প্রশ্ন-উত্তর পর্ব ২৬১
এই পর্বে ৪৬টি প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
পুরো অনুষ্ঠান YouTube-এ-
হজে জর্দা, তামাকপাতা ও গুল সাথে নিয়ে যাওয়া কি জায়েজ?
না, হজের সফরে তামাকপাতা, জর্দা, গুলের মতো জিনিস সাথে নেওয়া উচিত নয়। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নেশাজাতীয় দ্রব্য একজন মুসলমানের জন্য এমনিতেই…
হজ ও উমরাহ -
এআইকে জিজ্ঞেস করে মাসআলা অনুযায়ী আমল করা যাবে কি?
সাধারণ জ্ঞান বা তথ্যের জন্য এআই ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীয়তের মাসআলা, হালাল-হারাম ও আল্লাহর আদেশ-নিষেধ জানার জন্য শুধু এআইয়ের ওপর…
আদব ও আখলাক -
শেষ বৈঠকে দোয়া মাসুরার পর সাইয়েদুল ইস্তেগফার পড়া যাবে কি?
হ্যাঁ, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দুরুদের পর দোয়া মাসুরার সাথে সাইয়েদুল ইস্তেগফারসহ কুরআন-হাদিসে বর্ণিত যেকোনো দোয়া পড়া যাবে। তবে নিজের…
নামাজ -
মাদ্রাসায় বাচ্চাদের মারধর করে শাসন করা কি জায়েজ?
শরীয়তের সীমার মধ্যে থেকে বাচ্চাদের শাসন করার অনুমতি আছে। কিন্তু শাসন নির্যাতনের পর্যায়ে গেলে, যেমন শরীরে দাগ পড়ে, চামড়া ফেটে যায় বা হাড় ভেঙে…
সন্তান ও প্যারেন্টিং -
সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা কি জায়েজ?
না, সিভিতে নিজের সম্পর্কে বাড়িয়ে লেখা নাজায়েজ। এটা সীমালঙ্ঘন, আর অবাস্তব বা মিথ্যা কথা লেখা প্রতারণার অন্তর্ভুক্ত। এতে গুনাহ হবে।
লেনদেন ও ব্যবসা -
ওযু করে বাচ্চাকে দুধ খাওয়ালে কি ওযু ভেঙে যায়?
না, ওযু করার পর সন্তানকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হবে না। ওযু ভঙ্গের বিষয়টি শরীর থেকে অপবিত্র কিছু বের হওয়ার সাথে সম্পর্কিত, আর মায়ের দুধ নাপাক কিছু…
পবিত্রতা (ওযু, গোসল) -
গরুর কোরবানিতে শরীকদের কমবেশি টাকা দেওয়া যাবে কি?
শরীকে কোরবানি দিলে প্রত্যেককে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে, অর্থাৎ সাত ভাগের এক, দুই বা তিন ভাগ। কেউ একটি ভাগের অর্ধেকের মতো ভগ্নাংশ নিলে কারোরই কোরবানি…
কুরবানি ও আকিকা -
জুমার খুতবায় কি নারীদের প্রতি বিষোদগার করা হয়?
না, জুমার খুতবায় নারীদের প্রতি বিষোদগার করা হয় না, এই দাবি মিথ্যাচার। মসজিদগুলো থেকে যৌতুকের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং ইসলাম নারীকে…
নারী বিষয়ক -
শাশুড়ি ও বউয়ের ঝগড়া মেটানোর উপায় কী?
শাশুড়ি ও বউয়ের কলহ দূর করতে প্রত্যেককে নিজের দায়িত্ব, কর্তব্য ও অধিকারের সীমা জানতে হবে। মা সন্তানকে পরামর্শ দেবেন, কিন্তু উপার্জনকারী নিজের…
বিয়ে ও পরিবার -
ধৈর্য বাড়ানোর উপায় কী?
ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীল, সহনশীল ও চিন্তাশীল মানুষের সাথে বেশি উঠাবসা করুন এবং কুরআনে আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়া করে আল্লাহর কাছে সবর…
আদব ও আখলাক -
বারবার কবিরা গুনাহ করে তওবা করলে কি তওবা কবুল হয়?
কবিরা গুনাহ করে বারবার তওবা করার পরও আবার সেই গুনাহ হওয়া প্রমাণ করে যে তওবাটি যথাযথ ও শক্তিশালী হচ্ছে না। তাই প্রতিবার তওবাকে আগের চেয়ে বেশি শক্ত…
তওবা ও গুনাহ -
সান্ডা খাওয়া কি জায়েজ?
সান্ডাকে কুরআন-হাদিসের ভাষায় দব বলা হয়। এ বিষয়ে নিষেধ ও অনুমতি দুই ধরনের হাদিসই আছে, আর সবগুলো বিশুদ্ধ। তাই সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে সান্ডা খাওয়া…
হালাল-হারাম -
অন্যের টাকায় শরিক হয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে?
দুলাভাই যদি নিজের পূর্ণ কোরবানির জন্য টাকা দেন, তাহলে কোরবানি তাঁর হবে, সওয়াবও তাঁর, আর আপনারা গোস্ত খেতে পারবেন। আর যদি তিনি আপনাদের কারো পক্ষ…
কুরবানি ও আকিকা -
কলেজে ছুটির জন্য মিথ্যা অজুহাত দেওয়া কি জায়েজ?
না, কলেজে ছুটি নেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ নয়, সেটা শিক্ষার্থী নিজে বলুন বা অভিভাবক। এটা গুনাহ। কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীর বাস্তব প্রয়োজন…
আদব ও আখলাক -
ওযু ছুটে গেলে শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কি?
হ্যাঁ, ওযু ছুটে যাচ্ছে এমন অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হয়ে যাবে। কারণ বিশুদ্ধ মত অনুযায়ী দুরুদ ও দোয়া মাসুরা ওয়াজিব নয়।…
নামাজ -
মেয়েদের অর্নামেন্টসের অনলাইন ব্যবসা কি জায়েজ?
অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের ব্যবসা মৌলিকভাবে নাজায়েজ নয়। কেউ আপনার অর্নামেন্ট পরে বেপর্দা ঘুরলে তার দায় আপনার ওপর আসবে না, কারণ সেটা ওই…
লেনদেন ও ব্যবসা -
দাড়ি নেই এমন ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি?
হ্যাঁ, যিনি দাড়ি রাখেন না তাঁকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। শরীয়ত দাড়িওয়ালা লোক দেখে সালাম দিতে বলেনি, বরং চেনা-অচেনা সবাইকে সালাম দিতে বলেছে।…
আদব ও আখলাক -
পরীক্ষায় নকল করে পাওয়া বৃত্তির টাকা কি হালাল?
পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখার ফলেই যদি পুরো বৃত্তিটা এসে থাকে, তাহলে সেই টাকা হালাল নয়। সরকার বা যে কর্তৃপক্ষের কাছ থেকে বৃত্তি পেয়েছেন, তাদের…
লেনদেন ও ব্যবসা -
ঘরে পুতুল বা প্রাণীর খেলনা থাকলে সেখানে নামাজ পড়া যাবে কি?
রুমে বাচ্চার পূর্ণাঙ্গ আকৃতির পুতুল বা প্রাণীর খেলনা দৃশ্যমান থাকলে সেখানে নামাজ না পড়ে অন্য রুমে পড়া উত্তম। সেখানে পড়লেও নামাজ হয়ে যাবে, কিন্তু…
নামাজ -
দ্বীনের কাজে ব্যস্ত স্বামী স্ত্রীকে সময় না দিলে করণীয় কী?
দ্বীনের কাজ বা দাওয়াতের কাজ অবশ্যই ভালো, কিন্তু পরিবার ও স্ত্রীকে সময় না দেওয়া কোনো অবস্থাতেই ভালো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম…
বিয়ে ও পরিবার -
দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করা কি গুনাহ?
হ্যাঁ, দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও গুনাহ। একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একাধিক বিয়েই জায়েজ নয়। যে একজনের দিকে…
বিয়ে ও পরিবার -
লুডু খেলা কি হারাম?
লুডুকে সরাসরি হারাম বলা হয়তো কঠিন, কিন্তু এটি মাকরুহ তাহরিমির পর্যায় থেকে মুক্ত নয়। এটি অনর্থক কাজ, এতে শারীরিক কসরত নেই এবং দাবার মতো যেসব…
হালাল-হারাম -
অতীতে করা শিরক-কুফর থেকে কীভাবে তওবা করব?
শিরক-কুফর মনে থাকলে আলাদা আলাদা উল্লেখ করে তওবা করা অবশ্যই উত্তম। আর মনে না থাকলে বা নাম ধরে বলা কঠিন হলে, যত প্রকার শিরক ও কুফরি করেছেন সবগুলো থেকে…
তওবা ও গুনাহ -
স্বামী নিষেধ করলে স্ত্রী কি নফল রোজা ও নফল নামাজ ছেড়ে দেবে?
স্বামী যদি স্ত্রীকে নফল রোজা বা নফল নামাজ করতে নিষেধ করেন, তাহলে তা শোনা স্ত্রীর কর্তব্য। কিন্তু স্বামী ফরজ বিধান পালনে নিষেধ করলে বা অন্যায় কাজের…
বিয়ে ও পরিবার -
সন্তান না হলে ডাক্তারের ওষুধ খাওয়া কি জায়েজ?
হ্যাঁ, সন্তান হওয়ার জন্য ডাক্তারের ওষুধ খাওয়া বা চিকিৎসা নেওয়া জায়েজ। শর্ত হলো, সেখানে শরীয়তের কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয় থাকতে পারবে না।…
সন্তান ও প্যারেন্টিং -
মৃত্যুর পর কি ভাইবোনের আর দেখা হবে না?
না, মৃত্যুর পর ভাইবোনের আর দেখা হবে না, এমন কথা কুরআন বা সুন্নাহর কোথাও আছে বলে জানা নেই। এটি একান্তই কারো মনগড়া কথা। ভাইবোন জান্নাতি হলে তাদের…
ঈমান ও আকিদা -
মৃত্যুশয্যায় কাউকে দিয়ে তওবা পড়ানো কি জায়েজ?
মৃত্যুশয্যায় থাকা ব্যক্তিকে তওবা করানো জায়েজ, কারণ রাসূল ﷺ মৃত্যুশয্যায় মানুষকে কুফর থেকে তওবার দাওয়াত দিয়েছেন। তাই কোনো আলেম পাপাচার বা…
মৃত্যু, জানাজা ও কবর -
অন্তরে সিল বা মোহর মারা হয় কোন কোন গুনাহে?
শায়খ আহমাদুল্লাহ তিনটি কারণের কথা বলেছেন, যেগুলোতে অন্তরে মোহর মারার কথা এসেছে। এগুলো হলো বেপরোয়াভাবে একই গুনাহ বারবার করা, অলসতা করে পরপর তিন…
তওবা ও গুনাহ -
স্ত্রীর নিজের সম্পদ থাকলে কি আলাদা কোরবানি দিতে হবে?
স্বামীর সাথে থাকলেও স্ত্রীর যদি নিজস্ব আলাদা সম্পদ থাকে, তাহলে হানাফি ফিকহ অনুযায়ী তিনি আলাদা কোরবানি দেবেন। কারণ তিনি সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক…
কুরবানি ও আকিকা -
অন্তর থেকে হিংসা দূর করার উপায় কী?
যার প্রতি হিংসা হয়, তার জন্য দোয়া করুন, দেখবেন হিংসা কমে যাবে। পাশাপাশি আল্লাহর কাছে পানাহ চান, যেন তিনি অন্তরকে সব ব্যাধি থেকে হেফাজত করেন।…
আদব ও আখলাক -
ডাক্তারের সিরিয়াল আগে পেতে সুপারিশ ধরা কি জায়েজ?
ফোনে বা অন্য উপায়ে করা সিরিয়াল সুপারিশের মাধ্যমে এগিয়ে আনলে যদি অন্য কারো অধিকার নষ্ট না হয়, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ ধরে যারা সিরিয়াল…
লেনদেন ও ব্যবসা -
নামাজে খারাপ চিন্তা এলে কি নামাজ নষ্ট হয়?
নামাজে নেগেটিভ চিন্তা এলে নামাজ ছুটে যাবে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা এলে সাথে সাথে সেটা ভালো চিন্তায় ফিরিয়ে নিন বা তওবা করুন।…
নামাজ -
নেসাব না থাকলেও টাকা জমিয়ে কোরবানি দেওয়া যাবে কি?
হ্যাঁ, কারো নেসাব পরিমাণ সম্পদ না থাকলেও সারা বছর অল্প অল্প করে জমিয়ে কোরবানি দিলে তা অবশ্যই জায়েজ। এটি তার জন্য নফল হবে, আবশ্যক নয়। তবে নিজের…
কুরবানি ও আকিকা -
হোটেলের ফেলে দেওয়া হাড় বিক্রি করে টাকা নেওয়া কি হালাল?
হোটেল মালিক যদি হাড় ফেলে দিতে বলে থাকেন, তাহলে আপনি আলাদা করে রেখে বিক্রি করলে তা জায়েজ। কিন্তু মালিক যদি রাখতে বলেন বা এর দ্বারা লাভের কোনো পথ…
লেনদেন ও ব্যবসা -
ননদের সাথে যোগাযোগ কমিয়ে দিলে কি গুনাহ হবে?
ননদদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক নয়, তাই যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুনাহগার হবেন না, বিশেষ করে যখন তাদের দ্বারা কষ্ট পান। তবে স্বামীর…
বিয়ে ও পরিবার -
বলদ গরু দিয়ে কোরবানি করা যাবে কি?
হ্যাঁ, বলদ গরু দিয়ে অবশ্যই কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। যেকোনো গরু সুস্থ, সবল ও স্বাভাবিক থাকলে এবং দুই বছর বয়স হলে কোরবানি করা যায়।
কুরবানি ও আকিকা -
তিন বন্ধু মিলে ব্যবসায় সমান লাভ-ক্ষতি ভাগ করা কি হালাল?
হ্যাঁ, এই ব্যবসা অবশ্যই হালাল। লাভ-ক্ষতি কোন হারে নেবেন, সেটা একান্ত আপনাদের নিজেদের ওপর নির্ভর করে। তিনজন সমান হারে নেওয়ার সিদ্ধান্ত নিলে এটি…
লেনদেন ও ব্যবসা -
স্ত্রীকে বললে তোমার স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়?
না, স্বামী স্ত্রীকে বললে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে জিহার হবে না। কোনো বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে স্ত্রীকে মায়ের সাথে তুলনা…
বিয়ে ও পরিবার -
জন্মদিনে বিয়ে করা কি জায়েজ?
জন্মদিনে বিয়ে করলে সংসার ঠিক থাকে না, এ কথা একেবারেই অনর্থক কুসংস্কার। যেকোনো দিন বিয়ে হতে পারে, তাই জন্মদিনে বিয়ে করতে কোনো অসুবিধা নেই।
বিয়ে ও পরিবার -
মাজারে গিয়ে উসিলা করে সন্তান চাইলে কি ঈমান নষ্ট হয়?
মাজারে শায়িত ব্যক্তির কাছে না চেয়ে যদি তার উসিলায় আল্লাহর কাছে সন্তান চাওয়া হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ ঈমান চলে যাওয়ার মতো বিষয় হয়নি। তবে…
ঈমান ও আকিদা -
বেপর্দা নারীদের কাছে ছোট কাপড় বিক্রির ব্যবসা কি জায়েজ?
আপনার কাছ থেকে কাপড় কিনে কে কীভাবে ব্যবহার করবে বা করবে না, ইনশাআল্লাহ সেই দায় আপনার ওপর বর্তাবে না।
লেনদেন ও ব্যবসা -
নিয়মিত নামাজ পড়ার অভ্যাস কীভাবে গড়ব?
নামাজের গুরুত্ব সম্পর্কে পড়াশোনা ও জানাশোনা করুন, আলেমদের বিভিন্ন আলোচনা শুনুন, আর নামাজী মানুষদের সান্নিধ্যে এবং সেরকম পরিবেশে নিজেকে নিয়ে যান।…
নামাজ -
কোরবানি কার ওপর ওয়াজিব? সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কি?
কোরবানির দিনগুলোতে যার কাছে যাকাত আবশ্যক হওয়ার মতো সম্পদ থাকে, অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রুপা কেনার মতো টাকা থাকে, তার ওপর কোরবানি ওয়াজিব। সন্তান…
কুরবানি ও আকিকা -
অনলাইনে বুস্ট করে প্রোডাক্ট বিক্রি করা কি জায়েজ?
হ্যাঁ, অনলাইনে বুস্ট করে প্রোডাক্ট বিক্রি করা অবশ্যই জায়েজ। এটি নাজায়েজ কাজ নয়।
লেনদেন ও ব্যবসা -
ওমরা ছাড়া শুধু এহরামের কাপড় পরে তওয়াফ করা যাবে কি?
এটি অনুচিত। তওয়াফ তো হয়ে যাবে এবং বড় কোনো গুনাহ হয়তো হবে না, কিন্তু এর মধ্যে এক ধরনের প্রতারণা আছে বলে এটা এড়িয়ে চলা উচিত। ঈমানদার প্রতারণা…
হজ ও উমরাহ -
বাবরি চুল রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে?
বাবরি চুল রাখার কোনো নির্দিষ্ট বয়স নেই, আপনি বাবরি চুল রাখতে পারেন। সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ রাখে। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় রাখলে যদি…
দৈনন্দিন জীবন