দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৬৯

এই পর্বে ৪৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. দুইজনের জামাতে আরেকজন আসলে ইমাম সামনে যাবে নাকি মুক্তাদী পেছনে?

    একজন মুক্তাদী নিয়ে নামাজ শুরু করার পর আরেকজন এসে যুক্ত হলে ইমাম হাতের ইশারায় বা হালকা ছুঁয়ে দুজনকে পেছনে যেতে বলবেন। এটা কঠিন মনে হলে ইমাম নিজেই…

    নামাজ
  2. মোবাইল কম্পিউটার ব্যবহার করে চোখের যিনা থেকে বাঁচার উপায় কী?

    শায়খ আহমাদুল্লাহর পরামর্শ হলো, বড়দের জন্য কাহাফ ব্রাউজার আর বাচ্চাদের জন্য কাহাফ কিডস ব্যবহার করা। এগুলোতে হারাম ছবি ও ভিডিও ব্লার হয়ে যায়, ফলে…

    আদব ও আখলাক
  3. কেউ ভুলে আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিলে করণীয় কী?

    কেউ ভুলে আপনার মোবাইলে রিচার্জ করেছে মনে হলে তার ঠিকানা বা যোগাযোগের উপায় পেলে টাকাটা ফেরত দেবেন বা যোগাযোগ করবেন। কোনোভাবেই প্রেরকের খোঁজ না পেলে…

    লেনদেন ও ব্যবসা
  4. মিথ্যা বলে কালকের মাল আজকের বলে বিক্রি করতে হলে করণীয় কী?

    মিথ্যা বলা ছাড়া যে চাকরি করা যায় না, শরীয়তের বিধান অনুযায়ী সেই চাকরি করা জায়েজ নয়। চাকরি রিজিকদাতা নয়, রিজিকদাতা আল্লাহ। তাই এই চাকরি ছেড়ে…

    লেনদেন ও ব্যবসা
  5. নাক বড় হলে অপারেশন করে ঠিক করলে কি গুনাহ হবে?

    নাক অস্বাভাবিক বড় হলে অপারেশন করে স্বাভাবিক করা যাবে। জন্মগত কোনো ত্রুটি বা অসঙ্গতি ঠিক করা সাধারণ চিকিৎসার অংশ, তাই এতে আল্লাহর সৃষ্টিতে…

    হালাল-হারাম
  6. মদ খাওয়ার পর তওবা করে ওমরা করলে কি ওমরা কবুল হবে?

    কেউ মাদক সেবন বা অন্য কোনো গুনাহ করার পর অনুতপ্ত হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তাকে মাফ করবেন বলে আশা করা যায়। তওবার পর তিনি যথাযথভাবে ওমরা…

    তওবা ও গুনাহ
  7. নামাজে ভুলে তিনবার আত্তাহিয়্যাতু পড়ে ফেললে নামাজ হবে কি?

    চার রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতের পর তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাওয়া কর্তব্য ছিল। ভুলে বসে আত্তাহিয়্যাতু পড়ে ফেললে নামাজের শেষে সাহু সেজদা…

    নামাজ
  8. বাবা-মা ত্যাজ্য করলে সন্তানের কি যোগাযোগ রাখা উচিত?

    শরীয়ত সন্তানকে ত্যাজ্য করার বিধান সমর্থন করে না এবং রক্তের সম্পর্কের কাউকে চিরতরে ত্যাগ করা যায় না। তাই বাবা-মা যোগাযোগ করলে আপনি স্বাভাবিকভাবে…

    বিয়ে ও পরিবার
  9. তেলাওয়াতের সেজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে কি?

    এ বিষয়ে আলেমদের মতভেদ আছে। হাম্বলী ফকিহ সহ অনেক আলেমের মতে তেলাওয়াতের সেজদা সঙ্গে সঙ্গে দিতে হবে, দেরি করলে হবে না। হানাফি ও অন্যান্য ফকিহদের মতে…

    কুরআন, দোয়া ও জিকির
  10. সফরে কাজা হওয়া নামাজ বাড়িতে এসে কসর পড়ব নাকি পূর্ণ?

    যখন নামাজটি ফরজ হয়েছিল তখনকার অবস্থা বিবেচ্য, আদায়ের সময়কার অবস্থা নয়। তাই সফরে কাজা হওয়া নামাজ বাড়িতে ফেরার পর কসর হিসেবেই আদায় করবেন। আর…

    নামাজ
  11. কাবিনের টাকা স্ত্রীকে দিব নাকি শ্বশুর শাশুড়িকে?

    কাবিন বা মোহরের টাকা মূলত স্ত্রীর অধিকার, তাই স্ত্রীকেই দিতে হবে। স্ত্রী নিজে বলে দিলে তাঁর সম্মতিতে শ্বশুর-শাশুড়ি নিতে পারেন। কিন্তু সাধারণভাবে…

    বিয়ে ও পরিবার
  12. বোন তার স্বামী ও শাশুড়ির কথা শেয়ার করলে কি গীবত হবে?

    পরিবারের লোকদের ব্যাপারেও তাদের পেছনে দুর্নাম বা নেতিবাচক কথা বললে সেটা গীবতের অন্তর্ভুক্ত। তাই বোনের স্বামী বা শাশুড়ির সমালোচনা করা উচিত নয়। তবে…

    আদব ও আখলাক
  13. স্বামীর ফোনে বাজে নাচের ভিডিও থাকলে স্ত্রী কী করবে?

    স্ত্রী স্বামীকে অসৎ কাজ থেকে বাধা দেবেন, যাদের কথা স্বামী শুনবেন তাদের দিয়ে নসিহত করাবেন এবং কৌশলে ভালোবাসা দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করবেন।…

    বিয়ে ও পরিবার
  14. বোন ও মা পর্দা না করলে ভাই বা ছেলে কি গুনাহগার হবে?

    পরিবারের নারীদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়া এবং পর্দার ফরজ বিধান সম্পর্কে সচেতন করা কর্তব্য। বুঝিয়েও তারা না মানলে এবং চাপ দেওয়ার মতো…

    নারী বিষয়ক
  15. মোহরে ফাতেমী বলতে কী বোঝায়, এর পরিমাণ কত?

    নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে যে মোহর ধার্য হয়েছিল, তাকে মোহরে ফাতেমী বলা হয়। পরিমাণ সম্পর্কে…

    বিয়ে ও পরিবার
  16. ওসিয়ত করা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে অন্য মাদ্রাসায় দেওয়া যাবে কি?

    যে মাদ্রাসার জন্য ওসিয়ত করা হয়েছে, সেখানেই দিতে হবে এবং ওসিয়ত মোট সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত কার্যকর হবে। কোনো কারণে সেই মাদ্রাসা বন্ধ…

    মিরাস ও অসিয়ত
  17. স্বামী দান পছন্দ না করলে স্ত্রী কি দান করতে পারবে?

    স্ত্রী নিজের সম্পদ থেকে স্বামীর সম্মতি ছাড়াই স্বাধীনভাবে দান করতে পারবেন। কিন্তু স্বামীর টাকা বা সম্পদ থেকে দান করতে হলে স্বামীর সম্মতি লাগবে।…

    যাকাত ও সদকা
  18. শখ করে চাকরি করা কি মুসলিম নারীর জন্য জায়েজ?

    নারী বিবাহিত হলে চাকরির জন্য স্বামীর অনুমোদন প্রয়োজন, কারণ স্বামী অভিভাবক। স্বামীকে সম্মত করে এবং পর্দা বজায় রেখে চাকরি করা গেলে জায়েজ। কিন্তু…

    নারী বিষয়ক
  19. দত্তক নেওয়া সন্তান কাগজে পালক বাবার নাম দিলে জায়েজ হবে কি?

    যিনি লালনপালন করেছেন, তাঁকে সম্মান করে বাবা বলে ডাকায় দোষ নেই। কিন্তু কাগজপত্রে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে জন্মদাতা বাবা-মায়ের নামই থাকতে হবে।…

    বিয়ে ও পরিবার
  20. মেয়ের নাম ফেরেশতা রাখা যাবে কি?

    মেয়ের নাম ফেরেশতা রাখা অনুচিত। কারণ আল্লাহ মানুষকে মানুষ হিসেবে এবং ফেরেশতাদের ভিন্ন প্রকৃতিতে সৃষ্টি করেছেন, তাই এমন নাম মানুষের পরিচয় বহন করে…

    সন্তান ও প্যারেন্টিং
  21. স্বামীর মোবাইলের নেশা কাটাতে স্ত্রীর করণীয় কী?

    স্বামীকে মোবাইল আসক্তির ভয়াবহতা নিয়ে কোনো বই বা লেকচার শোনাতে পারেন। নিজে বোঝানোর পাশাপাশি যাঁদের কথায় তিনি বুঝবেন, তাঁদের দিয়ে কাউন্সেলিং…

    বিয়ে ও পরিবার
  22. একটা গরু দিয়ে কি সাতজনের আকিকা করা যাবে?

    হানাফি ফকিহদের মতে একটা গরু দিয়ে সাতজনের আকিকা করা যাবে। মেয়ে হলে এক ভাগ, ছেলে হলে দুই ভাগ হিসাব করে একটা গরুতে সাতটি আকিকা যথেষ্ট হবে। তবে…

    কুরবানি ও আকিকা
  23. টয়লেটে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি?

    টয়লেটে থাকা অবস্থায় হাঁচি এলে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলা উচিত নয়। কারণ আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, আর নাপাক ও অপবিত্র…

    পবিত্রতা (ওযু, গোসল)
  24. জান্নাতের নিচের স্তরের লোকেরা কি জান্নাতে আফসোস করবে?

    জান্নাতের নিচু স্তরের লোকেরা উঁচু স্তরের জান্নাতিদের দিকে তাকিয়ে আফসোস করবে, কথাটা লোকমুখে প্রচলিত হলেও সঠিক নয়। কুরআন-হাদিসের কোথাও এমন আফসোসের…

    ঈমান ও আকিদা
  25. মাজারে খাসি দেওয়ার মানত করলে সেটা কি পূরণ করা যাবে?

    মাজারে খাসি দেওয়ার নিয়তে মানত করা ভুল মানত, তাই সেটা পূরণ করা কর্তব্য নয়। বরং এমন ভুল মানত করার জন্য তওবা করা উচিত। তবে মাজারে যে গরিব-দুঃখীরা…

    ঈমান ও আকিদা
  26. ওয়াশরুমে পাখির বাসা ভেঙে ফেললে কি গুনাহ হবে?

    নিজের ক্ষতির আশঙ্কা থেকে পাখির বাসা ভেঙে দিলে গুনাহ হবে না। পাখি যদি উপদ্রবের কারণ হয় বা বিপদ তৈরি করে, তাহলে বাসা ভেঙে দেওয়া বা পাখিকে সরিয়ে…

    দৈনন্দিন জীবন
  27. গুনাহগার রুমমেটদের সাথে এক রুমে থাকা যাবে কি?

    গুনাহগার রুমমেটদের সাথে থাকা মৌলিকভাবে হারাম নয়। তবে নেককার, দ্বীনদার ও পরহেজগার মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করা উচিত। তাতে নিজের ঈমান ও আমল রক্ষা…

    আদব ও আখলাক
  28. বালিকা বিদ্যালয়ে চাকরি করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ?

    পর্দা রক্ষা করা ফরজ। কোনো চাকরিতে গেলে যদি নিশ্চিতভাবে পর্দা লঙ্ঘন করতে হয় এবং নিজেকে রক্ষা করার উপায় না থাকে, তাহলে সেই চাকরি জায়েজ নয়। আর…

    হালাল-হারাম
  29. ইমামের কেরাত অশুদ্ধ হলে মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়া যাবে কি?

    ইমামের কেরাত অশুদ্ধ হলে সেই অজুহাতে মসজিদে না গিয়ে বাড়িতে একা নামাজ পড়া ঠিক নয়। অশুদ্ধির মাত্রা দেখতে হবে। নামাজই সহিহ না হওয়ার মতো হলে বিকল্প…

    নামাজ
  30. শাশুড়ি স্বামীর রেশনের অর্ধেক চাইলে কি দিতে হবে?

    মা সন্তানের কাছে চাইতে পারেন, বিশেষ করে সন্তানের এটা ছাড়াও চলে মনে করলে। কিন্তু দিলে সন্তানের কষ্ট হলে বা নিজের চলার মতো অবস্থা না থাকলে মায়ের…

    বিয়ে ও পরিবার
  31. মুসাফির ইমামতি ছেড়ে মুকিমের পেছনে নামাজ পড়া কি ঠিক?

    ইমামতি করা ফরজ বা ওয়াজিব নয়। মুসাফির মুকিমের পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেছে। তবে মুসাফির নিজে ইমামতি করে দুই রাকাত পড়ালে এবং মুকিমরা…

    নামাজ
  32. পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েজ?

    পায়ের উপর পা তুলে শোয়া নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে এটুকুই বলেছেন, অর্থাৎ এভাবে শোয়ায় শরীয়তের দিক থেকে কোনো…

    দৈনন্দিন জীবন
  33. অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দরুদ পড়তে হবে?

    নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করতে হবে। এখানে মুসলিম ও অমুসলিমের কোনো পার্থক্য করা হয়নি, তাই অমুসলিম নাম বললেও আমরা…

    কুরআন, দোয়া ও জিকির
  34. নামাজির সামনে পর্দা ঝুলানো থাকলে সামনে দিয়ে যাওয়া যাবে কি?

    মুসল্লির সামনে পর্দা টানানো বা ঝোলানো থাকলে পর্দার বাইরে দিয়ে অবশ্যই যাতায়াত করা যাবে।

    নামাজ
  35. হারাম টাকায় বানানো মসজিদে নামাজ পড়া যাবে কি?

    হারাম টাকায় নির্মিত হলেও সেটি মসজিদ হয়ে যায় এবং সেখানে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। তবে যারা আল্লাহর ঘরকে হারাম টাকা দিয়ে নির্মাণ করেছেন,…

    হালাল-হারাম
  36. কারো ঘরে উঁকি দিয়ে বেপর্দা অবস্থায় দেখে ফেললে মাফ চাইতে হবে কি?

    এমন পরিস্থিতিতে তওবা ও ইস্তেগফার তো করতেই হবে। তার কাছে মাফ চাইতে গেলে সে আরও বিব্রত বা অপমানিত হলে আল্লাহর কাছে মাফ চাইবেন এবং তার কাছ থেকে…

    তওবা ও গুনাহ
  37. সফরে ১৫ দিনের কম থাকলে কি কসর করতে হবে?

    সফরের দূরত্বে গিয়ে সেখানে ১৫ দিনের কম থাকবেন বলে মনে হলে কসর করতে পারবেন, বরং কসর করতেই হবে।

    নামাজ
  38. পুকুরে নেমে ফরজ গোসল করলে পুকুরের পানি কি নাপাক হবে?

    পুকুর সাধারণত বড় হয়, ছোট গর্তের মতো নয়। তাই সেখানে ফরজ গোসল করলে সেই পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হবে না। অল্প-স্বল্প নাপাকি লেগে পানির সাথে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  39. স্বামী স্ত্রীর কাপল ছবি আপলোড করলে স্ত্রীর কি গুনাহ হবে?

    স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা। এরপরও স্বামী যদি তা অমান্য করে সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন, তাহলে তার দায়ভার স্বামীর ওপর বর্তাবে,…

    বিয়ে ও পরিবার
  40. ইঁদুর তেলাপোকা বিড়াল পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক?

    ইঁদুর, তেলাপোকা বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেই পানি নাপাক হয়ে যায় না। বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম। বিকল্প না থাকলে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  41. যোহর ও আসরে আশপাশে কেউ না থাকলে জোরে কেরাত পড়া যাবে কি?

    যোহর ও আসরের নামাজে নীরবে কেরাত পড়তে হবে, জোরে পড়া যাবে না। আশপাশে কেউ থাকুক বা না থাকুক নিয়ম একই। নিজের কানে শুনতে পান এতটুকু আওয়াজ ঠিক আছে,…

    নামাজ
  42. স্বামী মারা গেলে একা থাকা স্ত্রী মেয়ের বাসায় ইদ্দত পালন করতে পারবে?

    স্বামী মারা যাওয়ার পর যদি স্ত্রীকে দেখাশোনা করার মতো কেউ সেখানে না থাকে, তাহলে তিনি মেয়ের বাসায় গিয়ে ইদ্দত পালন করতে পারবেন।

    বিয়ে ও পরিবার
  43. স্ত্রী সম্পর্ক না রাখলে স্বামীর করণীয় কী?

    হস্তমৈথুন শরীয়তে পরিষ্কারভাবে হারাম। স্ত্রী যদি বাধা দিয়ে সম্পর্ক না রাখেন, তাহলে তিনি গুনাহগার। স্বামী নিজের হক আদায় করতে পারেন, আর চরিত্র রক্ষা…

    বিয়ে ও পরিবার
  44. অফিসের অধীনস্থ কর্মচারীকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো কি জায়েজ?

    অধীনস্থ কর্মচারীদের দিয়ে চুক্তির বাইরে ব্যক্তিগত কাজ করিয়ে নেওয়া সন্দেহাতীতভাবে অন্যায়, গুনাহ ও জুলুম। এর কারণে কর্মকর্তারা আল্লাহর কাছে…

    লেনদেন ও ব্যবসা