি মুণ্ডন বা ছোট করা এবং টাখনুর নিচে প্যান্ট পরা ইমামের পেছনে নামাজ হয়ে যাবে। আশেপাশে মুত্তাকী ইমাম পেলে তাঁর পেছনে পড়া ভালো। না পেলে যিনি…

    নামাজ
  6. মাহরাম ছাড়া নারী হজ করতে পারবে কি?

    প্রথম কথা হলো, মাহরাম ছাড়া নারীরা হজে যাবেন না, এ ব্যাপারে পরিষ্কার হাদিস আছে। সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া হলো, সফরের দূরত্ব থেকে যাঁরা আসবেন,…

    হজ ও উমরাহ
  7. হজ কত প্রকার এবং কোন হজ উত্তম?

    হজ তিন প্রকার: হজে ইফরাদ, হজে তামাত্তু ও হজে কিরান। এর মধ্যে কোনটি উত্তম তা নিয়ে আলেমদের একাধিক মত আছে। অনেক আলেমের মতে তামাত্তু উত্তম এবং বর্তমানে…

    হজ ও উমরাহ
  8. ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেউ বিদেশে গিয়ে গুনাহ করলে আমি কি দায়ী?

    কেউ বিদেশে গিয়ে কী করবেন, তার দায় আপনার নয়। আপনি তাঁর জন্য বৈধ প্রসিডিউর করে দিলে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না, কারণ আল্লাহ কুরআনে বলেছেন,…

    লেনদেন ও ব্যবসা
  9. বদলি হজ করার নিয়ম কী?

    বদলি হজের নিয়ম হলো, আগে অন্য কোনো বছরে নিজের হজ করতে হবে। এরপর এহরাম বেঁধে নিয়তের সময় যার পক্ষ থেকে করছেন, তাঁর নাম নিয়ে নিয়ত করবেন। বাকি সব…

    হজ ও উমরাহ
  10. পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য কোনো দোয়া আছে কি?

    পরীক্ষার ফলাফল ভালো হওয়ার জন্য আলাদা করে নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে বান্দা আল্লাহর কাছে যেকোনো কল্যাণ চাইতে পারে, তাই নিজের ভাষায় বলতে পারেন,…

    কুরআন, দোয়া ও জিকির
  11. আবাসিক হোটেল ব্যবসা কি হালাল?

    হোটেল ব্যবসা মৌলিকভাবে নাজায়েজ নয়, এটা হালাল ব্যবসা। কিন্তু যেসব স্পটে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজের জন্য যায়, সেখানে ব্যবসা করা…

    লেনদেন ও ব্যবসা
  12. বোরকা পরা অবস্থায় তায়াম্মুমের সময় বোরকা খুলতে হবে কি?

    তায়াম্মুমের জন্য যতটুকু প্রয়োজন, বোরকা ততটুকু খুলতে হবে। বোরকার উপর দিয়ে মাসেহ করলে তায়াম্মুম হবে না। তায়াম্মুমের জায়গা মুখ ও হাত, তাই মুখে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  13. অফিস থেকে অ্যাডভান্স নিয়ে হজ করলে হজ কবুল হবে কি?

    অফিস থেকে যে অ্যাডভান্স নিয়েছেন, তা আপনার বেতনের অংশ, তাই এটা সম্পূর্ণ হালাল টাকা। এই টাকা দিয়ে হজ করা যাবে। লোন নিয়ে হজ করলেও হজ আদায় হয়। এটা…

    হজ ও উমরাহ
  14. সফটওয়্যার কোম্পানিতে হারাম কাজ যুক্ত হলে চাকরি করা যাবে কি?

    কোম্পানিতে হারাম কাজ শুরু হলে এবং সেই কাজে যদি আপনাকে নিজে জড়াতে হয়, তাহলে অন্যত্র চাকরির চেষ্টা করতে হবে, কারণ আপনি হারামে সহযোগী হতে পারেন না।…

    লেনদেন ও ব্যবসা
  15. হজের সফরে নামাজ কসর হবে নাকি পূর্ণ?

    হজযাত্রী মুসাফির থাকলে কসর করবেন, মুকিম হলে পূর্ণ নামাজ পড়বেন। হানাফি আলেমদের মতে কোথাও ১৫ দিন থাকার নিয়ত করলে মুকিম হিসেবে গণ্য হবেন এবং পূর্ণ…

    নামাজ
  16. ডিভোর্সের পর স্বামীর দেওয়া জিনিস ফেরত দিতে হবে কি?

    স্বামী যদি জিনিসের মালিকানা নিজের হাতে রেখে ব্যবহার করতে দিয়ে থাকেন, তাহলে ডিভোর্সের পর তা ফেরত দিতে হবে। আর যদি মালিক বানিয়ে দিয়ে থাকেন, ফেরত…

    বিয়ে ও পরিবার
  17. একাধিকবার কসম ভাঙলে কয়টি কাফফারা দিতে হয়?

    একই বিষয়ে ভিন্ন ভিন্ন সময় একাধিক কসম ভাঙলে শায়খ বিন বাজসহ মালিকি ও হাম্বলি মাজহাবের অনেক আলেমের মতে একটি কাফফারাই যথেষ্ট। কিন্তু বাংলাদেশের…

    তওবা ও গুনাহ
  18. কোরবানির গরুতে ছেলের আকিকা দেওয়া যাবে কি?

    কোরবানির গরুর সাথে ছেলের আকিকা দেওয়া নিয়ে আলেমদের মতভেদ আছে। কেউ বলেন আকিকা হয়ে যাবে, কেউ বলেন হবে না। মতপার্থক্য থাকায় অধিকতর সতর্কতামূলক মত…

    কুরবানি ও আকিকা
  19. ভ্রু প্লাক করা কি জায়েজ?

    ভ্রু যদি অনেক বেশি মোটা, দেখতে দৃষ্টিকটু, ত্রুটিপূর্ণ বা অস্বাভাবিক মনে হয়, তাহলে স্বাভাবিক করার জন্য প্লাক করা চিকিৎসার অংশ হিসেবে জায়েজ। কিন্তু…

    দৈনন্দিন জীবন
  20. কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়?

    হানাফি ফকিহদের মতে সামর্থ্যবান সচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। সচ্ছল বলতে বোঝানো হয়েছে যাঁর কাছে যাকাত ফরজ হওয়ার মতো অর্থ আছে, অর্থাৎ সাড়ে…

    কুরবানি ও আকিকা
  21. নবজাতকের চুল সপ্তম দিনে না কাটলে কী করতে হবে?

    সপ্তম দিনে বাচ্চার চুল কাটা মুস্তাহাব, ফরজ বা ওয়াজিব নয়। সিজারিয়ান বা অন্য কোনো কারণে না কাটতে পারলে পরে কাটলে কোনো অসুবিধা নেই, শুধু সপ্তম দিনের…

    সন্তান ও প্যারেন্টিং
  22. স্বামীর রাখা টাকা না জানিয়ে খরচ করলে কি গুনাহ হবে?

    হ্যাঁ, গুনাহ হবে। স্বামী কারও কাছে টাকা রেখে ভুলে গেলে সেটা আমানত, আর আমানতের খেয়ানত করা জায়েজ নয়। দায়িত্ব হলো স্বামীকে স্মরণ করিয়ে টাকা ফেরত…

    লেনদেন ও ব্যবসা
  23. গেঞ্জি পরে ইমামতি করা যাবে কি?

    যে পোশাকে নামাজ পড়া যায়, তাতেই ইমামতি করা যায়। যে গেঞ্জি পরে আমরা গুরুত্বপূর্ণ কারও সাথে দেখা করতে যাই না, সেটা পরে নামাজ পড়া ও ইমামতি করা…

    নামাজ
  24. ওযুর পরের দোয়া কী?

    ওযুর পর কালিমা শাহাদাত (আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ... ) এবং আল্লাহুম্মাজআলনী মিনাত তাওয়াবীন... দোয়া পড়া সুন্নাহ থেকে প্রমাণিত। ওযুর শুরুতে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  25. আত্মহত্যাকারীর জানাজা ও দাফনের বিধান কী?

    আত্মহত্যা করলে কেউ অমুসলিম হয়ে যায় না। তার গোসল, কাফন-দাফন ও জানাজা ফরজ, আর মুসলিম কবরস্থানে দাফন করা এলাকাবাসীর কর্তব্য। এগুলো না করলে সবাই…

    মৃত্যু, জানাজা ও কবর
  26. তাড়াতাড়ি বিয়ে করার ফজিলত কী?

    নবী (সা.) অভিভাবকদের বলেছেন, সন্তান বিয়ের উপযুক্ত হলে বিলম্ব না করতে। মোহর জোগাড় করা ও স্ত্রীর ন্যূনতম ভরণপোষণের সামর্থ্য আল্লাহ দিলে তখনই বিয়ে…

    বিয়ে ও পরিবার
  27. দাওয়াতি কনটেন্টে হাসি-তামাশা মেশানো কি ঠিক?

    হাসি-তামাশা বা বিনোদনে হারাম কিছু না থাকলে সেটা আলাদা বিষয়। কিন্তু দাওয়াতকে বিনোদন, বিশেষ করে হাসি-তামাশার সাথে মিশিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানে পরিণত…

    দৈনন্দিন জীবন
  28. জুয়া খেলার শাস্তি কী?

    জুয়া খেলার জন্য সুনির্দিষ্ট কোনো শাস্তি নেই। ইসলামী বিচারব্যবস্থা থাকলে বিচারক অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারণ করবেন, তবে শাস্তি যে হবে তা…

    হালাল-হারাম
  29. নবীদের নিয়ে সিনেমা বা নাটক বানানো যাবে কি?

    নবীদের জীবন নিয়ে সিনেমা বা উপন্যাস বানানো থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। অভিনয়ের কারণে নবীদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে, আর চরিত্র ফোটাতে…

    হালাল-হারাম
  30. দানের জন্য জমানো টাকায় ওমরা করা যাবে কি?

    দান করার শুধু নিয়ত করে টাকা জমিয়ে থাকলে, গরিবকে দিয়ে না ফেলা পর্যন্ত নিয়ত বদলানো যায়। তাই চাইলে সেই টাকা দিয়ে ওমরা করা যাবে। কিন্তু যদি মানত…

    হজ ও উমরাহ
  31. স্বামী-স্ত্রীর ঝগড়া মেটানোর ইসলামী পদ্ধতি কী?

    ডিভোর্স বাড়ার অন্যতম কারণ হলো আমরা ইসলামী পারিবারিক ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছি। দাম্পত্য কলহ নিরসনে ইসলাম নির্দেশনা দিয়েছে: আগে নসিহত ও…

    বিয়ে ও পরিবার
  32. হ্যাকিং ও ডাটা চুরি করা কি জায়েজ?

    না, জায়েজ নয়। হ্যাকিং করে কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা এবং ডাটা চুরি করা এক প্রকার চুরি, কারণ ডাটা মূল্যবান সম্পদ। এতে বান্দার হক নষ্ট হয়…

    হালাল-হারাম
  33. কবর জিয়ারতের পর কোনদিকে ফিরে দোয়া করব?

    কবর জিয়ারতের সময় মুর্দাকে যে সালাম দেওয়া হয়, সেটাই দোয়া। এরপর আলাদা করে দোয়া করতে চাইলে কবরের দিকে ফিরে করলেও দোয়া হয়ে যাবে, এটা শিরক বা বড়…

    মৃত্যু, জানাজা ও কবর
  34. স্ত্রী কথায় কথায় তালাক চাইলে স্বামীর করণীয় কী?

    স্ত্রী যৌক্তিক কারণ ছাড়া তুচ্ছ অজুহাতে তালাক চাইলে সেটা তাঁর জন্য গ্রহণযোগ্য কাজ নয়। কথায় কথায় তালাক চাওয়া বা দেওয়া স্বামী-স্ত্রী উভয়ের জন্যই…

    বিয়ে ও পরিবার
  35. স্বামী মা-বাবার সাথে কথা বলতে না দিলে স্ত্রী কী করবে?

    স্বামী মা-বাবার সাথে সম্পর্ক রাখতে নিষেধ করলে তিনি অন্যায় করছেন, কারণ রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, আর মা-বাবা তাদের…

    নারী বিষয়ক
  36. মায়ের ফুফাতো ভাইকে বিয়ে করা যাবে কি?

    মায়ের ফুফাতো ভাই মাহরাম নন। একজন নারী হিসেবে তাঁর সাথে দেখা দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, তাঁকে বিয়ে করা…

    বিয়ে ও পরিবার
  37. ভিডিও কলে অনলাইনে বিয়ে করা জায়েজ কি?

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি বিয়ে জায়েজ নয়। বিয়ে হতে হবে তাওকিলের মাধ্যমে, অর্থাৎ উকিল বা প্রতিনিধি নিযুক্ত করে। বর বা কনে দূরে থাকলে একজনকে…

    বিয়ে ও পরিবার
  38. মায়ের সাথে বেয়াদবির জন্য অসুস্থ হলে কী করব?

    এ নিয়ে অতিরিক্ত পেরেশান হবেন না, কারণ তা নৈরাশ্যের দিকে নিয়ে যেতে পারে। মা মাফ করে দিয়েছেন বললে নিজের উপর মাত্রাতিরিক্ত চাপ নেওয়া উচিত নয়।…

    তওবা ও গুনাহ
  39. ঈদগাহে মেহরাব ও মিম্বর বানানো কি জরুরি?

    ঈদগাহ মাঠে মেহরাব ও মিম্বর বানাতেই হবে, এমন কোনো কথা নেই। অস্থায়ী মিম্বর এনে খুতবার ব্যবস্থা করা যেতে পারে। আর স্থায়ী মিম্বর বানাতে চাইলে সেটা…

    নামাজ
  40. দুখুলুল মসজিদ ও ফজরের সুন্নতের নিয়ত একসাথে করা যাবে কি?

    হ্যাঁ, একসঙ্গে করা যাবে। নবী (সা.) ফজরের আজানের পর দুই রাকাত সুন্নত ছাড়া আলাদা নামাজ পড়তেন না। তাই ফজরের সুন্নত পড়ার সময় মসজিদে ঢুকে দুইটা নিয়ত…

    নামাজ
  41. অমুসলিম দেশে আযান ও মসজিদ ছাড়া একা নামাজ হবে কি?

    আযান শোনা না গেলে এবং আশপাশে কোনো মুসলমান না থাকলে একা নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। কোনো মুসলমান থাকলে ছোট করে হলেও আযান দিয়ে জামাতের ব্যবস্থা…

    নামাজ
  42. মা-বাবা অকৃতজ্ঞ হলে তাঁদের দেখাশোনা না করলে কি গুনাহ হবে?

    মা-বাবা অসচ্ছল বা দরিদ্র হলে তাঁদের ভরণপোষণ দেওয়া আপনার দায়িত্ব। তাঁরা আপনার প্রতি অকৃতজ্ঞ হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু সেজন্য আপনি…

    সন্তান ও প্যারেন্টিং
  43. স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে স্বামী কী করবে?

    স্ত্রী স্বামীর গায়ে হাত তোলা বা উচ্চ গলায় কথা বলা জঘন্য অপরাধ। আগে শরিয়ত সংশোধনের যে ধাপগুলো বলেছে সবগুলো অবলম্বন করতে হবে। কোনোটাতেই কাজ না হলে…

    বিয়ে ও পরিবার
  44. গোসলের পর কাপড় ধোয়ার পানি গায়ে লাগলে কি নাপাক হয়?

    ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় ছিটা এসে গায়ে লাগলে নাপাক হবে না, ইনশাআল্লাহ। কারণ এটা মানুষের ইচ্ছার বাইরে হয় এবং পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব…

    পবিত্রতা (ওযু, গোসল)
  45. জমি বন্ধক রেখে হজ বা ওমরা করা যাবে কি?

    জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে হজ-ওমরা করা যায়, যদি জমি ছুটিয়ে আনার জন্য ওই ব্যক্তির টাকা পরিশোধের যথাযথ উপায় থাকে। এটা ঋণ নিয়ে হজ করার মতোই। ঋণ…

    হজ ও উমরাহ
  46. ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি?

    ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করা নাজায়েজ নয়, বিশেষ করে ঋণ পরিশোধের ব্যবস্থা থাকলে। কিন্তু পরিশোধের কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা না থাকলে জায়েজ হবে না,…

    কুরবানি ও আকিকা
  47. জন্মনিবন্ধনে ভুল বয়স সংশোধন না করা গেলে কী করব?

    জন্মনিবন্ধনে ভুল বয়স সংশোধনের সুযোগ থাকলে সংশোধন করা উচিত। ঘুষ চাইলে ঘুষ না দিয়ে চেষ্টা করতে হবে, কারণ ঘুষ দেওয়া আলাদা গুনাহ। সেটা সম্ভব না হলে…

    হালাল-হারাম
  48. মানুষকে ধার দেওয়া কি সওয়াবের কাজ?

    হ্যাঁ, মানুষকে ধার দেওয়া সওয়াবের কাজ। কোনো কোনো হাদিসে ঋণকে দানের চেয়েও উত্তম বলা হয়েছে। যাকে দেবেন তার দানের চেয়ে ঋণের প্রয়োজন বেশি থাকলে দান…

    লেনদেন ও ব্যবসা
  49. বাসায় রহস্যময় নখ পাওয়া গেলে কিসের আলামত?

    বাসাবাড়িতে দুষ্ট জিনের উপদ্রব ও নানা কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এর জন্য আমল বাড়াতে হবে এবং নিয়মিত সকাল-সন্ধ্যার দোয়া পড়তে হবে। বাসায়…

    ঈমান ও আকিদা
  50. ছয় দিনের দিন আকিকা করলে কি আকিকা হবে?

    ছয় দিনের দিন আকিকা করলেও আকিকা হয়ে গেছে। সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব ছিল, শুধু সেটুকুই হয়নি।

    কুরবানি ও আকিকা
  51. সুদি ব্যাংকে টাকা রেখে সুদ দান করলে কি গুনাহ হবে?

    ইসলামী ব্যাংকিংয়ে গিয়ে প্রফিট পেলে এবং সন্দেহের অংশ দান করলে ঠিক আছে। কিন্তু বিশেষ বাধ্যবাধকতা ছাড়া ইচ্ছা করে সুদি ব্যাংকে টাকা রাখা ও লেনদেন করা…

    লেনদেন ও ব্যবসা
  52. হজে গেলে কি আলাদা কোরবানি দিতে হবে?

    হজে যে পশু জবাই করা হয় সেটা শুকরিয়ার দম, ঈদের দিনের কোরবানি নয়। তাই সচ্ছল ব্যক্তি হলে তাঁর তরফ থেকে আলাদা করে কোরবানি করতে হবে। তিনি নিজে যেখানে…

    কুরবানি ও আকিকা
  53. নামাজে মন বসে না ও অলসতা লাগে, কী করব?

    পাপাচার করতে করতেই নেক আমলের প্রতি আগ্রহ কমে যায়। তাই আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে এবং নামাজের গুরুত্ব বুঝতে হবে। সাথে মুত্তাকী, নেককার,…

    নামাজ
  54. চলমান গুনাহ করলে কি তওবা কবুল হবে?

    এমন কোনো গুনাহ নেই যার তওবা কবুল হয় না। চলমান গুনাহের ক্ষেত্রে সেটা বন্ধের চেষ্টা করতে হবে, তাহলেই প্রকৃত তওবা হবে। চেষ্টা না করলে দায়ী থাকবেন। আর…

    তওবা ও গুনাহ
  55. পুরাতন মোবাইল কেনাবেচা করা কি হালাল?

    হ্যাঁ, পুরাতন ফোন ক্রয়-বিক্রয় করা হালাল। নতুন জিনিস যেভাবে বিক্রি করা যায়, পুরাতন জিনিসও সেভাবে কেনাবেচা করা যায়। পুরাতন হলে কেনাবেচা করা যাবে…

    লেনদেন ও ব্যবসা
  56. অমুসলিমের রান্না করা খাবার খাওয়া যাবে কি?

    রান্না কে করেছে সেটা দেখার বিষয় নয়, দেখতে হবে খাবারটা হালাল কি না। খাবার হালাল হলে মুসলিম বা অমুসলিম যে কারো হাতের রান্না খাওয়া যাবে। হারাম…

    হালাল-হারাম
  57. জাদুটোনায় স্বামী-স্ত্রী আলাদা হলে প্রতিকার কী?

    স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে কেউ জাদু করলে স্বামী-স্ত্রী সেই জাদু কাটানোর জন্য বিভিন্ন রাকির শরণাপন্ন হবেন। কিন্তু তাঁরা নিজেরা জাদুটোনা করতে…

    ঈমান ও আকিদা
  58. মসজিদের পাশের গ্যারেজে মাইকে শুনে জুমার নামাজ হবে কি?

    কাতার সংযুক্ত হয়ে গেলে এবং মাঝখানে কোনো গ্যাপ না থাকলে নামাজ হয়ে যাবে। কিন্তু আলাদা বাড়ি হলে এবং কাতারের সাথে কোনো কানেকশন না থাকলে নামাজ হবে না।

    নামাজ
  59. স্ত্রীকে 'আমি তোমার বাবা' বললে কি কাফফারা দিতে হয়?

    স্বামী স্ত্রীকে 'আমি তোমার বাবা' বললে কী উদ্দেশ্যে বলেছে সেটা দেখতে হবে। এমন কথা বলা জেহারের অন্তর্ভুক্ত। জেহারের অন্তর্ভুক্ত হলে কাফফারা প্রযোজ্য…

    বিয়ে ও পরিবার
  60. ফজরের ফরজের পর সাথে সাথে সুন্নত পড়া যাবে কি?

    ফজরের ফরজের পর সাথে সাথে সুন্নত পড়লে আদায় হয়ে যাবে। তবে সতর্কতা ও সবচেয়ে উত্তম হলো সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পরে অথবা জোহরের আগে পড়া।

    নামাজ
  61. বেসিনে ওযু করে পা বাথরুমে ধুলে ওযু হবে কি?

    হ্যাঁ, ওযু হবে। বেসিনে ওযুর সময় মাথা মাসেহ করার পর পা বাথরুমে গিয়ে ধুলে কোনো অসুবিধা নেই।

    পবিত্রতা (ওযু, গোসল)
  62. সাদা দাড়িতে কালো কলপ বা কালো রং দেওয়া যাবে কি?

    সাদা দাড়িতে কালো রং না দিয়ে মেহেদি বা অন্য কোনো রং দিতে হবে। নবী (সা.) সাদা চুল-দাড়ি রঙ দিয়ে বদলাতে বলেছেন, কারণ ইহুদিরা তা করত না। কিন্তু এর…

    আদব ও আখলাক