প্রশ্ন-উত্তর পর্ব ২৭১ (১ম অংশ)
এই পর্বে ২৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
খাঁচায় পাখি পালন করা কি জায়েজ?
যে পাখি স্বাভাবিকভাবে বাইরে উড়ে বেড়িয়ে নিজের খাবার জোগাড় করতে পারে, তাকে খাঁচায় বন্দি করে রাখা অন্যায়। তবে কিছু পাখি এতটাই নরম প্রকৃতির যে…
হালাল-হারাম -
স্ত্রীকে মায়ের মতো বললে কি বিয়ে ভেঙে যায়?
যত্ন-আত্তির কথা বোঝাতে 'মায়ের মতো বউ পেয়েছি' বললে জিহার হবে না এবং বিয়েও ভাঙবে না। তবে এ ধরনের কথা বলা অনুচিত, কারণ এটি জিহারের সাথে মিলে যায়…
বিয়ে ও পরিবার -
ছেলে শিক্ষকের কাছে মেয়েদের মৌখিক পরীক্ষা দেওয়া কি জায়েজ?
পর্দা পরিপূর্ণভাবে মেনে চললে পুরুষ শিক্ষকের কাছে মেয়েদের মৌখিক পরীক্ষা দেওয়া নাজায়েজ নয়, বরং জায়েজ।
নারী বিষয়ক -
জাদু করে মেয়ে বিয়ে দিলে স্বামী কি তালাক দিতে পারবে?
তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ বিষয়। তাই একেবারে অন্য কোনো উপায় না থাকলে তবেই তালাকের পথে যাওয়া উচিত।
বিয়ে ও পরিবার -
সরকারি প্রাইজ বন্ড কেনা কি জায়েজ?
সরকারি প্রাইজ বন্ড কিনে ড্র-এর মাধ্যমে অতিরিক্ত টাকা পাওয়ার সুযোগ থাকাটাই সুদভিত্তিক, তাই এটি হালাল নয়, হারাম। কেউ না জেনে কিনে থাকলে বন্ড বিক্রি…
লেনদেন ও ব্যবসা -
জোর করে হিজড়া বানানো ব্যক্তি পুরুষ না নারী গণ্য হবে?
কৃত্রিমভাবে যাদের হিজড়া বানানো হয়েছে, তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে পুরুষই গণ্য হবেন। তাদের হিজড়া মনে করার কোনো কারণ নেই, পুরুষের বিধিবিধানই…
হালাল-হারাম -
হজ ফরজ হওয়ার পর দেরি করলে কি গুনাহ হবে?
অধিকাংশ ইমামের মত অনুযায়ী হজ ফরজ হওয়ার পর সাথে সাথে আদায় করা উচিত। ইচ্ছাকৃত দেরি করলে গুনাহ হবে, তবে পরে হজ করে ফেললে সেই গুনাহ উঠে যাবে। তারপরও…
হজ ও উমরাহ -
কবর ভেঙে নতুন কবর দেওয়া কি জায়েজ?
মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকলে সেখানে আরেকটি কবর দিতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু হাড়-মাংস বাকি থাকলে তা করা অনুচিত।
মৃত্যু, জানাজা ও কবর -
বিদেশে দাওয়াতি সফরে মুসলমানদের অবস্থা কেমন দেখলেন?
কেনিয়া ও উগান্ডায় শায়খ আহমাদুল্লাহ দেখেছেন মানুষ খুব সরল ও অল্পে তুষ্ট, পরিবেশ পরিচ্ছন্ন। সেখানকার মুসলমানরা অনেক সিরিয়াস, আর মাদ্রাসাগুলোতে…
দৈনন্দিন জীবন -
হারাম ইনকামের বন্ধুর উপহার নেওয়া কি জায়েজ?
হারাম উপার্জনকারীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রাখা ঈমানের সাথে যায় না, তবে সংশোধনের উদ্দেশ্যে সম্পর্ক রাখা যেতে পারে। হারাম কিছু উপহার দিলে বিনয়ের সাথে…
হালাল-হারাম -
মসজিদে দ্বিতীয় জামাত করা কি জায়েজ?
স্টেশন বা ফেরিঘাটের মতো ভিড়ের জায়গার মসজিদে বারবার জামাত হওয়া দোষের নয়। কিন্তু নিয়মিত মহল্লার মসজিদে নিয়ম করে দ্বিতীয় জামাত প্রতিষ্ঠা করা…
নামাজ -
দুই সেজদার মাঝে দোয়া না পড়লে কি নামাজ হবে?
হ্যাঁ, নামাজ হয়ে যাবে। দুই সেজদার মাঝের দোয়া 'রাব্বিগফিরলি' পাঠ করা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব বা আবশ্যক নয়, যদিও আরব আলেমদের কেউ কেউ এটাকে…
নামাজ -
গরুর পা কেটে গেলে সেই পা কি খাওয়া যাবে?
না, জবাইয়ের আগে দুর্ঘটনায় কেটে যাওয়া গরুর পা খাওয়া যাবে না। হাদিস অনুযায়ী জীবিত প্রাণী থেকে যে অংশ কেটে পড়ে যায়, তা মৃত ধরা হয়। জবাইয়ের পর…
হালাল-হারাম -
বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে?
বাবার মামাতো ভাই আপনার মাহরাম নন। তাই তার সাথে পর্দা করতে হবে এবং তাকে বিয়ে করতেও কোনো অসুবিধা নেই।
বিয়ে ও পরিবার -
স্বামী গালিগালাজ করলে স্ত্রীর করণীয় কী?
গালি সর্বাবস্থায় হারাম। স্ত্রীকে গালি দেওয়া দ্বিগুণ গুনাহ, কারণ একজন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে এবং স্ত্রীর সাথে সুন্দরভাবে জীবনযাপনের আল্লাহর…
বিয়ে ও পরিবার -
অটোচালক ভাড়ায় হিন্দুদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কি?
মৌলিকভাবে অটোরিক্সায় অন্য ধর্মের যাত্রী বহন করতে কোনো অসুবিধা নেই। গন্তব্যে নামিয়ে দেওয়ার পর সে সেখানে কী করবে, তার দায় চালকের ওপর বর্তায় না।…
লেনদেন ও ব্যবসা -
বিপদ আল্লাহর পরীক্ষা নাকি আজাব বুঝব কীভাবে?
সাধারণ বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে শাস্তিও হতে পারে। কোনটি কী, তা নিরূপণ করা জরুরি নয়। যেকোনো বিপদে…
ঈমান ও আকিদা -
ঝালমুড়ির কাগজে কুরআনের আয়াত থাকলে কী করব?
অজান্তে হলে আপনার কোনো গুনাহ হবে না। জেনেশুনে কুরআনের আয়াত লেখা কাগজ দেখলে সেটি সম্মানের সাথে মাটির নিচে দাফন করে দিন, অথবা আগুনে পুড়িয়ে ফেলুন,…
কুরআন, দোয়া ও জিকির -
কৃত্রিম বৃষ্টি ঘটানো কি আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ?
মেঘমালায় রাসায়নিক ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি ঘটানোকে মৌলিকভাবে নাজায়েজ বলার কারণ নেই। এটি আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নয়, বরং আল্লাহর সৃষ্টি থেকে…
দৈনন্দিন জীবন -
স্বপ্নে দেখে ওয়াজ মাহফিল করা কি জরুরি?
না, জরুরি নয়। স্বপ্নে দেখে অমুক তারিখে ওয়াজ মাহফিল না করলে ক্ষতি হবে, এটি একেবারেই কুসংস্কার। কারো স্বপ্ন দলিল হতে পারে না এবং স্বপ্নের মাধ্যমে…
ঈমান ও আকিদা -
স্ত্রী মোহরানা মাফ করে তালাক চাইলে করণীয় কী?
স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয়, তাহলে তালাক কার্যকর হবে এবং মোহরানা মাফ হয়ে যাবে। একে খোলা তালাক বলা হয়।
বিয়ে ও পরিবার -
সূরা কাফিরুন পড়ে ঘুমালে কি শিরক থেকে বাঁচা যায়?
শোয়ার আগে সূরা কাফিরুন পাঠ করার কথা হাদিসে রয়েছে, তাই আমরা তা আমল করার চেষ্টা করব। কিন্তু এটা পড়লেই আল্লাহ অটোমেটিক সব শিরক থেকে বাঁচিয়ে রাখবেন,…
কুরআন, দোয়া ও জিকির -
আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকলে কি গুনাহ হয়?
সালাম শব্দের অর্থ শুধু আল্লাহর সাথে বিশেষায়িত নয়, এর বাইরেও ব্যবহার হয়। তাই আব্দুস সালাম নামের কাউকে শুধু সালাম বলে ডাকলে গুনাহ নেই। কারও নাম…
ঈমান ও আকিদা -
মেয়েরা দূরে একা পড়াশোনা করতে যেতে পারবে কি?
মাহরাম সাথে নিয়ে আসা-যাওয়া করলে এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকলে, যেমন হলে বা আত্মীয়ের বাসায় থেকে পর্দা মেনে পড়লে, তা জায়েজ। কিন্তু…
নারী বিষয়ক -
কাজা নামাজ পড়তে কি ইকামত দিতে হবে?
কয়েকজন মিলে যাদের জামাত কাজা হয়েছে, তারা ইকামত দিয়ে তারপর কাজা নামাজ আদায় করবেন। এটাই সুন্নাহ।
নামাজ -
ওযুর পর কাপড় নাপাক সন্দেহ হলে কী করতে হবে?
ওযুর পর কাপড়ে নাপাকি আছে বলে সন্দেহ হলে ওযু দোহরানোর কোনো প্রয়োজন নেই, কারণ কাপড়ে নাপাক থাকা বা না থাকার সাথে ওযু হওয়া না হওয়ার সম্পর্ক নেই।…
পবিত্রতা (ওযু, গোসল) -
সরকারি জায়গায় অনুমতি ছাড়া গাছ লাগিয়ে ফল খাওয়া কি জায়েজ?
সরকারি বা খাস জায়গায় কর্তৃপক্ষের অনুমোদন থাকলে বা প্রচলিত নিয়মের আওতায় পড়লে গাছ লাগানো ও ফসল খাওয়া জায়েজ। অনুমতি ছাড়া জায়েজ নয়।…
লেনদেন ও ব্যবসা -
পরচুলা লাগানো কি নারী-পুরুষ সবার জন্য হারাম?
নারী-পুরুষ সবার জন্য একই বিধান। শরীয়তের এ ধরনের নিষেধাজ্ঞায় নারী-পুরুষ সবাই সমান। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন-বিকৃতি করা নাজায়েজ ও গুনাহ।
হালাল-হারাম