দ্বীনি প্রশ্ন উত্তরDeeni Prosno Uttor

প্রশ্ন-উত্তর পর্ব ২৬২

এই পর্বে ৫৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

পুরো অনুষ্ঠান YouTube-এ
  1. আগের ঈদ আর এখনকার ঈদে এত পার্থক্য কেন?

    শায়খ আহমাদুল্লাহ বলেন, ঈদ নিয়ে এই পার্থক্য আসলে পুরো সমাজের পরিবর্তনের অংশ। মানুষ যখন বস্তুবাদী হয়ে যায় আর দ্বীনি চেতনা ও নীতি-নৈতিকতার গুরুত্ব…

    আদব ও আখলাক
  2. মসজিদের ফান্ডের টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করা জায়েজ কি?

    মসজিদের ফান্ডের টাকা হারানোর জোরালো আশঙ্কা না থাকলে এবং সবাই বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে পুরো লাভ মসজিদ পেলে এই কাজ জায়েজ। শায়খ আহমাদুল্লাহ বলেন,…

    লেনদেন ও ব্যবসা
  3. হারাম উপার্জনের খাবার জেনেশুনে খেলে গুনাহ হবে কি?

    যার উপার্জন হারাম, তার সেই উপার্জনের খাবার খাওয়া হালাল নয়। স্বামী জোর করলেও বিনয়ের সাথে আল্লাহর খাতিরে অপারগতা জানাতে হবে। বাধ্য হয়ে খেয়ে ফেললে…

    হালাল-হারাম
  4. কোরবানি নিয়ে লোকদেখানো প্রতিযোগিতা কীভাবে বন্ধ করা যায়?

    শায়খ আহমাদুল্লাহর মতে কোরবানির আসল মহিমা, ত্যাগ ও আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা নিয়ে সমাজে ব্যাপক আলোচনা ও চর্চা বাড়াতে হবে। আল্লাহ মুত্তাকীদের…

    কুরবানি ও আকিকা
  5. মাহরামের সাথে পর্দা করে দেশ-বিদেশে ঘুরতে যাওয়া যাবে কি?

    হ্যাঁ, পরিপূর্ণ পর্দাসহ স্বামী বা অন্য মাহরাম পুরুষের সাথে দেশে বা দেশের বাইরে ঘুরতে যাওয়া দোষের কিছু নয়। শায়খ আহমাদুল্লাহ বলেন, আল্লাহ নারীদের…

    নারী বিষয়ক
  6. কোরবানি না করে সেই টাকা গরীবকে দান করলে হবে কি?

    শায়খ আহমাদুল্লাহর মতে যারা কোরবানি না করে টাকা দান করার কথা বলেন, তাঁদের যুক্তি ঠিক নয়। ইসলাম কোরবানির পাশাপাশি যাকাত, ফিতরা ও খাদ্যদানের মতো অনেক…

    কুরবানি ও আকিকা
  7. বাস বা গাড়িতে নামাজের সময় হলে মেয়েরা কী করবে?

    যানবাহনেও নামাজ পড়তে হবে। হয় যানবাহনের ভেতরে পড়বেন, না হলে প্রয়োজনে নেমে কোথাও নিরাপদে দাঁড়িয়ে, কোনো দোকান, অফিস বা মসজিদে অনুরোধ করে নামাজের…

    নামাজ
  8. প্রবাসে ঈদের নামাজের সুযোগ না পেলে কী করব?

    শায়খ আহমাদুল্লাহ বলেন, বছরের পর বছর ঈদের নামাজ বাদ দিতে হলে সেটা দুর্ভাগ্যজনক। এমন চাকরি খোঁজা উচিত যেখানে ঈদের নামাজ পড়া যায়। যেখানে নামাজ ও…

    নামাজ
  9. চার ভাই মিলে টাকা দিয়ে বাবা-মার নামে কোরবানি করা যাবে কি?

    চার ভাই সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে তা হবে না। হতে পারে এক ভাই সবার তরফ থেকে কোরবানি করবেন, অথবা সবাই টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে…

    কুরবানি ও আকিকা
  10. সন্তানকে ত্যাজ্য করা যায় কি, ইসলামে ত্যাজ্যের বিধান কী?

    ইসলামে সন্তানকে ত্যাজ্য করার কোনো বিধান নেই। ত্যাজ্য করা মানে সম্পর্ক ছিন্ন করা, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে হারাম, কোনো অজুহাতেই এর…

    মিরাস ও অসিয়ত
  11. দুই ভাই মিলে একটি ছাগল বা এক ভাগ কোরবানি দিলে হবে কি?

    দুই ভাই মিলে একটা শরিকের টাকা দিলে সেটা একজনের তরফ থেকে, যেমন শ্বশুরের তরফ থেকে কোরবানি হতে পারে। যাঁদের উপর কোরবানি ওয়াজিব তাঁদের আলাদা কোরবানি…

    কুরবানি ও আকিকা
  12. বাবা মাজারে সেজদা দিলে তাকে কীভাবে বোঝাব?

    মাজারে সেজদা দেওয়া হারাম, কারণ সেজদা শুধু আল্লাহর জন্য। শায়খ আহমাদুল্লাহর পরামর্শ, কোরআন-হাদিসের আলোকে আলেমদের বক্তব্য ও বই দেখিয়ে বারবার বোঝান,…

    ঈমান ও আকিদা
  13. কোরবানির বর্জ্য পরিষ্কার না করলে কোরবানি কবুল হবে কি?

    কোরবানির পশুর গোবর, নাড়িভুঁড়ি ও অন্য আবর্জনা পরিষ্কার করা কোরবানিদাতার দায়িত্ব, যাতে পথচারী বা প্রতিবেশী কষ্ট না পান। শায়খ আহমাদুল্লাহর মতে না…

    কুরবানি ও আকিকা
  14. দূরের অসহায়দের দান আগে, নাকি প্রতিবেশী অভাবীকে?

    আর্থিকভাবে ফিলিস্তিনি ভাইবোনদের কাছে সাহায্য পৌঁছানোর সুযোগ থাকলে সেটা আশেপাশের অসহায় মহিলাকে সাহায্য করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের কষ্ট…

    যাকাত ও সদকা
  15. সামনে মহিলারা বসে থাকলে নামাজ হবে কি?

    সামনে সুতরা থাকলে মানুষ চলাচল করলেও নামাজ হয়ে যাবে। তবে মনোযোগ ধরে রাখা কঠিন, তাই নিজের উদ্যোগে বা ভাইদের সহযোগিতায় একটা পর্দা বা ছোট বেড়ার…

    নামাজ
  16. লোন নিয়ে বাইক কেনা যাবে কি?

    লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে লোন পরিশোধের ব্যবস্থা ও সদিচ্ছা থাকতে হবে। শায়খ আহমাদুল্লাহ বলেন, সাধারণ অবস্থায় এটা নাজায়েজ কোনো বিষয় নয়।…

    লেনদেন ও ব্যবসা
  17. স্বামী-স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কি?

    ঘর সাজানোর অংশ হিসেবে মোমবাতি জ্বালানো যায়, আর রোমান্টিক পরিবেশ তৈরির জন্য লাইট কমিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করা জায়েজ। শায়খ আহমাদুল্লাহ বলেন, তবে…

    বিয়ে ও পরিবার
  18. মেয়েরা স্বর্ণ-রূপা ছাড়া অন্য আংটি পরতে পারবে কি?

    মেয়েদের স্বর্ণ ও রূপার আংটি পরতে কোরআন-সুন্নাহ উৎসাহ দেয়। অন্য যেকোনো ধাতুর আংটিও পরা যায়। তবে শায়খ আহমাদুল্লাহ বলেন, লোহার আংটি পরার ব্যাপারে…

    দৈনন্দিন জীবন
  19. রুকিয়ার আগে রোগীর সাথে টাকার চুক্তি করা যাবে কি?

    রুকিয়ার জন্য শ্রম, সময় ও দূর থেকে আসার যাতায়াত খরচ থাকে, তাই চুক্তি করা নাজায়েজ নয়। তবে তা অযৌক্তিক, অস্বাভাবিক বা সীমাতিরিক্ত হতে পারবে না।…

    লেনদেন ও ব্যবসা
  20. কোরবানির ১০ দিন আগে নখ চুল কাটা যাবে কি?

    জিলহজের চাঁদ দেখার আগে নখ-চুল কাটা যাবে। চাঁদ দেখার পর থেকে কোরবানি পর্যন্ত না কাটাই নির্দেশনা, তাই পহেলা জিলহজের আগেই কেটে নিন।

    কুরবানি ও আকিকা
  21. সহকর্মীর ভাগের বকশিশ খুঁজে না পেলে নিজে রাখা যাবে কি?

    সহকর্মীকে আর পাওয়ার সম্ভাবনা না থাকলে যিনি বকশিশ দিয়েছেন তাঁকে জানান। তিনি অনুমতি দিলে নিতে পারবেন, না হলে জায়েজ হবে না।

    লেনদেন ও ব্যবসা
  22. গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ পড়লে হবে কি?

    রুকু-সেজদা কোনোভাবেই করতে না পারলে চেয়ারে বসে ইশারায় নামাজ পড়া যাবে। সামান্য কষ্ট থেকে বাঁচতে এমন করা সঠিক হবে না।

    নামাজ
  23. মসজিদের জমি বিক্রির টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি?

    না, মসজিদের টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ ভোগ করা জায়েজ নয়। মূল টাকা শুধু নিরাপত্তার জন্য রাখা যায়, লভ্যাংশ নেওয়া যাবে না।

    লেনদেন ও ব্যবসা
  24. মোহাম্মদ নামের আগে আল লাগিয়ে নাম রাখা যাবে কি?

    মোহাম্মদের আগে আল লাগালে গুনাহ বা হারাম নয়, তবে ব্যাকরণের দিক থেকে ভুল হবে। তাই আল না লাগানোই ভালো।

    সন্তান ও প্যারেন্টিং
  25. বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ারের চাকরি হালাল কি?

    নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে জমা দেওয়া মৌলিকভাবে নাজায়েজ বা হারাম কাজ নয়। তাই বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ারের চাকরি হারাম হওয়ার কোনো কারণ নেই।

    লেনদেন ও ব্যবসা
  26. বন্ধুকে মামা বলে ডাকা যাবে কি?

    শ্রদ্ধা করে রূপক অর্থে কাউকে মামা বলা যায়। তবে ব্যঙ্গ-বিদ্রূপ করে বলা যাবে না, সেটা বাদ দিয়ে বলতে হবে।

    আদব ও আখলাক
  27. তালাক না নিয়ে স্বামী থেকে আলাদা থাকা যাবে কি?

    স্বামীর হক আদায় না করে আলাদা থাকা আবার তালাকও না নেওয়া, এটা হতে পারে না। বিবাহে থাকলে স্বামীর অধিকারের ব্যাপারে দায়িত্বশীল থাকতে হবে।

    বিয়ে ও পরিবার
  28. নিজে চাষ না করে জমি ভাড়া দিয়ে টাকা বা ফসল নেওয়া যাবে কি?

    জমি ভাড়া দিয়ে বিঘা প্রতি নির্দিষ্ট টাকা নেওয়া জায়েজ এবং এটা সুদ নয়। ফসলের নির্দিষ্ট শতাংশ নেওয়া অস্পষ্টতার কারণে জায়েজ নয়।

    লেনদেন ও ব্যবসা
  29. স্বামীর নির্যাতনে ঘর ছাড়লে গুনাহ হবে কি, খোলা তালাক নেওয়া যাবে কি?

    অসহনীয় জুলুম হলে নিরুপায় হয়ে বেরিয়ে আসা অন্যায় নয়। খোলা তালাক নেওয়ার সুযোগ আছে। স্বামী না ছাড়লে আলেম ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে মীমাংসার…

    বিয়ে ও পরিবার
  30. বিয়েতে বাবা-মা দ্বীনদার পাত্র না দেখলে মেয়ে রাজি না হলে অবাধ্য হবে কি?

    বাবা-মা দ্বীনদারি একেবারেই বিবেচনা না করলে তাদের অভিভাবকত্বের যোগ্যতায় ঘাটতি আছে। তাদের ডিঙিয়ে বিয়ের উদ্যোগ নাজায়েজ নয়, তবে পুরো প্রেক্ষাপট…

    বিয়ে ও পরিবার
  31. ধার নেওয়া বই নষ্ট করে ফেরত দিলে করণীয় কী?

    ধার নেওয়া বই আমানত। অবহেলায় নষ্ট করলে ক্ষতিপূরণ চাওয়া যাবে এবং আগের মতো ভালো বই দাবি করার অধিকার আছে।

    লেনদেন ও ব্যবসা
  32. বিয়ের পরে কাবিনের টাকা বাড়ানো বা কমানো যায় কি?

    বিয়ের সময় নির্ধারিত কাবিন বা মোহর চূড়ান্ত। পরে স্বামী-স্ত্রী সন্তুষ্ট হয়ে বাড়ালে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা মোহর হিসেবে গণ্য হবে না।

    বিয়ে ও পরিবার
  33. পাপ ছাড়ার নিয়তে রোজা রাখলে কি সওয়াব পাওয়া যাবে?

    হ্যাঁ। উত্তেজনা প্রশমনের জন্য রোজা রাখার নির্দেশনা হাদিসে আছে, তাই এই উদ্দেশ্যে রোজা নিজেই ইবাদত। সুন্নত রোজার নিয়ত মিলিয়ে নিলে দুই সওয়াবই পাওয়া…

    রোজা
  34. আকিকা না দিয়ে কোরবানি দেওয়া যাবে কি?

    হ্যাঁ, আকিকা না দেওয়া থাকলেও কোরবানি দেওয়া যাবে। আকিকা না দিলে কোরবানি দেওয়া যাবে না, এমন কোনো কথা নেই।

    কুরবানি ও আকিকা
  35. বিক্রয় নিষিদ্ধ বই অন্য বইয়ের সাথে অদল-বদল করা যাবে কি?

    না। অদল-বদলও এক প্রকার বিক্রি, তাই যা বিক্রি নিষিদ্ধ তা বিনিময়ও করা যাবে না। হয় নিজে উপকৃত হবেন, নয়তো অন্য কাউকে দিয়ে দেবেন।

    লেনদেন ও ব্যবসা
  36. বাবা সুদি লোন নিয়ে ব্যবসা করলে পরিবারের সবাই গুনাহগার হবে কি?

    সুদি লোনের গুনাহ উপার্জনকারীর। প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের উচিত নিজেরা উপার্জনের পথ বের করা। নাবালেগ সন্তান বা মহিলাদের কোনো দায় থাকবে না।

    লেনদেন ও ব্যবসা
  37. শাশুড়ি ছেলে-বউয়ের অধিকার নিয়ে বিরক্ত হলে ইসলাম কী বলে?

    ইসলাম মা, স্ত্রী, স্বামী, ছেলে সবাইকে নিজ নিজ দায়িত্বে সচেতন হতে বলেছে। আজকাল মানুষ অধিকার নিয়ে যতটা সচেতন, কর্তব্য নিয়ে ততটা নয়।

    বিয়ে ও পরিবার
  38. পরিবারের সবার পক্ষ থেকে একটি খাসি কোরবানি যথেষ্ট কি?

    পরিবারের কর্তা একজনের পক্ষ থেকে কোরবানি দিলে পুরো পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু একাধিক সামর্থ্যবান কর্তা মিলে একটি খাসি দিলে জায়েজ হবে…

    কুরবানি ও আকিকা
  39. দাম্পত্য কলহ থেকে বাঁচতে স্বামী-স্ত্রীর কী করা উচিত?

    দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার জন্য ইসলাম চর্চা করতে হবে এবং ইসলামের শিক্ষা বাড়াতে হবে। স্বামী ও স্ত্রী প্রত্যেকে যদি একে অপরের প্রতি কর্তব্যপরায়ণ…

    বিয়ে ও পরিবার
  40. স্টুডেন্টের উপর কোরবানি ওয়াজিব কি, নিসাব কত?

    মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ নিজস্ব সম্পদ থাকলে কোরবানি আপনার উপর ওয়াজিব হবে। না থাকলে কোরবানি আবশ্যক নয়। নিসাব হলো সাড়ে বায়ান্ন ভরি…

    কুরবানি ও আকিকা
  41. ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী ভাইয়ের সম্পদের কত অংশ পাবেন?

    ভাইয়ের সন্তান না থাকলে ভাবী তাঁর রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবেন। সন্তান থাকলে স্ত্রী হিসেবে ভাবীর অংশ হবে নির্ধারিত ছোট অংশ। ভাবী…

    মিরাস ও অসিয়ত
  42. মেয়ের নাম আমাতুল্লাহ রাখলে সাথে আরেকটি নাম কি দরকার?

    আমাতুল্লাহ তাইয়েবা নামের অর্থ সুন্দর: আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, তাইয়েবা মানে পবিত্রা। শুধু আমাতুল্লাহ রাখলেই হয়, আলাদা আরেকটা নাম রাখা…

    সন্তান ও প্যারেন্টিং
  43. জিলহজের প্রথম ১০ দিনের ফজিলত ও আমল কী?

    জিলহজের প্রথম দশক রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুম। এই দিনগুলোতে আমল আল্লাহর কাছে অন্য যেকোনো সময়ের আমলের চেয়ে প্রিয়। এ সময় বেশি বেশি জিকির,…

    হজ ও উমরাহ
  44. বোনের বিয়েতে জমি বিক্রি করলে তার সম্পত্তির অংশ থেকে কাটা যাবে কি?

    বোনের বিয়ের জন্য যে খরচ হয়েছে বা জমি বিক্রি করা হয়েছে, তা বোনের প্রাপ্য অংশ থেকে কাটা যাবে না, কারণ বিয়ে দেওয়া অভিভাবকের দায়িত্ব। তবে যদি ওই…

    মিরাস ও অসিয়ত
  45. স্ত্রী অন্যের সাথে চলে গেলে তালাক দিলে মহর দিতে হবে কি?

    নির্জনতা (খালওয়াত) বা শারীরিক সম্পর্ক হওয়ার আগে তালাক হলে অর্ধেক মহর দিতে হবে। নির্জনতা হয়ে শারীরিক সম্পর্কের সুযোগ তৈরি হয়ে থাকলে পূর্ণ মহর…

    বিয়ে ও পরিবার
  46. মিশনারি পরিচালিত কলেজে মুসলিম শিক্ষার্থীর পড়া জায়েজ কি?

    দ্বীন ও ঈমান খুব বেশি প্রভাবিত হবে না বলে আত্মবিশ্বাস থাকলে মিশনারি পরিচালিত কলেজে পড়া মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়। কিন্তু দ্বীন ঈমান প্রভাবিত…

    দৈনন্দিন জীবন
  47. মেয়েকে হাফেজা বানাতে মাদ্রাসা নাকি বাসায় শিক্ষক রাখব?

    মেয়েদের জন্য ভালো প্রতিষ্ঠান খুব কম। তবু আশেপাশে খুঁজে ভালো প্রতিষ্ঠান পেলে মেয়েকে অনাবাসিক রেখে পরিপূর্ণ মনিটরিং ও নিয়মিত ফলোআপ করুন। আর ঘরেও…

    সন্তান ও প্যারেন্টিং
  48. ফেসবুকে অশ্লীল পোস্টে রিঅ্যাক্ট দিলে গুনাহ হয় কি?

    ফেসবুকে অশ্লীল পোস্টে সমর্থনমূলক রিঅ্যাক্ট দিলে অবশ্যই গুনাহ হবে। সেটাকে ছড়ানোর দায়ও আপনার উপর বর্তাবে।

    হালাল-হারাম
  49. মাসিকের রক্ত বন্ধ হয়ে আবার দেখা দিলে নামাজ পড়তে হবে কি?

    হায়েজের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর রক্ত দেখলে সেটা অসুস্থতার রক্ত হিসেবে গণ্য হবে। আর সময়সীমার মধ্যে এরকম হলে সেটা অসুস্থতা নয়, মাসিক হিসেবে…

    পবিত্রতা (ওযু, গোসল)
  50. নেইল পলিশ লাগানো অবস্থায় ওযু হবে কি?

    নেইল পলিশ লাগানো অবস্থায় ওযু সহিহ হবে না। কারণ নেইল পলিশ নখের উপর আলাদা একটা স্তর (লেয়ার) তৈরি করে।

    পবিত্রতা (ওযু, গোসল)
  51. বিগত বছরের বাকি যাকাত কোন সময়ের স্বর্ণের দামে দেব?

    যে বছরের যাকাত আদায় করা হয়নি, সেই সময়কার স্বর্ণের মূল্য হিসাব করে এখন যাকাত দিতে হবে।

    যাকাত ও সদকা
  52. মায়ের জিনের আছর কি সন্তানের উপরও পড়তে পারে?

    কোনো কোনো ক্ষেত্রে এটা পারিবারিকভাবে হয়, একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে সকাল-সন্ধ্যার আমলসহ কুরআন ও সুন্নাহয় বর্ণিত রক্ষামূলক আমলগুলো…

    ঈমান ও আকিদা
  53. পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কোনো আমল বা দোয়া আছে কি?

    পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল বা দোয়া কুরআন-হাদিসে শেখানো হয়েছে বলে শায়খের জানা নেই। আল্লাহর কাছে সাধারণভাবে যে দোয়া করেন…

    বিয়ে ও পরিবার
  54. ইসলামিক পোস্ট করে ফেসবুক থেকে আয় করা জায়েজ কি?

    অ্যাডসেন্স করতে বাধ্য না হলে অ্যাডসেন্স থেকে আসা আয় হালাল হবে না। কারণ সেখানে ভালো-মন্দ নানা রকমের বিজ্ঞাপন আসে এবং সবগুলোই আপনার ভোগ করার ব্যাপার…

    হালাল-হারাম
  55. কাবিননামার ১৮ নম্বর শর্ত শরীয়া-বিরোধী কি?

    ১৮ নম্বর কলামে স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়েছেন কি না জানতে চাওয়া হয়। শর্ত সাপেক্ষে স্ত্রীকে এই অধিকার দিলে সেটা শরীয়তসম্মত, শরীয়া-বিরোধী…

    বিয়ে ও পরিবার
  56. সিগারেট খাবে জেনেও টাকা ধার দেওয়া যাবে কি?

    আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে, তাহলে তাকে টাকা ধার দেওয়া জায়েজ হবে না।

    লেনদেন ও ব্যবসা
  57. স্বামী তালাক না দিলে স্ত্রী কি নিজে তালাক দিতে পারে?

    স্ত্রীর হাতে আগে থেকে তালাকের ক্ষমতা অর্পিত থাকলে তিনি নিজে তালাক নিতে পারবেন। এমন ক্ষমতা না থাকলে নিজের জন্য নিজে তালাক গ্রহণ করা জায়েজ নয়। তখন…

    বিয়ে ও পরিবার